Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 15, 2026
লাভজনক রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক কোম্পানিকে পুঁজিবাজারে আনতে নীতিগত সম্মতি সরকারের

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
08 January, 2026, 09:30 am
Last modified: 08 January, 2026, 09:29 am

Related News

  • ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
  • অবশেষে বেক্সিমকো গ্রুপের পর্ষদ থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান
  • এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ডিসেম্বরের মধ্যে প্রথমবারের মতো সার্বভৌম ডলার বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ৫০–১০০ কোটি ডলার
  • ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের

লাভজনক রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক কোম্পানিকে পুঁজিবাজারে আনতে নীতিগত সম্মতি সরকারের

প্রাথমিকভাবে ইউনিলিভার বাংলাদেশ, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, নেসলে বাংলাদেশসহ ১০ প্রতিষ্ঠানকে শেয়ারবাজারে আনার সিদ্ধান্ত।
টিবিএস রিপোর্ট
08 January, 2026, 09:30 am
Last modified: 08 January, 2026, 09:29 am

লাভজনক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং সরকারের শেয়ার রয়েছে, এমন বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে সরকার। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, কয়েকটি লাভজনক সরকারি কোম্পানি সরাসরি পুঁজিবাজারে তালিকাভুক্ত হবে। আর বহুজাতিক কোম্পানিগুলো তাদের নিজ নিজ পরিচালনা পর্ষদের অনুমোদন সাপেক্ষে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান আবু আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

অর্থ উপদেষ্টা জানান, প্রাথমিকভাবে ১০টি প্রতিষ্ঠানকে শেয়ারবাজারে আনার সিদ্ধান্ত হয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো), নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি, সিলেট গ্যাস ফিল্ডস, সিনজেনটা বাংলাদেশ, ইউনিলিভার বাংলাদেশ, সিনোভিয়া বাংলাদেশ, নোভার্টিস (বাংলাদেশ) ও নেসলে বাংলাদেশ।

সালেহউদ্দিন আহমেদ বলেন, 'শেয়ারবাজার মোটামুটি আইনের মধ্যে এসেছে। এখন বাজারের গভীরতা বাড়ানো ও বিনিয়োগকারীদের আস্থা ফেরানো জরুরি। সেজন্যই ভালো মৌলভিত্তিসম্পন্ন সরকারি কোম্পানির শেয়ার বাজারে ছাড়ার উদ্যোগ নেওয়া হয়েছে।'

বহুজাতিক কোম্পানিগুলো সম্পর্কে তিনি বলেন, 'এসব কোম্পানিতে সরকারের শেয়ার আছে, কিন্তু তারা তালিকাভুক্ত নয়।' 

তালিকাভুক্তির প্রক্রিয়া শুরু হবে কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'প্রক্রিয়া শুরু হবে। তবে কোম্পানিগুলো জানিয়েছে, বোর্ডের সিদ্ধান্ত ছাড়া তারা চূড়ান্ত কিছু বলতে পারবে না। সরকার থেকে আমরা সম্মতি দিয়েছি।'

এর আগে এ ধরনের আলোচনা হলেও এবারই বিষয়টি অনেক দূর এগিয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, 'এবার মন্ত্রণালয় সম্মতি দিয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো শেয়ার ছাড়বে বলে জানিয়েছে। অন্য কোম্পানিগুলোকে বলেছি দ্রুত করতে। আমরা চাই প্রক্রিয়াটা শুরু হোক।' 

বর্তমান সরকারের মেয়াদে তালিকাভুক্তি সম্ভব কি না, জানতে চাইলে সালেহউদ্দিন আহমেদ বলেন, 'আমরা চেষ্টা করছি। তবে বিষয়টি জটিল। কোম্পানি আইনকে আমরা উপেক্ষা করতে পারি না।'

আইসিবির চেয়ারম্যান আবু আহমেদ বলেন, 'সরকার জনস্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে। নেসলে যদি ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত থাকতে পারে, তাহলে বাংলাদেশের ক্ষেত্রে সমস্যা কোথায়? ইউনিলিভারের জিএসকের অংশ তালিকাভুক্ত, কিন্তু তাদের মূল অংশ তালিকাভুক্ত নয়। অথচ ভারত, পাকিস্তান ও থাইল্যান্ডে এসব কোম্পানি শীর্ষ তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।'

আইসিবি চেয়ারম্যান আরও বলেন, 'বহুজাতিক কোম্পানিগুলো যদি কোনো প্রণোদনা বা করছাড় চায়, তাহলে তা দেওয়া হোক। আর যদি না আসে, তাহলে কর বাড়িয়ে দিতে হবে।' তিনি জানান, বৈঠকে কোম্পানিগুলোকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে বাংলাদেশের মানুষ এসব ভালো কোম্পানিকে শেয়ারবাজারে দেখতে চায়।

ইউনিলিভার বাংলাদেশে সরকারের প্রায় ৪০ শতাংশ শেয়ার রয়েছে উল্লেখ করে আবু আহমেদ বলেন, 'এই শেয়ারের ৫ শতাংশও ছাড়তে চায় না। সরকারের শেয়ারও বিক্রি করতে পারব না? তারা বলছে, এজন্য বিদেশে বোর্ড সভার সিদ্ধান্ত লাগবে।'

বৈঠকে বাণিজ্য উপদেষ্টা; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা; শিল্প উপদেষ্টা; প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (অর্থ মন্ত্রণালয়) এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ ওই ১০ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।
 
Related Topics

টপ নিউজ

শেয়ারবাজার / পুঁজিবাজার / তালিকাভুক্ত কোম্পানি / বহুজাতিক কোম্পানি / রাষ্ট্রায়ত্ত কোম্পানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার
  • প্রতীকী ছবি: মিনা ডে লা ও
    ‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
    না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

Related News

  • ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
  • অবশেষে বেক্সিমকো গ্রুপের পর্ষদ থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান
  • এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ডিসেম্বরের মধ্যে প্রথমবারের মতো সার্বভৌম ডলার বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ৫০–১০০ কোটি ডলার
  • ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের

Most Read

1
গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার

2
প্রতীকী ছবি: মিনা ডে লা ও
আন্তর্জাতিক

‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

4
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
বাংলাদেশ

না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net