Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
মোস্তাফিজ-কেন্দ্রিক ঘটনা বাংলাদেশ-ভারত কারও জন্য ভালো না: অর্থ উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 January, 2026, 03:25 pm
Last modified: 06 January, 2026, 03:26 pm

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা
  • আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন কমিশনের

মোস্তাফিজ-কেন্দ্রিক ঘটনা বাংলাদেশ-ভারত কারও জন্য ভালো না: অর্থ উপদেষ্টা

টিবিএস রিপোর্ট
06 January, 2026, 03:25 pm
Last modified: 06 January, 2026, 03:26 pm
ছবি: সংগৃহীত

ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টি রাজনৈতিক বিষয়ের ভেতরে চলে এসেছে—এমন মন্তব্য করে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, 'মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, তার শুরুটা বাংলাদেশ থেকে করা হয়নি। এটা দুঃখজনক। এটা দুই দেশের কারও জন্য ভালো হয়নি।'

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে আইপিএল বাংলাদেশের সম্প্রচার বন্ধ করার প্রেক্ষাপটে কেমন প্রভাব পড়তে পারে—সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা বলেন, 'না, না, আমাদের এখানে কোনো প্রভাব পড়ে নাই। আজকের ক্রয় কমিটির বৈঠকে স্পোর্টস নিয়ে একটা শব্দ উচ্চারিত হয় নাই।'

এ ঘটনায় কোনো প্রভাব পড়বে কি না—এমন পাল্টা প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'না, আমি আমার দিক থেকে দেখছি না। অর্থনৈতিক ক্ষেত্রে যেটা দরকার এবং যৌক্তিক উপায়ে আমরা যে সিদ্ধান্ত নিচ্ছি সেটা অর্থনীতির সাথে, অন্তত আমাদের ক্রয়ের ব্যাপারে কোনো প্রভাব পড়বে না।'

এটা শুধুমাত্র অর্থ-বাণিজ্যের বিষয় না, পারস্পরিক সম্পর্কের বিষয় আছে—সাংবাদিকদের পক্ষ থেকে এমন কথা বলা হলে সালেহউদ্দিন বলেন, 'পারস্পরিক সম্পর্কের বিষয়ে আমি বলতে পারব না। পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তাকে জিজ্ঞেস করতে পারেন।'

এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়, আপনি সেদিন বলছিলেন ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য কাজ হচ্ছে। এই পরিস্থিতিতে নির্বাচনের দুই মাস আগে এমন ঘটনা রাজনৈতিক কি না।

জবাবে অর্থ উপদেষ্টা বলেন, 'আপনি প্রেক্ষিতটা দেখেন, শুরুটা কিন্তু বাংলাদেশ থেকে করা হয় নাই। এটা আপনি স্বীকার করবেন, শুরুটা বাংলাদেশ করেনি।'

তিনি বলেন, 'মোস্তাফিজুর একজন ভালো প্লেয়ার, একটা বিখ্যাত প্লেয়ার। যারা [তাকে] নিয়েছে, তারা পার্যালোচনা করেই নিয়েছে; তাকে তো দয়া-দাক্ষিণ্য করে নেওয়া হয়নি। ওরা সেটা হঠাৎ করে বন্ধ করে দেবে একটা কারণে, সেটা তো খুব দুর্ভাগ্যজনক। এটার সিকুয়েল যেটা হয়েছে, এগুলো আনফরচুনেট। আমি বলি এটা দুঃখজনক, এটা দুই দেশের কারও জন্য ভালো হয়নি। এটা তো অনেকটা রাজনীতির সাথে চলে গেছে।'

আরেক প্রশ্নের উত্তরে সালেহউদ্দিন বলেন, 'হিটলারের সময় তো অলিম্পিক হয়েছিল, তাই না? পৃথিবীর লোকজন যায় নাই? হিটলারকে ঘৃণা করত সবাই, কিন্তু গিয়েছিল তো। আমার মনে হয় একটা ইমোশনের সাথে কাজ হয়েছে। এটা দুই পক্ষ একটু বিবেচনা করে সমাধান হবে। আমরা চাই না কোনোভাবেই আমাদের সম্পর্ক, রাজনৈতিক ক্ষেত্রেই বলেন, আর অর্থ ক্ষেত্রেই বলেন, হ্যাম্পার হোক।'

Related Topics

টপ নিউজ

মোস্তাফিজুর রহমান / অর্থ উপদেষ্টা / বাংলাদেশ / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা
  • আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন কমিশনের

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net