Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 29, 2026
৯ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা এ সপ্তাহেই, রমজানে আমানত ফেরত পাবেন গ্রাহকরা: গভর্নর

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
05 January, 2026, 10:00 pm
Last modified: 05 January, 2026, 10:12 pm

Related News

  • টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ঈদে টানা সাত দিন ব্যাংক বন্ধ, পোশাকশিল্প এলাকায় ২৫ ও ২৬ মে খোলা থাকবে কিছু শাখা
  • সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে অনিশ্চয়তা কেন, জমা অর্থ কবে পাবেন গ্রাহক?
  • ব্যাংক খাতে লুটপাট ও অর্থপাচারের বিচার দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি আইনজীবীদের
  • আরও ৪৫ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

৯ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা এ সপ্তাহেই, রমজানে আমানত ফেরত পাবেন গ্রাহকরা: গভর্নর

সাধারণ আমানতকারীরা অর্থ ফেরত পেলেও শেয়ারহোল্ডারদের বিনিয়োগকৃত অর্থ ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা নেই। সরকারের বিশেষ তহবিল ব্যবহার করে সাধারণ আমানতকারীদের আসল টাকা পরিশোধের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট
05 January, 2026, 10:00 pm
Last modified: 05 January, 2026, 10:12 pm
গভর্নর আহসান এইচ মনসুর। ছবি: সংগৃহীত

দেশের আর্থিক খাতের শৃঙ্খলা ফেরাতে বড় ধরনের শুদ্ধি অভিযানে নামছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে চরম সংকটে থাকা ৯টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে (এনবিএফআই) 'নন-ভায়েবল' বা অকার্যকর ঘোষণার আইনি প্রক্রিয়া চলতি সপ্তাহ থেকেই শুরু হচ্ছে।

সোমবার (৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইচ মনসুর এই সিদ্ধান্তের কথা জানান।

গভর্নর বলেন, 'আর্থিক প্রতিষ্ঠান খাতের শৃঙ্খলা ফেরাতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। পর্যালোচনার ভিত্তিতে ৯টি এনবিএফআই-কে অকার্যকর ঘোষণার আইনি প্রক্রিয়া এই সপ্তাহেই শুরু হবে।'

তিনি আরও বলেন, 'এসব প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা যাচাইয়ের জন্য দ্রুতই অডিটর নিয়োগ করা হবে। তাদের লক্ষ্য হবে প্রতিষ্ঠানগুলোর দেনা (নেগেটিভ নেটওয়ার্ক) আসলে কত—১০০ কোটি নাকি ১০ হাজার কোটি টাকা—তা সুনির্দিষ্টভাবে বের করা।'

আমানতকারীরা টাকা ফেরত পাবেন, পাবেন না শেয়ারহোল্ডাররা

সংবাদ সম্মেলনে আমানতকারীদের জন্য আশার কথা শুনিয়েছেন গভর্নর। তিনি জানান, অকার্যকর ঘোষিত এসব প্রতিষ্ঠানের সাধারণ আমানতকারীদের পাওনা রমজানের মধ্যেই ফেরত দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে সাধারণ আমানতকারীরা অর্থ ফেরত পেলেও শেয়ারহোল্ডারদের বিনিয়োগকৃত অর্থ ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা নেই। সরকারের বিশেষ তহবিল ব্যবহার করে সাধারণ আমানতকারীদের আসল টাকা পরিশোধের এই উদ্যোগ নেওয়া হয়েছে।

দুর্বল ব্যাংকগুলোর জন্য 'পাথওয়ে টু সাকসেস'

দেশের অন্যান্য দুর্বল ব্যাংকগুলোর বিষয়ে গভর্নর জানান, 'ব্যাংক রেজল্যুশন বিভাগ' এগুলো নিয়ে নিয়মিত কাজ করছে। এর মধ্যে ইসলামী ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ইতোমধ্যে সফলভাবে আর্থিক স্বচ্ছলতা (Solvency) অর্জন করতে সক্ষম হয়েছে। বাকি দুর্বল ব্যাংকগুলোকে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বা 'পাথওয়ে টু সাকসেস' দেওয়া হচ্ছে, যাতে তারা আমানতকারীদের দায় মেটাতে সক্ষম হয়।'

তবে এই ব্যাংকগুলোর সংকট কাটাতে আরও বড় অংকের অর্থের প্রয়োজন। গভর্নর বলেন, 'বাকি দুর্বল ব্যাংকগুলোর সংকট উত্তরণে আরও প্রায় ২০ হাজার কোটি টাকার প্রয়োজন হতে পারে। বর্তমান বাজেটে এই তহবিলের সংস্থান নেই, তাই এটি পরবর্তী বাজেট ও সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।'

তিনি আরও জানান, বর্তমানে আলাদা কোনো 'রেজল্যুশন ফান্ড' নেই এবং ডিপোজিট ইনস্যুরেন্স স্কিমের ১৯ হাজার কোটি টাকার মধ্যে ১২ হাজার কোটি টাকা ইতোমধ্যে ব্যবহার করা হয়েছে।

ঋণ খেলাপিদের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে

ঋণ খেলাপিদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এক প্রশ্নের জবাবে আহসান এইচ মনসুর বলেন, 'কোনো ঋণ খেলাপি যদি উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ (Stay Order) নিয়ে আসেন, তবে কেন্দ্রীয় ব্যাংকের তা মেনে নেওয়া ছাড়া উপায় থাকে না। নির্বাচনের ক্ষেত্রে ঋণ খেলাপিদের যোগ্যতার বিষয়টি সম্পূর্ণভাবে সরকার ও আদালতের এখতিয়ার। সংবিধান অনুযায়ী আদালতের নির্দেশের বাইরে গিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি হস্তক্ষেপের কোনো সুযোগ নেই।'

অকার্যকরের তালিকায় থাকা ৯ প্রতিষ্ঠান

এর আগে গত ৩০ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই ৯টি প্রতিষ্ঠান অবসায়নের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়। তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো:

১. পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস
২. ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস
৩. আভিভা ফাইন্যান্স
৪. এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট
৫. ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট
৬. বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি)
৭. প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স
৮. জিএসপি ফাইন্যান্স কোম্পানি
৯. প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, এই প্রতিষ্ঠানগুলোর ঋণের সিংহভাগই এখন খেলাপি। কোনো কোনো প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার ৭০ শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ ৯৯ শতাংশ পর্যন্ত পৌঁছেছে, যা প্রতিষ্ঠানগুলোকে সামগ্রিকভাবে অকার্যকর করে তুলেছে।
 

Related Topics

টপ নিউজ

গভর্নর / ব্যাংক / আমানতকারী / বিনিয়োগকারী / এনবিএফআই / এনবিএফআই অবসায়ন / আর্থিক প্রতিষ্ঠান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: সংগৃহীত
    ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ঈদে টানা সাত দিন ব্যাংক বন্ধ, পোশাকশিল্প এলাকায় ২৫ ও ২৬ মে খোলা থাকবে কিছু শাখা
  • সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে অনিশ্চয়তা কেন, জমা অর্থ কবে পাবেন গ্রাহক?
  • ব্যাংক খাতে লুটপাট ও অর্থপাচারের বিচার দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি আইনজীবীদের
  • আরও ৪৫ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

3
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

4
ছবি: সংগৃহীত
বিনোদন

ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net