Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
সুর নরম করলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতা, যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘কাজ করতে প্রস্তুত’

আন্তর্জাতিক

আল জাজিরা
05 January, 2026, 05:45 pm
Last modified: 05 January, 2026, 05:55 pm

Related News

  • ইরানের যুদ্ধবিরতির প্রস্তাব ‘গুরুত্বপূর্ণ’ হলেও ‘যথেষ্ট নয়’: ট্রাম্প
  • মার্কিন পাইলটের উদ্ধারকে ‘ইস্টারের অলৌকিক ঘটনা’ বললেন ট্রাম্প, ধর্মীয় ভাষা ব্যবহারের তীব্র সমালোচনা
  • ট্রাম্পের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করল ইরান
  • যুদ্ধ গোপন রাখায় অভ্যস্ত আমেরিকা, ট্রাম্প হাঁটছেন উল্টো পথে
  • কুখ্যাত আলকাট্রাজ কারাগার পুনরায় খুলতে ১৫২ মিলিয়ন ডলার বাজেট প্রস্তাব করেন ট্রাম্প

সুর নরম করলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতা, যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘কাজ করতে প্রস্তুত’

টেলিভিশনে রদ্রিগেজ ট্রাম্প প্রশাসনকে ‘উগ্রবাদী’দের দল বলে আখ্যায়িত করেন। এরপরই ট্রাম্পের সুর বদলে যায়। শুরুতে রদ্রিগেজকে ‘মার্জিত’ বললেও পরে তিনি সরাসরি হুমকির সুরে কথা বলেন। রবিবার সকালে ‘দ্য আটলান্টিক’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘সে যদি সঠিক কাজ না করে, তবে তাকে মাদুরোর চেয়েও চড়া মূল্য দিতে হবে।’
আল জাজিরা
05 January, 2026, 05:45 pm
Last modified: 05 January, 2026, 05:55 pm
ডেলসি রদ্রিগেজ।

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। নিকোলাস মাদুরোকে মার্কিন স্পেশাল ফোর্স তুলে নিয়ে যাওয়ার পর তিনি শুরুতে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। তবে এখন সেই অবস্থান থেকে তিনি অনেকটাই সরে এসেছেন। একে ভেনেজুয়েলার ভবিষ্যৎ নিয়ে তার অবস্থানে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

রবিবার টেলিগ্রামে রদ্রিগেজ লিখেছেন, 'যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার মধ্যে একটি ভারসাম্যপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক গড়ে তোলাকে আমরা অগ্রাধিকার দিচ্ছি।'

তিনি আরও বলেন, 'আমরা মার্কিন সরকারকে আমন্ত্রণ জানাচ্ছি, যাতে দুই দেশের যৌথ উন্নয়নের লক্ষ্যে একটি সহযোগিতার এজেন্ডা নিয়ে একসঙ্গে কাজ করা যায়।'

২০১৮ সাল থেকে মাদুরোর ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করছিলেন রদ্রিগেজ। শনিবার ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট তাকে অন্তর্বর্তী নেতা হিসেবে ঘোষণা করে। এর আগেই এক অত্যন্ত ঝুঁকিপূর্ণ সামরিক অভিযানে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্র। ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যার পর মার্কিন নেভি সিলের এটিই সবচেয়ে বড় ও ঝুঁকিপূর্ণ অভিযান।

শনিবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে রদ্রিগেজ মার্কিন এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছিলেন। তিনি একে 'নৃশংসতা' এবং 'আন্তর্জাতিক আইনের লঙ্ঘন' বলে অভিহিত করেন। তিনি জোর দিয়ে বলেছিলেন, 'ভেনেজুয়েলার একমাত্র প্রেসিডেন্ট হলেন নিকোলাস মাদুরো।'

রদ্রিগেজের এই মন্তব্যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দূরত্বের সৃষ্টি হয়। মাদুরোকে আটকের পরপরই ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে রদ্রিগেজের যোগাযোগ হচ্ছে এবং তিনি সহযোগিতা করতে ইচ্ছুক।

কিন্তু টেলিভিশনে রদ্রিগেজ ট্রাম্প প্রশাসনকে 'উগ্রবাদী'দের দল বলে আখ্যায়িত করেন। এরপরই ট্রাম্পের সুর বদলে যায়। শুরুতে রদ্রিগেজকে 'মার্জিত' বললেও পরে তিনি সরাসরি হুমকির সুরে কথা বলেন। রবিবার সকালে 'দ্য আটলান্টিক' ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'সে যদি সঠিক কাজ না করে, তবে তাকে মাদুরোর চেয়েও চড়া মূল্য দিতে হবে।'

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ভেনেজুয়েলায় আরও হামলা হতে পারে। তিনি সেখানে সেনা বা 'বুটস অন দ্য গ্রাউন্ড' পাঠানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি। তিনি বারবার মনে করিয়ে দেন, যুক্তরাষ্ট্র এখন 'দায়িত্বে' আছে।

ট্রাম্পের এই যুদ্ধংদেহী মনোভাব ও কর্মকাণ্ডের ফলে যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে প্রতিবাদ শুরু হয়েছে। এটি তার নির্বাচনী প্রতিশ্রুতি 'আমেরিকা ফার্স্ট' বা আমেরিকাকে অগ্রাধিকার দেওয়া এবং অন্তহীন যুদ্ধ থেকে দূরে রাখার নীতির সম্পূর্ণ বিপরীত। ইরাক যুদ্ধে ক্ষমতা পরিবর্তনের যে সমালোচনা তিনি আগে করতেন, তার সঙ্গেও বর্তমান কর্মকাণ্ডের মিল নেই।

অন্যদিকে রবিবার রদ্রিগেজ জানান, তিনি মাদুরো ও ফ্লোরেসকে মার্কিন বন্দিদশা থেকে মুক্ত করতে একটি কমিশন গঠন করেছেন। ভেনেজুয়েলার নেতার বিরুদ্ধে 'মাদকসন্ত্রাসের ষড়যন্ত্র, কোকেন আমদানির ষড়যন্ত্র, মেশিনগান ও ধ্বংসাত্মক ডিভাইস রাখা'র মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।

এই কমিশনের যৌথ নেতৃত্বে থাকবেন ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল এবং রদ্রিগেজের ভাই জর্জ। জর্জ ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট।

মাদুরোর পরিণতি পানামার সাবেক প্রেসিডেন্ট ম্যানুয়েল নরিয়েগার মতো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ১৯৯০ সালে পানামায় মার্কিন আগ্রাসনের পর নরিয়েগা ভ্যাটিকান দূতাবাসে লুকিয়ে ছিলেন। সেখান থেকে মার্কিন বাহিনী তাকে ধরে নিয়ে যায়।

নরিয়েগা একসময় যুক্তরাষ্ট্রের কট্টর মিত্র ছিলেন। তার বিরুদ্ধেও 'প্রতারণা, মাদক চোরাচালান ও অর্থ পাচার'-এর অভিযোগ আনা হয়েছিল। বিচারে তার ৪০ বছরের কারাদণ্ড হয়। ভালো আচরণের জন্য সাজা কমিয়ে ১৭ বছর করা হলেও পরে তাকে ফ্রান্সে পাঠানো হয়। সেখান থেকে আবার পানামায় ফেরত পাঠানো হয় এবং ২০১৭ সালে মৃত্যু পর্যন্ত তিনি কারাগারেই ছিলেন।

সোমবার নিউ ইয়র্কের একটি ফেডারেল আদালতে মাদুরোকে হাজির করার কথা রয়েছে।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন, ২০২০ সালে মাদুরোর বিরুদ্ধে মাদকসন্ত্রাসের অভিযোগ আনা হয়েছিল। সেই অভিযোগের বিচার করতেই এই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে ট্রাম্প অন্য কারণের কথাও উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ঢল এবং কয়েক দশক আগে মার্কিন তেল স্বার্থ জাতীয়করণের সিদ্ধান্তের কারণেও এই অভিযান চালানো হয়েছে।

Related Topics

টপ নিউজ

ডেলসি রদ্রিগেজ / ভেনিজুয়েলা / ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • ইরানের যুদ্ধবিরতির প্রস্তাব ‘গুরুত্বপূর্ণ’ হলেও ‘যথেষ্ট নয়’: ট্রাম্প
  • মার্কিন পাইলটের উদ্ধারকে ‘ইস্টারের অলৌকিক ঘটনা’ বললেন ট্রাম্প, ধর্মীয় ভাষা ব্যবহারের তীব্র সমালোচনা
  • ট্রাম্পের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করল ইরান
  • যুদ্ধ গোপন রাখায় অভ্যস্ত আমেরিকা, ট্রাম্প হাঁটছেন উল্টো পথে
  • কুখ্যাত আলকাট্রাজ কারাগার পুনরায় খুলতে ১৫২ মিলিয়ন ডলার বাজেট প্রস্তাব করেন ট্রাম্প

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net