Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
অবসরের পাঁচ বছর পর জাতীয় দলে ফিরলেন ইব্রাহিমোভিচ

খেলা

টিবিএস রিপোর্ট
16 March, 2021, 08:35 pm
Last modified: 16 March, 2021, 08:39 pm

Related News

  • অবসর ভেঙে ৫৮ বছর বয়সে ফিরছেন ব্রাজিল কিংবদন্তি রোমারিও
  • ইব্রাহিমোভিচের মন্তব্যের কড়া জবাব দিলেন আগুয়েরো
  • 'আর্জেন্টিনার এই দল আর কিছু জিততে পারবে না'
  • 'সর্বকালের সেরা' মেসি বিশ্বকাপ জিতবেন, নিশ্চিত ছিলেন ইব্রাহিমোচিভ
  • 'মেসির ভাগ্যেই এবার বিশ্বকাপ লেখা আছে'

অবসরের পাঁচ বছর পর জাতীয় দলে ফিরলেন ইব্রাহিমোভিচ

জ্লাতান ইব্রাহিমোভিচের পক্ষে যেন সবই সম্ভব। না হলে অবসর নেওয়ার পাঁচ বছর পর কেউ জাতীয় দলে ফেরে! ৩৯ বছর বয়সেও এসি মিলানের হয়ে মাঠ দাঁপিয়ে বেড়াচ্ছেন সুইডেনের এই তারকা স্ট্রাইকার।
টিবিএস রিপোর্ট
16 March, 2021, 08:35 pm
Last modified: 16 March, 2021, 08:39 pm

জ্লাতান ইব্রাহিমোভিচের পক্ষে যেন সবই সম্ভব। না হলে অবসর নেওয়ার পাঁচ বছর পর কেউ জাতীয় দলে ফেরে! চল্লিশ ছুঁইছুঁই বয়সেও এসি মিলানের হয়ে মাঠ দাঁপিয়ে বেড়াচ্ছেন সুইডেনের এই তারকা স্ট্রাইকার। ফিটনেস, ফর্ম সব মিলিয়ে ইব্রাহিমোভিচকে এখনও যোগ্য মনে করেন সুইডেনের কোচ ইয়ানে অ্যান্ডারসন। এ কারণেই বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে ঘোষণা করা সুইডেনের স্কোয়াডে ৩৯ বছর বয়সী ইব্রাকে রেখেছেন কোচ।

২০১৬ সালে জাতীয় দল থেকে অবসর নেন ইব্রাহিমোভিচ। সে বছর ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় সুইডেন। অধিনায়ক হিসেবে দলকে পথ দেখাতে না পেরে সরে দাঁড়ান তিনি। তবে ক্লাব ফুটবলে তার দাপট ঠিকই দেখছিল ফুটবল দুনিয়া। এবার জাতীয় দলেও তার ওপর ভরসা রাখা হচ্ছে।

অবসর ভেঙে ইব্রাকে দলে ফিরিয়ে উচ্ছ্বসিত সুইডেনের কোচ ইয়ানে অ্যান্ডারসন। তার মতে, ইব্রার অভিজ্ঞতা দলকে দারুণভাবে উপকৃত করবে। তিনি বলেন, 'সবার আগে বলতে চাই, সে খুব ভালো ফুটবলার, সুইডেনের সেরা। মাঠে তার অবিশ্বাস্য অভিজ্ঞতা দলের অন্যদের কাজে লাগবে।'

জাতীয় দল থেকে অবসর নিয়ে নিলেও টানটা থেকে গিয়েছিল ইব্রার মনে। গত বছর এক সাক্ষাৎকারে জাতীয় দলে ফেরার ইচ্ছার কথা জানান সুইডেনের হয়ে ১১২ ম্যাচে ৬২ গোল করা তারকা এই স্ট্রইকার। এমন খবরে ইয়ানে অ্যান্ডারসন মিলানে গিয়ে ইব্রাহিমোভিচের সঙ্গে দেখা করে আসেন। এবার তাকে নিয়েই দল ঘোষণা করলেন সুইডিশ কোচ। 

বিশ্বকাপ বাছাইপর্বে জর্জিয়া ও কসোভোর বিপক্ষে ২৫ মার্চ ম্যাচ খেলবে সুইডেন। এ ছাড়া এস্তোনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচও আছে তাদের। এ দুই ম্যাচেই ইব্রার খেলার কথা। পাঁচ বছর পর আবারও তার গায়ে উঠতে যাচ্ছে প্রিয় হলুদ জার্সিটি। 

কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তি দিয়ে ইব্রাহিমোভিচ এখনও দুর্বার গতিতে এগিয়ে চলছেন। এসি মিলানের হয়ে সিরি এ'র চলতি মৌসুমে ১৪ ম্যাচে ১৪ গোল করেছেন তিনি। এবার তার অপেক্ষা রোমাঞ্চকর প্রত্যাবর্তনে। জাতীয় দলে ফিরতে পেরে ইব্রা যে উচ্ছ্বসিত, সেটা বলে দিচ্ছে তার টুইট। কিংবদন্তি এই ফুটবলার লিখেছেন, 'দ্য রিটার্ন অব গড' (ঈশ্বর ফিরলেন)।

ক্লাব ফুটবলে দীর্ঘ ক্যারিয়ার ইব্রাহিমোভিচের। বেশ কয়েকটি নামি ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে তার। মালমো এফএফ দিয়ে ১৯৯৯ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করা ইব্রা আয়াক্স থেকে শুরু করে জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), ম্যানচেস্টার ইউনাইটেড, লা গ্যালাক্সির মতো ক্লাবে খেলেছেন। 

Related Topics

টপ নিউজ

জলাতান ইব্রাহিমোভিচ / সুইডেন ফুটবল দল / অবসর ভেঙে ফেরা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • অবসর ভেঙে ৫৮ বছর বয়সে ফিরছেন ব্রাজিল কিংবদন্তি রোমারিও
  • ইব্রাহিমোভিচের মন্তব্যের কড়া জবাব দিলেন আগুয়েরো
  • 'আর্জেন্টিনার এই দল আর কিছু জিততে পারবে না'
  • 'সর্বকালের সেরা' মেসি বিশ্বকাপ জিতবেন, নিশ্চিত ছিলেন ইব্রাহিমোচিভ
  • 'মেসির ভাগ্যেই এবার বিশ্বকাপ লেখা আছে'

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net