Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
মির্জা ও বাদলের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা, বাদলের জামিন নামঞ্জুর

বাংলাদেশ

নোয়াখালী প্রতিনিধি
16 March, 2021, 06:25 pm
Last modified: 16 March, 2021, 06:26 pm

Related News

  • সাদা পাথর লুটের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সিআইডির অনুসন্ধান শুরু
  • সিলেটে প্রশাসনের আল্টিমেটামের পর পাথর ফিরিয়ে দিতে শুরু করেছেন অনেকে
  • সাদাপাথর লুট: দুদক প্রতিবেদনে অভিযুক্ত ৫৩; প্রশাসন ও রাজনৈতিক মহলে তোলপাড়
  • সিলেটে যৌথ বাহিনীর অভিযান: ৩৫ হাজার ঘনফুট পাথর জব্দ
  • সাদাপাথরে লুটপাটের ঘটনার মধ্যেই গ্রেপ্তার কোম্পানীগঞ্জের এক ইউপি চেয়ারম্যান

মির্জা ও বাদলের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা, বাদলের জামিন নামঞ্জুর

গ্রেপ্তারকৃত মিজানুর রহমান বাদলের জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
নোয়াখালী প্রতিনিধি
16 March, 2021, 06:25 pm
Last modified: 16 March, 2021, 06:26 pm
নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের বিরুদ্ধে এবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (দ্রুত বিচার) আদালতে পৃথক মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে গ্রেপ্তারকৃত মিজানুর রহমান বাদলের জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার সকালে দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক সোয়েব উদ্দিন খান আরজুমান পারভীন ও ইকবাল হোসেনের মামলা দু'টি গ্রহণ করে আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য কোম্পানীগঞ্জ থানার ওসিকে নির্দেশ প্রদান করেন।

মির্জার বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইবুনালে মামলা
    
মেয়র আবদুল কাদের মির্জা ও তার লোকজন গত ৮মার্চ সন্ধ্যায় কোম্পানীগঞ্জের বসুরহাটে উপজেলা আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে বলে অভিযোগ উঠেছে। এসময় হামলাকারীরা ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে জনমনে আতংক তৈরি করে।

এ ঘটনায় খিজির হায়াত খানের স্ত্রী আরজুমান পারভীন বাদী হয়ে আবদুল কাদের মির্জাকে প্রধান আসামী, মির্জার ভাই শাহাদাত হোসেনকে দ্বিতীয় ও ছেলে মির্জা মাশরুর কাদের তাসিককে তৃতীয়সহ ৯৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামী করে দ্রুত বিচার ট্রাইবুনালে একটি মামলা দায়ের করেন।

আদালতের বিচারক সোয়েব উদ্দিন খান মামলাটি গ্রহণ করে আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য কোম্পানীগঞ্জ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

মিজানুর রহমান বাদলের বিরুদ্ধে মেয়র মির্জার অনুসারীর আরও একটি মামলা

মামলায় বাদী ইকবাল হোসেন উল্লেখ করেন, গত ৮মার্চ বিকেল সাড়ে ৩ টার দিকে বসুরহাট রূপালী চত্বরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মেয়র আবদুল কাদের মির্জাসহ তারা সরকার ঘোষিত ৪০ উর্ধ্ব নারী পুরুষদের কোভিড-১৯ টিকা নেওয়ার জন্য উদ্বুদ্ধকরণ সভা করছিলেন। কিছুক্ষণ পর মিজানুর রহমান বাদলের নেতৃত্বে একদল সন্ত্রাসী আ.লীগ কার্যালয়ে প্রবেশ করে মেয়র মির্জাকে বের হয়ে যেতে বলেন। এসময় তিনি (ইকবাল) বাধা দিলে বাদল তাকে হত্যার উদ্দেশ্যে গলা টিপে ধরে এবং তার লোকজন কার্যালয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, ওবায়দুল কাদেরের ছবি ও অফিসের আসবাপত্র ভাঙচুর করে। হামলাকারীরা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে নেতাকর্মীদের মারধর করে জখম, ককটেল, বোমা বিস্ফোরণ ও ফাঁকা গুলি করে মানুষদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় ৯মার্চ কোম্পানীগঞ্জ থানায় একটি অভিযোগ নিয়ে গেলে থানা মামলা নিতে বিলম্ব করে। 

এ ঘটনায় মঙ্গলবার ইকবাল বাদী হয়ে মিজানুর রহমান বাদলকে আসামী করে ১৯৬জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৫০-৬০জনকে আসামী করে দ্রুত বিচার ট্রাইবুনালে একটি মামলা দায়ের করেন। বিচারক সোয়েব উদ্দিন খান মামলাটি গ্রহণ করে আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য কোম্পানীগঞ্জ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। 

মিজানুর রহমান বাদলের জামিন না মঞ্জুর, আরও দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ

গ্রেপ্তারকৃত কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে কঠোর পুলিশী পাহারায় মঙ্গলবার সকালে আমলী আদালত-২ এ হাজির করা হয়। এসময় বাদলের জামিনের জন্য আদালতে একটি আবেদন করা হয়। একই মামলায় গ্রেপ্তার অপর ৮ আসামীর ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক এস এম মোসলেহ উদ্দিন মিজান বাদলের জামিন আবেদন ও অপর ৮ আসামীর রিমান্ড নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। একই সাথে মিজানুর রহমান বাদলকে আরও ২টি মামলায় গ্রেপ্তার (সমন ছাড়া) দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
 

Related Topics

টপ নিউজ

কোম্পানীগঞ্জ / কাদের মির্জা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল
  • কিছু মানুষ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কাছে ১০০ গুণ পর্যন্ত বেশি আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
    আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

Related News

  • সাদা পাথর লুটের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সিআইডির অনুসন্ধান শুরু
  • সিলেটে প্রশাসনের আল্টিমেটামের পর পাথর ফিরিয়ে দিতে শুরু করেছেন অনেকে
  • সাদাপাথর লুট: দুদক প্রতিবেদনে অভিযুক্ত ৫৩; প্রশাসন ও রাজনৈতিক মহলে তোলপাড়
  • সিলেটে যৌথ বাহিনীর অভিযান: ৩৫ হাজার ঘনফুট পাথর জব্দ
  • সাদাপাথরে লুটপাটের ঘটনার মধ্যেই গ্রেপ্তার কোম্পানীগঞ্জের এক ইউপি চেয়ারম্যান

Most Read

1
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

2
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল

4
কিছু মানুষ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কাছে ১০০ গুণ পর্যন্ত বেশি আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ

5
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net