Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
১৮০ কেজির নকল পাথরের আঘাত থেকে দর্শকদের বাঁচাতে গিয়ে আহত ডিজনি কর্মী

আন্তর্জাতিক

বিবিসি
02 January, 2026, 06:00 pm
Last modified: 02 January, 2026, 06:11 pm

Related News

  • এবারের ঈদযাত্রায় ৩৯৪ জনের প্রাণহানি, আহত ১২৮৮: যাত্রী কল্যাণ সমিতি
  • শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫; আটক ৬, উদ্ধার ককটেল
  • ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে মধ্যরাতে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১০
  • মোংলায় চিংড়ির ঘের দখল নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২১
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

১৮০ কেজির নকল পাথরের আঘাত থেকে দর্শকদের বাঁচাতে গিয়ে আহত ডিজনি কর্মী

ডিজনি ওয়ার্ল্ডের ‘ইন্ডিয়ানা জোনস এপিক স্টান্ট স্পেকটাকুলার!’ শো চলাকালে এই দুর্ঘটনা ঘটে। ১৯৮১ সালের সিনেমা ‘রাইডার্স অব দ্য লস্ট আর্ক’-এর একটি বিখ্যাত দৃশ্য সেখানে সরাসরি করে দেখানো হচ্ছিল। সিনেমায় দেখা যায়, নায়ক হ্যারিসন ফোর্ড একটি বিশাল পাথরের হাত থেকে বাঁচতে দৌড়ে পালাচ্ছেন। শো-টিতে মূলত এই দৃশ্যটিই মঞ্চস্থ করা হচ্ছিল।
বিবিসি
02 January, 2026, 06:00 pm
Last modified: 02 January, 2026, 06:11 pm
১৮০ কেজি ওজনের নকল পাথরটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা দর্শকদের দিকে ছুটে আসার মুহূর্তে বাধা দিচ্ছেন এক কর্মী। সূত্র: বিবিসি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ডে তখন টানটান উত্তেজনা। মঞ্চে চলছে বিখ্যাত সিনেমা 'ইন্ডিয়ানা জোনস'-এর সেই শ্বাসরুদ্ধকর দৃশ্যের প্রদর্শনী। চিত্রনাট্য অনুযায়ী, বিশাল এক পাথর গড়িয়ে আসার কথা। কিন্তু বিপত্তি ঘটল তখনই। ১৮০ কেজি ওজনের নকল পাথরটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা দর্শকদের দিকে ছুটে আসতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে দেবদূতের মতো হাজির হলেন এক কর্মী। নিজের জীবন বাজি রেখে চলন্ত পাথরের সামনে ঝাঁপিয়ে পড়লেন তিনি। দর্শকদের বাঁচাতে পারলেও নিজে গুরুতর আহত হয়েছেন ওই কর্মী।

ফ্লোরিডার থিম পার্ক কর্তৃপক্ষ ঘটনাটি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, আহত কর্মী এখন সেরে উঠছেন। দুর্ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওই কর্মীর সাহসিকতা নিয়ে প্রশংসার ঝড় উঠেছে।

ডিজনি ওয়ার্ল্ডের 'ইন্ডিয়ানা জোনস এপিক স্টান্ট স্পেকটাকুলার!' শো চলাকালে এই দুর্ঘটনা ঘটে। ১৯৮১ সালের সিনেমা 'রাইডার্স অব দ্য লস্ট আর্ক'-এর একটি বিখ্যাত দৃশ্য সেখানে সরাসরি করে দেখানো হচ্ছিল। সিনেমায় দেখা যায়, নায়ক হ্যারিসন ফোর্ড একটি বিশাল পাথরের হাত থেকে বাঁচতে দৌড়ে পালাচ্ছেন। শো-টিতে মূলত এই দৃশ্যটিই মঞ্চস্থ করা হচ্ছিল।

ভিডিও ফুটেজে দেখা যায়, রাবারের তৈরি বিশাল পাথরটি তার নির্ধারিত ট্র্যাক বা লাইন থেকে ছিটকে গিয়ে দর্শকদের দিকে লাফিয়ে আসছিল। ঠিক তখনই এক সাহসি কর্মী পাথরটির গতিপথে দাঁড়িয়ে যান। তিনি পাথরটি থামানোর চেষ্টা করেন এবং প্রবল ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান। ধাক্কা খাওয়ার পর তিনি আর তাৎক্ষণিকভাবে উঠে দাঁড়াতে পারেননি। অন্য কর্মীরা দ্রুত তার সাহায্যে ছুটে আসেন।

বুধবার ডিজনি এক বিবৃতিতে জানিয়েছে, 'আমরা আমাদের ওই কর্মীর পাশে আছি, তিনি এখন সুস্থ হয়ে উঠছেন। নিরাপত্তাই আমাদের প্রধান অগ্রাধিকার। আমাদের নিরাপত্তা দল বিষয়টি খতিয়ে দেখছে এবং শো-এর ওই অংশটিতে পরিবর্তন আনা হবে।'

পার্কের একটি ব্লগের তথ্যমতে, রাবারের তৈরি হলেও ওই নকল পাথরটির ওজন প্রায় ৪০০ পাউন্ড বা ১৮০ কেজি।

ডিজনির মুখপাত্র সরাসরি পাথরের কথা উল্লেখ না করলেও বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজকে জানিয়েছেন যে, 'একটি প্রপ বা সাজসজ্জার উপকরণ তার নির্ধারিত ট্র্যাক থেকে সরে গিয়েছিল।'

পিপল ম্যাগাজিনকে এক প্রত্যক্ষদর্শী বলেন, ওই কর্মী দর্শকদের নিশ্চিত আঘাত থেকে 'বাঁচিয়েছেন'। তিনি বলেন, 'এটি ছিল এক অকল্পনীয় অভিজ্ঞতা, যা আমরা কখনোই ভুলব না।'

ঘটনার একটি ভিডিওতে ক্যামেরার পেছন থেকে একজনকে বলতে শোনা যায়, 'ওই লোকটা আক্ষরিক অর্থেই আমাদের জীবন বাঁচিয়েছে।'

Related Topics

টপ নিউজ

ডিজনি / আহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • এবারের ঈদযাত্রায় ৩৯৪ জনের প্রাণহানি, আহত ১২৮৮: যাত্রী কল্যাণ সমিতি
  • শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫; আটক ৬, উদ্ধার ককটেল
  • ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে মধ্যরাতে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১০
  • মোংলায় চিংড়ির ঘের দখল নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২১
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net