Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 13, 2026
খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন পরিবারের সদস্যরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 January, 2026, 01:25 pm
Last modified: 02 January, 2026, 01:25 pm

Related News

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান
  • জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থলে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে
  • খালেদা জিয়ার ৮২তম জন্মদিন কাল: দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা
  • খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: রিমান্ড শেষে জগলুল পাশা কারাগারে

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন পরিবারের সদস্যরা

পরিবারের সদস্যদের কবর জিয়ারতের সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এ সময় কোনো নেতা-কর্মীকে কবরপ্রাঙ্গনে প্রবেশ করতে দেওয়া হয়নি।
টিবিএস রিপোর্ট
02 January, 2026, 01:25 pm
Last modified: 02 January, 2026, 01:25 pm
ছবি: টিবিএস

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার পরিবারের সদস্যরা।

আজ শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় কবর জিয়ারতে আসেন তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান এবং তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান। তারা কবরের পাশে দাঁড়িয়ে পবিত্র কোরআন তিলাওয়াত করেন এবং পরে দোয়া ও মোনাজাত করেন।

খালেদা জিয়ার মেজ বোন সেলিনা ইসলাম তার স্বামী অধ্যাপক আমিনুল ইসলামকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হন। অসুস্থ অধ্যাপক আমিনুল ইসলাম হুইলচেয়ারে করে আসেন। খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। তার গৃহকর্মী ফাতেমা বেগমও কবর জিয়ারতে আসেন।

শোকাহত পরিবেশে কবরের সামনে দাঁড়িয়ে পরিবারের সদস্যরা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান। নাতনি জাইমা রহমান দাদুর কবরের সামনে ফুলের তোড়া রেখে নীরবে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন। পাশে ছিলেন জাহিয়া ও জাফিয়াও। তখন কবরপ্রাঙ্গনে নেমে আসে নিস্তব্ধতা।

এ সময় কবরপ্রাঙ্গনে জাতীয়তাবাদী উলামা দলের সদস্যরা কোরআন তিলাওয়াত করছিলেন।

পরিবারের সদস্যদের কবর জিয়ারতের সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এ সময় কোনো নেতা-কর্মীকে কবরপ্রাঙ্গনে প্রবেশ করতে দেওয়া হয়নি। তারা চলে যাওয়ার পর সাধারণ মানুষের জন্য কবরপ্রাঙ্গন খুলে দেওয়া হয়। তখন কালো ব্যাজ ধারণ করে নেতা-কর্মীদের ঢল নামে খালেদা জিয়ার কবরপ্রাঙ্গনে।

Related Topics

টপ নিউজ

খালেদা জিয়া / কবর জিয়ারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
    এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে কড়া ভিসা নীতি: বাংলাদেশসহ একাধিক দেশের শিক্ষার্থীদের ভর্তির অফার বাতিল করছে বিশ্ববিদ্যালয়গুলো
  • মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
    মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী ‘ডাকাত সাহেব’
  • প্রতীকী ছবি: টিবিএস
    কলেজে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা, কিন্তু পিছিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে
  • হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। ছবি: সংগৃহীত
    বাব আল-মান্দেব প্রণালির লড়াইয়ে ৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুথিদের

Related News

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান
  • জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থলে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে
  • খালেদা জিয়ার ৮২তম জন্মদিন কাল: দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা
  • খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: রিমান্ড শেষে জগলুল পাশা কারাগারে

Most Read

1
এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে কড়া ভিসা নীতি: বাংলাদেশসহ একাধিক দেশের শিক্ষার্থীদের ভর্তির অফার বাতিল করছে বিশ্ববিদ্যালয়গুলো

3
মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
অর্থনীতি

মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী ‘ডাকাত সাহেব’

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

কলেজে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা, কিন্তু পিছিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে

6
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাব আল-মান্দেব প্রণালির লড়াইয়ে ৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুথিদের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net