Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার কমাল সরকার

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
01 January, 2026, 04:55 pm
Last modified: 01 January, 2026, 05:18 pm

Related News

  • শেখ মুজিব ও তার পরিবারের স্মরণে কোনো জাতীয় দিবস উদযাপন করবে না সরকার
  • পূর্বানুমোদন ছাড়াই ১০০ কোটি টাকা পর্যন্ত মূলধন ফেরত নিতে পারবেন বিদেশি বিনিয়োগকারীরা
  • ৫ দেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল সরকার
  • নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদের ভিত্তিতে সমন্বিত কৌশল প্রণয়নের সুপারিশ টিআইবির
  • ১৮ মার্চ ছুটির প্রস্তাব, অনুমোদন হলে সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি সাত দিন

সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার কমাল সরকার

নতুন সুদহার আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকেই কার্যকর হয়েছে। এর ফলে ৬ মাসের ব্যবধানে আবারও সঞ্চয় স্কিমের সুদহার কমলো।
টিবিএস রিপোর্ট
01 January, 2026, 04:55 pm
Last modified: 01 January, 2026, 05:18 pm

সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার কমিয়েছে সরকার। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (ইআরডি) এক প্রজ্ঞাপনে আগামী ছয় মাসের জন্য জাতীয় সঞ্চয় স্কিমগুলোর নতুন মুনাফার হার ঘোষণা করেছে।

নতুন সুদহার আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকেই কার্যকর হয়েছে। এর ফলে ৬ মাসের ব্যবধানে আবারও সঞ্চয় স্কিমের সুদহার কমলো।

পরিবার সঞ্চয়পত্রে এতদিন ৭.৫০ লাখ টাকা বা তার কম বিনিয়োগে পাঁচ বছরের মেয়াদ পূর্তিতে মুনাফার হার ছিল ১১.৯৩%, এখন তা কমিয়ে করা হয়েছে ১০.৫৪%। আর সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে এ মুনাফার হার ছিল ১১.৮০%, সেটা কমিয়ে ১০.৪১% করা হয়েছে।

সঞ্চয় অধিদপ্তরের অধীন যত ধরনের সঞ্চয়পত্র রয়েছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় পরিবার সঞ্চয়পত্র। এই সঞ্চয়পত্রের মাধ্যমে সাধারণ মানুষ তাদের জমানো অর্থ বিনিয়োগ করে পরিবারের নিয়মিত খরচ পরিচালনা করে থাকে। গত দুই বছর ধরে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে দেশে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, সর্বশেষ গত নভেম্বর মাসে দেশে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮.২৯%। ডিসেম্বরেও বাজারে বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায়নি। ফলে যারা সঞ্চয়পত্রের মুনাফা থেকে পারিবারিক খরচ মেটান, সরকারের এই সিদ্ধান্ত তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।

পেনশনার সঞ্চয়পত্রে ৭.৫০ লাখ টাকা বা তার কম বিনিয়োগে পঞ্চম বছর শেষে, অর্থাৎ মেয়াদ পূর্তিতে মুনাফা ছিল ১১.৯৮%, এখন তা করা হয়েছে ১০.৫৯%। ৭.৫০ লাখ টাকা বা তার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার ছিল ১১.৮০%, এখন থেকে তা কমিয়ে ১০.৪১% করা হয়েছে। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে ৭.৫০ লাখ টাকা বা তার কম বিনিয়োগের ক্ষেত্রে মেয়াদ পূর্তিতে ১০.৪৪% মুনাফা নির্ধারণ করা হয়েছে। আর এই সঞ্চয়পত্রে যাদের বিনিয়োগ ৭.৫০ লাখ টাকার বেশি হবে তারা মেয়াদপূর্তিতে মুনাফা পাবেন ১০.৪১%।

এছাড়া তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে ৭.৫০ লাখ টাকা বা তার কম বিনিয়োগের ক্ষেত্রে মেয়াদ পূর্তিতে মুনাফার হার ছিল ১১.৮২%, এখন তা কমিয়ে ১০.৪৮% করা হয়েছে।

সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার ছিল ১১.৭৭%, এখন তা কমিয়ে ১০.৪৩% করা হয়েছে। তবে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেষ্টমেন্ট বন্ড ও ডাকঘর সঞ্চয় ব্যাংকের সাধারণ হিসাবের মুনাফার হার অপরিবর্তিত রাখা হয়েছে।

পুরনো সঞ্চয়পত্রের ক্ষেত্রে যা প্রযোজ্য ১ জুলাই ২০২৫ তারিখের আগে ইস্যু হওয়া সব জাতীয় সঞ্চয় স্কিমে ইস্যুকালীন মেয়াদ পর্যন্ত তখনকার নির্ধারিত মুনাফার হারই কার্যকর থাকবে। তবে পুনর্বিনিয়োগের ক্ষেত্রে পুনর্বিনিয়োগের তারিখে কার্যকর মুনাফার হার প্রযোজ্য হবে। ছয় মাস পর আবারও মুনাফার হার পুনর্নির্ধারণ করা হবে।

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন এ বিষয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- বলেন, 'সঞ্চয়স্কিমগুলোর মুনাফা কমে গেলে নির্ধারিক আয়ের মানুষ, অবসরপ্রাপ্ত মানুষ যারা সঞ্চয়ের আয়ের ওপর নির্ভরশীল তাদের জন্য সমস্যা সৃষ্টি করবে। বিশেষ করে বাজারে যখন উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান।'

তিনি আরও বলেন, 'এতে মধ্যবিত্ত ও ফিক্সড ইনকাম গ্রুপের প্রকৃত আয় কমে যাবে। সরকার সঞ্চয়স্কীমের সুদহার কমাচ্ছে সুদ ব্যয় কমানোর জন্য। মূল্যস্ফীতি আরও সহনীয় পর্যায়ে আসার পরে সরকার এ সিদ্ধান্ত নিলে সাধারণ মানুষের জন্য ভালো হতো।'

Related Topics

টপ নিউজ

সরকার / সঞ্চয়পত্র / মুনাফা / অভ্যন্তরীণ সম্পদ বিভাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • শেখ মুজিব ও তার পরিবারের স্মরণে কোনো জাতীয় দিবস উদযাপন করবে না সরকার
  • পূর্বানুমোদন ছাড়াই ১০০ কোটি টাকা পর্যন্ত মূলধন ফেরত নিতে পারবেন বিদেশি বিনিয়োগকারীরা
  • ৫ দেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল সরকার
  • নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদের ভিত্তিতে সমন্বিত কৌশল প্রণয়নের সুপারিশ টিআইবির
  • ১৮ মার্চ ছুটির প্রস্তাব, অনুমোদন হলে সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি সাত দিন

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net