Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
‘আমার আম্মু কোথায়?’

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
12 November, 2019, 07:45 pm
Last modified: 12 November, 2019, 07:55 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় হালচাষের পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
  • ২ বছর বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচের অনুমতি; নৌকায় সাউন্ডসিস্টেম বাজানো ও নাচানাচি নিষিদ্ধ
  • ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে পণ্ড: কনেপক্ষের দাবি ‘আস্ত খাসি’ নিয়ে বিবাদ, বর বলছেন ১০ গুণ কাবিনের চাপ
  • ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক এনসিপি নেতাকে পিটিয়ে পুুলিশে দিল বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মীরা

‘আমার আম্মু কোথায়?’

আড়াই বছরের শিশু মাহিমা জানে না তার মা বেঁচে নেই
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
12 November, 2019, 07:45 pm
Last modified: 12 November, 2019, 07:55 pm
হাসপাতালের বিছানায় শুয়ে আছে দুর্ঘটনায় আহত আড়াই বছরের শিশু মাহিমা।

মায়ের সঙ্গে উদয়ন এক্সপ্রেস ট্রেনে করে বাড়ি ফিরছিল আড়াই বছরের শিশু মাহিমা। এক দুর্ঘটনায় মা-মেয়ের বাড়ি ফেরার এই আনন্দযাত্রা পরিণত হলো শোকে। 

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা-নিশীথা এক্সপ্রেস ট্রেনের সাথে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে যে ১৬টি প্রাণ ঝরে গেছে তাঁদেরই একজন মাহিমার মা কাকলী। বেঁচে থাকার লড়াইয়ে মাথায় সেলাই আর ব্যান্ডেজ নিয়ে নিজের মাকে খুঁজছেন শিশু মাহিমা। জিজ্ঞেস করছেন, ‘আমার আম্মু কোথায়?’

দুর্ঘটনাস্থল থেকে শিশু মাহিমাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে মাহিমার প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও তার স্বজনদের খোঁজ পাওয়া যাচ্ছিল না।

মাথায় ব্যান্ডেজ পড়া শিশুটি চারদিকে মানুষজন দেখে হাউ-মাউ করে কেঁদে ওঠে। পরবর্তীতে জানা যায় মা কাকলীর সঙ্গে গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় ফিরছিল মাহিমা। তার বাবা মাঈন উদ্দিন একটি হোটেলে কাজ করেন।

ছোট্ট শিশু মাহিমা এখনও জানে না তার মমতাময়ী মা আর বেঁচে নেই। জানেনা, মর্মান্তিক এই দুর্ঘটনা আরও ১৬ জনের মতো কেড়ে নিয়েছে তার মাকেও। তাকে কোলে নিয়ে কপালে হাত বুলিয়ে আর হয়তো কেউ গাইবে না ঘুমপাড়ানি গান!

নিহত কাকলীর মরদেহ নিতে এসে তাঁর স্বামী মাঈন উদ্দিন সাংবাদিকদের জানান, সিলেটের শাহজালাল (র.) মাজারে মানত ছিল তাদের। সেই মানত পূর্ণ করতে কাকলী ও মাহিমাসহ তাদের কয়েকজন স্বজন সিলেটে যান। সেখান থেকেই উদয়ন এক্সপ্রেস ট্রেনে করে ফিরছিলেন তারা। সেই ফেরার পথেই দুর্ঘটনায় তাঁর স্ত্রী মারা যান এবং সন্তান মাহিমা আহত হন। 

মঙ্গলবার ভোররাতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেন এবং সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষে ১৬ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হন শতাধিক। ছবি: আজিজুল সঞ্চয়

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন জানান, মাহিমার কপালে সেলাই লেগেছে। তার কপালের বাম পাশ থেকে মাথার পেছন পর্যন্ত অংশ ব্যান্ডেজ করা হয়েছে।

মঙ্গলবার (১২) ভোররাত পৌনে তিনটার দিকে কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তূর্ণা নিশীথা ট্রেনের সংঘর্ষ হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন দুই ট্রেনের শতাধিক যাত্রী। আহতদেরকে ঢাকা ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন দুর্ঘটনার জন্য তুর্ণা নিশীথার লোকোমোটিভ মাস্টারের সিগনাল ভঙ্গ করার বিষয়টিকে দায়ী করেন।

মন্দবাগ রেলওয়ে স্টেশনের মাস্টার জাকির হোসেন চৌধুরীও দুর্ঘটনার কারণ হিসেবে তুর্না নিশীথার আউটার ও হোম সিগনাল অমান্য করার কথা জানিয়েছেন। 

এদিকে, ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনার ঘটনায় তূর্ণা নিশীথা ট্রেনের চালকসহ তিনজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল আলম জানান, তূর্ণা নিশীথা ট্রেনের চালক (লোকো মাস্টার) তাসের উদ্দিন এবং সহকারী চালক (সহকারী লোকো মাস্টার) অপু দে ও গার্ড আব্দুর রহমানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।  

Related Topics

টপ নিউজ

ট্রেন দুর্ঘটনা / তূর্ণা নিশিথা / উদয়ন এক্সপ্রেস / ব্রাহ্মণবাড়িয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
    বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় হালচাষের পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
  • ২ বছর বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচের অনুমতি; নৌকায় সাউন্ডসিস্টেম বাজানো ও নাচানাচি নিষিদ্ধ
  • ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে পণ্ড: কনেপক্ষের দাবি ‘আস্ত খাসি’ নিয়ে বিবাদ, বর বলছেন ১০ গুণ কাবিনের চাপ
  • ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক এনসিপি নেতাকে পিটিয়ে পুুলিশে দিল বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মীরা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

4
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

6
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net