Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 19, 2026
রাজশাহী-আব্দুলপুর রেলপথ ডাবল লাইনের উন্নীত করার পরিকল্পনা আছে: রেলমন্ত্রী

বাংলাদেশ

রাজশাহী প্রতিনিধি
13 March, 2021, 11:15 am
Last modified: 13 March, 2021, 11:22 am

Related News

  • ভারত থেকে আসছে ১৯ রেল কোচ: ভিড়ের সময় ছাদে ভ্রমণের জন্য বানানো হয়েছে মজবুত ছাদ
  • বাজেটে রেল সংযোগ সম্প্রসারণে জোর, ঢাকা-চট্টগ্রাম রুটের দূরত্ব কমতে পারে ৮০ কিলোমিটার
  • মন্ত্রণালয় প্রধানের অনুপস্থিতিতে ট্রেন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না বাংলাদেশ রেলওয়ে
  • যৌথভাবে রেলসংযোগ ও বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন হাসিনা-মোদি
  • পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পরীক্ষামূলক 'ট্র্যাক কার’ চলাচল শুরু

রাজশাহী-আব্দুলপুর রেলপথ ডাবল লাইনের উন্নীত করার পরিকল্পনা আছে: রেলমন্ত্রী

জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল লাইন করার কাজ চলছে। যমুনা নদীর উপর ডুয়েল গেজ ডাবল লাইন ব্রিজ হচ্ছে, সেই ব্রিজের উপর দিয়ে ১০০ কিলোমিটার মিটারগেজ ও ১২০ কিলোমিটার ব্রডগেজ গতি নিয়ে ট্রেন চলাচল করতে পারবে। কোন ট্রেনকে অপেক্ষা করতে হবে না, একদিকে ট্রেন যাবে, আরেকদিক থেকে আসবে।
রাজশাহী প্রতিনিধি
13 March, 2021, 11:15 am
Last modified: 13 March, 2021, 11:22 am
ছবি-টিবিএস

রাজশাহীর রেল ভবন ও রেল স্টেশনের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এমপি। এ সময় রেলমন্ত্রীর সাথে বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এর আগে শুক্রবার সকাল সোয়া ১১টায় রেলভবনে রেলমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান সিটি মেয়র, রেলওয়ের কর্মকর্তা ও রেল শ্রমিক লীগের নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এমপি বলেন, 'আমরা চেষ্টা করছি, রেল ব্যবস্থাকে আরো কীভাবে আধুনিক, যুগোপযুগী এবং মানুষের জন্য সহায়ক হিসেবে গড়ে তোলা যায়। রাজশাহী থেকে আব্দুলপুর পর্যন্ত রেললাইন ডাবল করার পরিকল্পনা আমাদের আছে। ধীরে ধীরে প্রত্যেকটা লাইনকে আমরা ডাবল লাইন করছি। খুলনা থেকে দর্শনা পর্যন্ত রেললাইন ডাবল করতে ডিপিপি তৈরি কাজ চলছে। জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল লাইন করার কাজ চলছে। যমুনা নদীর উপর ডুয়েল গেজ ডাবল লাইন ব্রিজ হচ্ছে, সেই ব্রিজের উপর দিয়ে ১০০ কিলোমিটার মিটারগেজ ও ১২০ কিলোমিটার ব্রডগেজ গতি নিয়ে ট্রেন চলাচল করতে পারবে। কোন ট্রেনকে অপেক্ষা করতে হবে না, একদিকে ট্রেন যাবে, আরেকদিক থেকে আসবে। অন্যান্য লাইনও সেইভাবে করা হচ্ছে। ভবিষ্যতে রেলের গতি যাতে ১২০ কিলোমিটারে নিচে না নামতে হয়, সেই লক্ষ্যে আমরা রেলপথ সাজাচ্ছি'। 

রাজশাহী থেকে কলকাতা সরাসরি যাত্রীবাহী ট্রেন চালুর ব্যাপারে রেলমন্ত্রী বলেন, 'আপনারা যে রাজশাহী থেকে কলকাতা সরাসরি যাত্রীবাহী ট্রেন চান, সেটি শোনার জন্যই এখানে এসেছি। আমরা দাবি কথা শুনছি। সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ইতোমধ্যে ডিও প্রদান করেছেন, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে'।

রাজশাহী রেলওয়ে স্টেশনকে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের নামে নামকরণ করার দাবির প্রেক্ষিতে রেলমন্ত্রী বলেন, 'শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান শুধু আমাদের জাতীয় নেতাই নন, তিনি আমাদের স্বাধীনতার ইতিহাসের অংশ। এ ব্যাপারে আমাকে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হলে, আমরা অনুমোদন দিব'। 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুল, রাজশাহীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা, বাংলাদেশ রেলওয়ের (পশ্চিমাঞ্চল)  মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ ওপেন লাইন শাখার সভাপতি মো. আকতার আলী ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

উল্লেখ্য, ২০১৯ সালের ১১ জুলাই আব্দুলপুর হতে রাজশাহী পর্যন্ত সিঙ্গেল ব্রডগেজ রেললাইনটি ডাবল লাইনে উন্নীত করার জন্য রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বরাবর ডিও লেটার প্রদান করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। 

Related Topics

টপ নিউজ

রেল মন্ত্রণালয় / রেল সংযোগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাওদেল ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে নেপাল সেনাবাহিনীর ‘সম্মানসূচক জেনারেল’ পদমর্যাদা প্রদান করেন। ছবি: এনডিটিভি
    নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক 'জেনারেল' হলেন ভারতের সেনাপ্রধান ধীরাজ শেঠ
  • ছবি: সংগৃহীত
    নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

Related News

  • ভারত থেকে আসছে ১৯ রেল কোচ: ভিড়ের সময় ছাদে ভ্রমণের জন্য বানানো হয়েছে মজবুত ছাদ
  • বাজেটে রেল সংযোগ সম্প্রসারণে জোর, ঢাকা-চট্টগ্রাম রুটের দূরত্ব কমতে পারে ৮০ কিলোমিটার
  • মন্ত্রণালয় প্রধানের অনুপস্থিতিতে ট্রেন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না বাংলাদেশ রেলওয়ে
  • যৌথভাবে রেলসংযোগ ও বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন হাসিনা-মোদি
  • পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পরীক্ষামূলক 'ট্র্যাক কার’ চলাচল শুরু

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  

2
নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাওদেল ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে নেপাল সেনাবাহিনীর ‘সম্মানসূচক জেনারেল’ পদমর্যাদা প্রদান করেন। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক 'জেনারেল' হলেন ভারতের সেনাপ্রধান ধীরাজ শেঠ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net