Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 10, 2026
তূর্ণার লোকোমেটিভ মাস্টার সিগন্যাল ভঙ্গ করায় দুর্ঘটনা : রেলমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 November, 2019, 12:15 pm
Last modified: 12 November, 2019, 04:06 pm

Related News

  • বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২২ ঘণ্টা পর স্বাভাবিক হলো উত্তরবঙ্গের রেল যোগাযোগ
  • বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে আহত অন্তত ১১২, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • সিলেটে উদয়ন এক্সপ্রেসের চার বগি লাইনচ্যুত হয়ে আহত অন্তত ২০, প্রায় ৩ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
  • ভৈরবে ট্রেনের সংঘর্ষ: রাতেই ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক
  • আগস্টে ৪০৩টি সড়ক দুর্ঘটনায় ৩৭৮ জনের মৃত্যু হয়েছে: রোড সেফটি ফাউন্ডেশন

তূর্ণার লোকোমেটিভ মাস্টার সিগন্যাল ভঙ্গ করায় দুর্ঘটনা : রেলমন্ত্রী

'নিহতের পরিবারের ক্ষতি টাকা দিয়ে পূরণ করা সম্ভব না। তবুও আমরা রেলপথ মন্ত্রণালয় থেকে নিহতের প্রত্যেকের পরিবারকে ১ লাখ টাকা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে দেয়া হবে'...
টিবিএস রিপোর্ট
12 November, 2019, 12:15 pm
Last modified: 12 November, 2019, 04:06 pm
তূর্ণা নিশীথা এক্সপ্রেস ও উদয়ন এক্সপ্রেসের সংঘর্ষে লাইনচ্যুত হয়ে পড়ে বগি। ছবি: আজিজুল সঞ্চয়

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনায় রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে তূর্ণা নিশিথা ট্রেনের লোকোমোটিভ মাস্টার সিগন্যাল ভঙ্গ করেছেন। তবুও বিস্তারিত জানার জন্য জেলা প্রশাসন ও রেলপথ মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, "নিহতের পরিবারের ক্ষতি টাকা দিয়ে পূরণ করা সম্ভব না। তবুও আমরা রেলপথ মন্ত্রণালয় থেকে নিহতের প্রত্যেকের পরিবারকে ১ লাখ টাকা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে দেয়া হবে।"

মন্ত্রী আরও বলেন, তাৎক্ষণিকভাবে তূর্ণা নিশিথার লোকোমোটিভ মাস্টার ও সহকারী মাস্টারকে বরখাস্ত করা হয়েছে। এখানে উদয়নের কোনো ত্রুটি দেখছি না।

এর আগে মঙ্গলবার ভোররাত পৌনে ৩টার দিকে মন্দবাগ রেলওয়ে স্টেশনে তূর্ণা নিশিথা এক্সপ্রেস ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় দুই ট্রেনের শতাধিক যাত্রী আহত হয়েছেন।

এই ঘটনায় বাংলাদেশ রেলওয়ে পক্ষ থেকে দুটি ও জেলা প্রশাসনের পক্ষ থেকে একটিসহ মোট তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রেলের দুটি কমিটির একটিতে প্রধান যান্ত্রিক প্রকৌশলী (পূর্বাঞ্চল) মিজানুর রহমানকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি এবং চট্টগ্রামের বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাসির উদ্দিনকে প্রধান করে চার সদস্যের অপর এক কমিটি গঠন করা হয়েছে।

অপরদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিতু মরিয়মকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

রেল দুর্ঘটনা / তূর্ণা নিশিথা / উদয়ন এক্সপ্রেস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প
  • সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
    আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন: প্রসিকিউশন  
  •  ফাইল ছবি/সংগৃহীত
    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার
  • ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
    ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
  • বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ (বায়েঁ) এবং ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। কোলাজ: টিবিএস
    ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Related News

  • বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২২ ঘণ্টা পর স্বাভাবিক হলো উত্তরবঙ্গের রেল যোগাযোগ
  • বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে আহত অন্তত ১১২, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • সিলেটে উদয়ন এক্সপ্রেসের চার বগি লাইনচ্যুত হয়ে আহত অন্তত ২০, প্রায় ৩ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
  • ভৈরবে ট্রেনের সংঘর্ষ: রাতেই ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক
  • আগস্টে ৪০৩টি সড়ক দুর্ঘটনায় ৩৭৮ জনের মৃত্যু হয়েছে: রোড সেফটি ফাউন্ডেশন

Most Read

1
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

2
সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন: প্রসিকিউশন  

4
 ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার

5
ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
অর্থনীতি

ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 

6
বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ (বায়েঁ) এবং ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net