Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 December, 2025, 09:10 pm
Last modified: 19 December, 2025, 09:19 pm

Related News

  • হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার: এএনআই 
  • ওসমান হাদিকে হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন ১১ মার্চ
  • এমপি-মন্ত্রীদের শপথ: মানিক মিয়া ও লেকরোডে যান চলাচল সীমিত, বিভিন্ন এলাকায় যানজট
  • ওসমান হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন ১৯ ফেব্রুয়ারি
  • ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল তুলে দিলেন প্রধান উপদেষ্টা

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে শনিবার সকাল থেকে জানাজা ও দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত নগরবাসী ও যানবাহন চালকদের মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা পরিহার করে বিকল্প সড়ক ব্যবহারের জন্য ডিএমপির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
টিবিএস রিপোর্ট
19 December, 2025, 09:10 pm
Last modified: 19 December, 2025, 09:19 pm
ওসমান হাদি। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজার নামাজ আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) জোহরের নামাজের পর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজা উপলক্ষেিএদিন সকাল থেকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে যান চলাচল সীমিত এবং নির্দিষ্ট কিছু স্থানে বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির জানাজার নামাজে বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে। এই সমাগম সুশৃঙ্খল রাখতে মানিক মিয়া অ্যাভিনিউতে যানবাহন চলাচল সীমিত রাখা হবে। বিশেষ করে জানাজা অনুষ্ঠানের সুবিধার্থে খেজুর বাগান ক্রসিং হতে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে শনিবার সকাল থেকে জানাজা ও দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত নগরবাসী ও যানবাহন চালকদের মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা পরিহার করে বিকল্প সড়ক ব্যবহারের জন্য ডিএমপির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া নিরাপত্তার স্বার্থে এবং অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনা এড়াতে জানাজায় অংশগ্রহণকারী সর্বসাধারণকে সাথে করে কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছে ডিএমপি।

Related Topics

টপ নিউজ

ওসমান হাদি / জানাজা / ট্রাফিক নির্দেশনা / মানিক মিয়া অ্যাভিনিউ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার: এএনআই 
  • ওসমান হাদিকে হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন ১১ মার্চ
  • এমপি-মন্ত্রীদের শপথ: মানিক মিয়া ও লেকরোডে যান চলাচল সীমিত, বিভিন্ন এলাকায় যানজট
  • ওসমান হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন ১৯ ফেব্রুয়ারি
  • ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল তুলে দিলেন প্রধান উপদেষ্টা

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net