Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
আগামীকাল বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 December, 2025, 08:20 pm
Last modified: 19 December, 2025, 09:21 pm

Related News

  • বাংলাদেশ–জাপান ইপিএ-র সুফল পেতে আমলাতান্ত্রিক বাধা দূর করতে হবে: ফাহমিদা খাতুন
  • তোফাজ্জল হত্যা মামলা: আত্মসমর্পণের আবেদন জমা দিয়ে পালালেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ তিনজন কারাগারে
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিলের দাবি সিপিডির
  • বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগের ক্ষেত্রে সরকার ‘দুর্বল পদক্ষেপ' নিয়েছে: সিপিডি

আগামীকাল বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার অনুষ্ঠেয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
19 December, 2025, 08:20 pm
Last modified: 19 December, 2025, 09:21 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের আগে থেকে ঠিক করে রাখা শনিবারের কর্মসূচি স্থগিত করেছে। প্রতিষ্ঠানগুলো প্রেস বিজ্ঞপ্তি জারি, ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে এ তথ্য জানিয়েছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার অনুষ্ঠেয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় অনিবার্য কারণের কথা উল্লেখ করেছে। এই পরীক্ষা কবে নেওয়া হবে সেটি ওয়েবসাইটে ও প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএস করে জানানো হবে।

একইভাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদের ভর্তিপরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। এই পরীক্ষা কবে নেওয়া হবে, তা পরবর্তীতে জানানো হবে।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন তাদের আয়োজিত 'জাতীয় অর্থনীতির চ্যালেঞ্জ ও উত্তরণ'- শীর্ষক একটি কর্মশালা স্থগিত করেছে। 

বেসরকারি প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) কপ-৩০ নিয়ে আয়োজিত গোলটেবিল অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। 

একইভাবে, বাংলা দৈনিক সংবাদপত্র 'দৈনিক বণিক বার্তা'-র গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানও স্থগিত ঘোষণা করা হয়েছে।

একশন এইড-এর মিডিয়া রিসিপশন প্রোগ্রাম স্থগিত করা হয়েছে।

এসব ঘোষণার পরে কেন প্রোগ্রাম স্থগিত করা হচ্ছে জানতে কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে একটি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা বলেন, 'অনুষ্ঠানে যেসব অতিথি ও অংশগ্রহণকারী আসবেন, তাদের ও আয়োজকদের নিরাপত্তার কথা চিন্তা করেই প্রোগ্রাম স্থগিত করা হয়েছে।'

তিনি বলেন, 'কারণ আগামীকাল শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় প্রচুর লোক সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। অনেক সড়কে যানবাহন চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকতে পারে। আবার জানাজায় অংশগ্রহণকারীদের থেকে বিক্ষোভও হতে পারে। সবকিছু বিবেচনা করে কালকের প্রোগ্রাম স্থগিত করা হয়েছে।'

শনিবার বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।

প্রেস উইং জানিয়েছে, শহিদ ওসমান হাদির নামাজে জানাজায় যারা অংশ নিতে আসবেন তাদেরকে কোনো প্রকার ব্যাগ বা ভারি বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। 

আরও বলা হয়, একই সঙ্গে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।

Related Topics

টপ নিউজ

কর্মসূচি স্থগিত / ডাক ও টেলিযোগাযোগ বিভাগ / সিপিডি / ঢাকা বিশ্ববিদ্যালয় / ভর্তিপরীক্ষা / নিয়োগ পরীক্ষা / ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • বাংলাদেশ–জাপান ইপিএ-র সুফল পেতে আমলাতান্ত্রিক বাধা দূর করতে হবে: ফাহমিদা খাতুন
  • তোফাজ্জল হত্যা মামলা: আত্মসমর্পণের আবেদন জমা দিয়ে পালালেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ তিনজন কারাগারে
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিলের দাবি সিপিডির
  • বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগের ক্ষেত্রে সরকার ‘দুর্বল পদক্ষেপ' নিয়েছে: সিপিডি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net