Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
মানিকগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে অনশন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 December, 2025, 03:55 pm
Last modified: 18 December, 2025, 03:57 pm

Related News

  • বিএনপি নিজেদের ইচ্ছামতো কখনো সংবিধান মানছে, কখনো মানছে না: নাহিদ ইসলাম
  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে তারেক রহমান
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার
  • শক্ত হাতে যেকোনো মব দমন করা হবে: মির্জা ফখরুল

মানিকগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে অনশন

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই অনশন কর্মসূচিতে মানিকগঞ্জ জেলার তিন উপজেলার বিএনপির নেতা-কর্মী এবং স্থানীয়রা অংশ নেন।
টিবিএস রিপোর্ট
18 December, 2025, 03:55 pm
Last modified: 18 December, 2025, 03:57 pm
ছবি: টিবিএস

মানিকগঞ্জ-১ (ঘিওর–দৌলতপুর–শ্রীনগর) সংসদীয় আসনে বিএনপির ঘোষিত প্রার্থী পরিবর্তন ও মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন মনোনয়ন বঞ্চিত নেতা ড. খোন্দকার আকবর হোসেন বাবলু ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই অনশন কর্মসূচিতে মানিকগঞ্জ জেলার তিন উপজেলার বিএনপির নেতা-কর্মী এবং স্থানীয়রা অংশ নেন।

প্রসঙ্গত, ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ সন্তান।

অনশনরত নেতা-কর্মীদের অভিযোগ, ত্যাগী ও মাঠপর্যায়ের নেতাদের উপেক্ষা করে বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা দলের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত।

তাদের দাবি, বিএনপির দুঃসময়ে প্রয়াত খোন্দকার দেলোয়ার হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। সেই ধারাবাহিকতায় তার জ্যেষ্ঠ সন্তান হিসেবে ড. খোন্দকার আকবর হোসেন বাবলু দীর্ঘদিন ধরে নেতা-কর্মীদের পাশে থেকে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন।

তারা আরও বলেন, ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, দখলবাজি ও নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এমন ব্যক্তিকে মনোনয়ন দিলে এই আসনে ধানের শীষের বিজয় অনিশ্চিত হয়ে পড়বে। দ্রুত বর্তমান প্রার্থীর মনোনয়ন বাতিল করে ড. খোন্দকার আকবর হোসেন বাবলুকে প্রার্থী ঘোষণা করার দাবি জানান তারা।

অনশন কর্মসূচিতে দেওয়া বক্তব্যে ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন, 'আমার বাবা খোন্দকার দেলোয়ার হোসেন বিএনপির দুর্দিনে কাণ্ডারি ছিলেন। ওয়ান-ইলেভেনের সময় পরিবার-পরিজনের মায়া ত্যাগ করে তিনি দলের হাল ধরেছেন। বাবার পরে আমিও মানিকগঞ্জে নেতকর্মীদের পাশে থেকেছি, তাদের দায়িত্ব নিয়েছি। আশা করি বিএনপি আমার ত্যাগ ও পরিবারের অবদান বিবেচনা করবে।'

তিনি জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অনশন কর্মসূচি চলমান থাকবে।

Related Topics

টপ নিউজ

বিএনপি / মানিকগঞ্জ-১ / প্রার্থী / অনশন / ড. খোন্দকার আকবর হোসেন বাবলু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
    যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • বিএনপি নিজেদের ইচ্ছামতো কখনো সংবিধান মানছে, কখনো মানছে না: নাহিদ ইসলাম
  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে তারেক রহমান
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার
  • শক্ত হাতে যেকোনো মব দমন করা হবে: মির্জা ফখরুল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
আন্তর্জাতিক

যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net