Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
দেশে ৯৮.৯ শতাংশ পরিবার এখন মোবাইল ফোন ব্যবহার করে: বিবিএস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 December, 2025, 09:20 am
Last modified: 18 December, 2025, 09:24 am

Related News

  • রয়টার্সের জরিপ: ইরানে মার্কিন হামলার পক্ষে প্রতি চারজনে মাত্র একজন আমেরিকানের সমর্থন আছে
  • অধিকাংশ আমেরিকানের মতে, বয়স বাড়ার সাথে খামখেয়ালি হয়ে উঠছেন ট্রাম্প: জরিপ
  • জনমত জরিপ: ৯০% মানুষ ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮% ভোটারের পছন্দ বিএনপি
  • ৪৭% মানুষ মনে করেন তারেক রহমানই হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী, বাড়ছে বিএনপির জনপ্রিয়তা: জরিপ
  • পরবর্তী সরকারের এজেন্ডা: তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন

দেশে ৯৮.৯ শতাংশ পরিবার এখন মোবাইল ফোন ব্যবহার করে: বিবিএস

জরিপে দেখা গেছে, মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারের পরিধি বাড়লেও কম্পিউটার ব্যবহারের হার এখনও এক অঙ্কেই সীমাবদ্ধ।
টিবিএস রিপোর্ট
18 December, 2025, 09:20 am
Last modified: 18 December, 2025, 09:24 am
প্রতীকী ছবি

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশের ৯৮ দশমিক ৯ শতাংশ খানায় (পরিবার) মোবাইল ফোন ব্যবহৃত হয়েছে।

বিবিএসের তথ্য সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালে এই হার ছিল ৯৭ দশমিক ৯ শতাংশ। এতে খানাভিত্তিক তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ সুবিধায় বাংলাদেশে ধারাবাহিক অগ্রগতি হলেও টেলিভিশন ব্যবহারে ধীরগতির পতন দেখা গেছে। গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) 'আইসিটি প্রয়োগ ও ব্যবহার জরিপ ২০২৫–২৬' (প্রথম প্রান্তিক: জুলাই–সেপ্টেম্বর ২০২৫) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

এতে দেখা গেছে, মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারের পরিধি বাড়লেও কম্পিউটার ব্যবহারের হার এখনও এক অঙ্কেই সীমাবদ্ধ।

একই সময়ে স্মার্টফোন ব্যবহারের হার উল্লেখযোগ্যভাবে বেড়ে ২০২৩ সালের ৬৩ দশমিক ৩ শতাংশ থেকে ২০২৪–২৫ সালে ৭২ দশমিক ৮ শতাংশে পৌঁছায়। তবে ২০২৫–২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে তা সামান্য কমে ৭২ দশমিক ৪ শতাংশে নেমেছে।

অন্যদিকে, টেলিভিশন থাকা খানার হার ধারাবাহিকভাবে কমছে। ২০২৩ সালে যেখানে ৬২ দশমিক ২ শতাংশ খানায় টিভি ছিল, ২০২৪–২৫ সালে তা কমে দাঁড়ায় ৫৯ দশমিক ৬ শতাংশে। ২০২৫–২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে এই হার আরও নেমে এসেছে ৫৮ দশমিক ৯ শতাংশে।

ইন্টারনেট ব্যবহারে বড় উল্লম্ফন লক্ষ্য করা গেছে। ২০২৩ সালে ৪৩ দশমিক ৬ শতাংশ খানায় ইন্টারনেট সুবিধা থাকলেও ২০২৪–২৫ সালে তা বেড়ে ৫৫ দশমিক ১ শতাংশে পৌঁছায়। ২০২৫–২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে এই হার আরও বেড়ে দাঁড়িয়েছে ৫৬ দশমিক ২ শতাংশে, যা ডিজিটাল সংযোগে অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে।

তবে কম্পিউটার ব্যবহারে অগ্রগতি খুবই ধীর। ২০২৩ সালে যেখানে ৮ দশমিক ৯ শতাংশ খানায় কম্পিউটার ছিল, ২০২৫–২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে তা সামান্য বেড়ে ৯ দশমিক ১ শতাংশে দাঁড়িয়েছে।

বিদ্যুৎ সুবিধা প্রায় সর্বজনীন পর্যায়ে রয়েছে। ২০২৩ সালে ৯৯ দশমিক ১ শতাংশ খানায় বিদ্যুৎ থাকলেও ২০২৫–২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে এই হার ৯৮ দশমিক ৯ শতাংশে রয়েছে। সামান্য ওঠানামা হলেও উচ্চমাত্রার কভারেজ বজায় আছে।

সংশ্লিষ্টদের মতে, স্মার্টফোন ও ইন্টারনেটের দ্রুত বিস্তার মানুষের গণমাধ্যম ভোগের ধরন বদলে দিচ্ছে, যার প্রভাব টেলিভিশন ব্যবহারের হ্রাসে প্রতিফলিত হচ্ছে। একই সঙ্গে ডিজিটাল অর্থনীতি ও ই-গভর্ন্যান্স এগিয়ে নিতে কম্পিউটার ও ব্রডব্যান্ডভিত্তিক সংযোগ বাড়ানোর দিকে নীতিগতভাবে আরও মনোযোগ দেওয়া জরুরি বলে মনে করছেন তারা।
 
Related Topics

টপ নিউজ

জরিপ / মোবাইল ব্যবহার / মোবাইল ব্যবহারকারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • রয়টার্সের জরিপ: ইরানে মার্কিন হামলার পক্ষে প্রতি চারজনে মাত্র একজন আমেরিকানের সমর্থন আছে
  • অধিকাংশ আমেরিকানের মতে, বয়স বাড়ার সাথে খামখেয়ালি হয়ে উঠছেন ট্রাম্প: জরিপ
  • জনমত জরিপ: ৯০% মানুষ ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮% ভোটারের পছন্দ বিএনপি
  • ৪৭% মানুষ মনে করেন তারেক রহমানই হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী, বাড়ছে বিএনপির জনপ্রিয়তা: জরিপ
  • পরবর্তী সরকারের এজেন্ডা: তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net