Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 28, 2026
ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি ‘যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি’: বার্লিনে বৈঠক শেষে ট্রাম্প

আন্তর্জাতিক

আল জাজিরা
16 December, 2025, 10:55 am
Last modified: 16 December, 2025, 11:01 am

Related News

  • নিজের কাঁধে বইছেন পৃথিবী: যিশুর পর এবার অ্যাটলাস রূপে নিজের ছবি পোস্ট করলেন ট্রাম্প
  • যুদ্ধ শেষে ‘মনোরম দেশ ইরানে’ ফসল বিক্রি করবেন মার্কিন কৃষকেরা, ট্রাম্পের প্রতিশ্রুতি
  • নিজের ছবিসহ বিশেষ সংস্করণের নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প
  • ট্রাম্পের ক্ষমতা খর্ব করে মার্কিন সিনেটে ইরান যুদ্ধ-সংক্রান্ত প্রস্তাব পাস
  • হরমুজ প্রণালিতে কোনো জাহাজ থেকে টোল নিচ্ছে না ইরান: দাবি ট্রাম্পের

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি ‘যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি’: বার্লিনে বৈঠক শেষে ট্রাম্প

পুতিনের সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ‘পুতিনের সঙ্গেও আমাদের একাধিকবার কথা হয়েছে। আমার মনে হয়, আমরা এখন সমাধানের যতটা কাছে পৌঁছেছি, অতীতে কখনো এমনটা ছিল না।’
আল জাজিরা
16 December, 2025, 10:55 am
Last modified: 16 December, 2025, 11:01 am
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ অবসানের চুক্তি এখন 'যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি' বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্লিনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইতিবাচক বার্তা মিললেও ভূখণ্ডের মালিকানা বা নিয়ন্ত্রণ নিয়ে এখনো উল্লেখযোগ্য মতভেদ রয়ে গেছে।

সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও ন্যাটোর নেতাদের সঙ্গে তার 'দীর্ঘ ও ফলপ্রসূ' আলোচনা হয়েছে। এ বিষয়ে ইউরোপীয় নেতাদের কাছ থেকে ব্যাপক সমর্থন পাওয়া যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, 'পুতিনের সঙ্গেও আমাদের একাধিকবার কথা হয়েছে। আমার মনে হয়, আমরা এখন সমাধানের যতটা কাছে পৌঁছেছি, অতীতে কখনো এমনটা ছিল না।'

বার্লিনে দুই দিনব্যাপী ওই উচ্চপর্যায়ের বৈঠকে জেলেনস্কির পাশাপাশি উপস্থিত ছিলেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের অন্যতম ভয়াবহ এই সংঘাত নিরসনে কিয়েভকে কিছু ছাড় দিতে ওয়াশিংটনের পক্ষ থেকে চাপ বাড়ছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে ইউরোপীয় নেতারা জানান, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইউক্রেনকে 'জোরালো নিরাপত্তা নিশ্চয়তা' দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এর অংশ হিসেবে ইউরোপের নেতৃত্বে একটি 'বহুজাতিক বাহিনী' গঠনের কথা বলা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের সমর্থনে ইউক্রেনের অভ্যন্তরে কাজ করবে। এই বাহিনী ইউক্রেনের আকাশ ও সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশটির সশস্ত্র বাহিনী পুনর্গঠনে সহায়তা করবে।

শান্তিকালীন সময়ে ইউক্রেনীয় বাহিনীর সদস্যসংখ্যা আট লাখে সীমাবদ্ধ রাখার কথাও প্রস্তাবে উল্লেখ রয়েছে। দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, প্রস্তাবিত এই সুরক্ষা ব্যবস্থা ন্যাটোর 'আর্টিকেল-৫'-এর মতোই শক্তিশালী, অর্থাৎ সম্মিলিত প্রতিরক্ষার নিশ্চয়তার সমতুল্য হবে।

এর আগে ইউক্রেন ইঙ্গিত দিয়েছিল, পশ্চিমা দেশগুলো যদি কঠোর নিরাপত্তা নিশ্চয়তা দেয়, তবে ন্যাটোতে যোগ দেওয়ার লক্ষ্য থেকে তারা সরে আসতে পারে। তবে বার্লিনে জেলেনস্কি স্পষ্ট করে বলেন, শান্তি চুক্তির আওতায় ভূখণ্ডগত নিয়ন্ত্রণ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিয়েভকে অবশ্যই প্রস্তাবিত নিরাপত্তা নিশ্চয়তা সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে হবে। একই সঙ্গে তিনি কার্যকর যুদ্ধবিরতি পর্যবেক্ষণের গুরুত্বের ওপর জোর দেন।

ইউক্রেনীয় কর্মকর্তারা এ বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছেন, কারণ ১৯৯১ সালে স্বাধীনতার পর যে নিরাপত্তা নিশ্চয়তা তারা পেয়েছিল, তা ২০১৪ ও ২০২২ সালে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে ব্যর্থ হয়েছিল।

এদিকে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ওয়াশিংটনের প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন। জেলেনস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আইনি ও বাস্তবিক নিশ্চয়তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এখানে যা প্রস্তাব করেছে, তা সত্যিই বিশাল।'

তিনি বলেন, 'সত্যিকারের শান্তি প্রক্রিয়ার সুযোগ এখন আমাদের সামনে।' তবে তিনি স্পষ্ট করে বলেছেন, 'ভূখণ্ড ছাড় দেওয়ার বিষয়টি পুরোপুরি ইউক্রেনের নিজস্ব সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। এ ক্ষেত্রে কোনো কিন্তু বা অজুহাত গ্রহণযোগ্য হবে না।'

মের্ৎস আরও বলেন, রাশিয়াকে এটি পরিষ্কারভাবে বোঝানো জরুরি যে যুদ্ধ চালিয়ে যাওয়া অর্থহীন। সে লক্ষ্যেই ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) জব্দ করা রাশিয়ার সম্পদ ইউক্রেনকে সহায়তার কাজে ব্যবহারের বিষয়ে ঐকমত্যে পৌঁছানো প্রয়োজন। তিনি সতর্ক করে জানান, এসব সম্পদ ব্যবহারের ঝুঁকি ইইউ সদস্য রাষ্ট্রগুলোকেই ভাগ করে নিতে হবে। একই সঙ্গে রাশিয়ার তেল রপ্তানির ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে যারা সহায়তা করছে, তাদের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে ইইউ।

মস্কো থেকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 'শান্তি প্রতিষ্ঠা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে প্রস্তুত'। তবে তিনি 'সাময়িক বিরতি' বা কোনো ধরনের ছলচাতুরির বিরোধিতা করেছেন।

বার্লিন থেকে আল জাজিরার সাংবাদিক ডমিনিক কেইন জানান, 'আলোচনার ফলাফল এখনো পুরোপুরি স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ২৮-দফা পরিকল্পনার কতটুকু শেষ পর্যন্ত বহাল আছে, তা নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে। পরিকল্পনার কিছু অংশ মস্কো মেনে নিলেও কিয়েভ ও ইইউ কর্মকর্তারা এর তীব্র বিরোধিতা করেছিলেন। অন্যদিকে জার্মানি সামরিক ও গোয়েন্দা সহযোগিতাকে গুরুত্ব দিয়ে আলাদা একটি ১০-দফা প্রস্তাব উপস্থাপন করেছে।'

সংঘাত চলমান

এদিকে ইউক্রেন জানিয়েছে, রাশিয়া রাতভর ১৫৩টি ড্রোন হামলা চালিয়েছে, যার মধ্যে ১৭টি নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হেনেছে। অপরদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা নিজেদের ভূখণ্ডে ১৩০টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।

কৃষ্ণ সাগর এলাকাতেও উত্তেজনা বাড়ছে। কিয়েভের দাবি, নভোরোসিস্ক বন্দরে নোঙর করা রাশিয়ার একটি সাবমেরিনে ইউক্রেনের আন্ডারওয়াটার ড্রোন আঘাত হেনেছে। এ ছাড়া ওদেসা বন্দরে রাশিয়ার হামলায় সম্প্রতি দুটি তুর্কি কার্গো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, শান্তি আলোচনায় সুবিধা আদায়ের উদ্দেশ্যেই রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / ইউক্রেন যুদ্ধ / শান্তিচুক্তি / পুতিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  
  • ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল
  • ভারতীয় বিচারক শ্রীনিবাসন মুরালিধর। ছবি: সংগৃহীত
    ‘ইসরায়েল শিশু হত্যাকারী’: ঐতিহাসিক রিপোর্টের নেপথ্যে কে এই ‘মধ্যরাতের বদলি’র ভারতীয় বিচারক?
  • ছবি: সংগৃহীত
    জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   
  • স্যাটেলাইট চিত্রে ইরানের হামলায় বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের প্রধান কার্যালয়ের ক্ষয়ক্ষতি, ৬ মার্চ ২০২৬। ছবি: এপি
    ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যের কিছু ঘাঁটি ইসরায়েলে সরিয়ে নেওয়ার চিন্তা যুক্তরাষ্ট্রের

Related News

  • নিজের কাঁধে বইছেন পৃথিবী: যিশুর পর এবার অ্যাটলাস রূপে নিজের ছবি পোস্ট করলেন ট্রাম্প
  • যুদ্ধ শেষে ‘মনোরম দেশ ইরানে’ ফসল বিক্রি করবেন মার্কিন কৃষকেরা, ট্রাম্পের প্রতিশ্রুতি
  • নিজের ছবিসহ বিশেষ সংস্করণের নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প
  • ট্রাম্পের ক্ষমতা খর্ব করে মার্কিন সিনেটে ইরান যুদ্ধ-সংক্রান্ত প্রস্তাব পাস
  • হরমুজ প্রণালিতে কোনো জাহাজ থেকে টোল নিচ্ছে না ইরান: দাবি ট্রাম্পের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  

2
ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল

3
ভারতীয় বিচারক শ্রীনিবাসন মুরালিধর। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ইসরায়েল শিশু হত্যাকারী’: ঐতিহাসিক রিপোর্টের নেপথ্যে কে এই ‘মধ্যরাতের বদলি’র ভারতীয় বিচারক?

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   

5
স্যাটেলাইট চিত্রে ইরানের হামলায় বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের প্রধান কার্যালয়ের ক্ষয়ক্ষতি, ৬ মার্চ ২০২৬। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যের কিছু ঘাঁটি ইসরায়েলে সরিয়ে নেওয়ার চিন্তা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net