Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 11, 2026
আমলারা এখন রাজনীতিবিদদের বলেন, ‘আমি আপনার লোক’: দুদক চেয়ারম্যান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 December, 2025, 09:00 pm
Last modified: 14 December, 2025, 09:03 pm

Related News

  • ৫০০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক রাষ্ট্রপতি ও এস আলমের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ
  • সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার ও হয়রানি না করার আদেশ বহাল
  • বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার চেষ্টায় দুদকের কোনো গাফিলতি নেই: বিশেষ তদন্ত মহাপরিচালক
  • বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের চাওয়া তথ্য প্রস্তুত করা হচ্ছে: দুদক 
  • সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান

আমলারা এখন রাজনীতিবিদদের বলেন, ‘আমি আপনার লোক’: দুদক চেয়ারম্যান

আমলাতন্ত্র ও রাজনীতির বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে দুদক চেয়ারম্যান বলেন, প্রশাসনের নিরপেক্ষতা নষ্ট হলে রাষ্ট্রের জবাবদিহিতা ভেঙে পড়ে। এতে সুশাসন প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হয়।
টিবিএস রিপোর্ট
14 December, 2025, 09:00 pm
Last modified: 14 December, 2025, 09:03 pm
দুদক চেয়ারম্যান ড. আব্দুল মোমেন। ছবি: ইউএনবি

আগে রাজনীতিবিদরা আমলাদের কাছে গেলেও এখন ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

তিনি বলেন, 'এখন আমলারা রাজনীতিবিদদের কাছে গিয়ে নতি স্বীকার করছেন এবং বলছেন, "আমি আপনার লোক''। আমলাদের এই প্রবণতা রাষ্ট্র পরিচালনার জন্য মারাত্মক হুমকি।'

রোববার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত 'রিফর্ম ট্র্যাকার' উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমলাতন্ত্র ও রাজনীতির বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে দুদক চেয়ারম্যান বলেন, প্রশাসনের নিরপেক্ষতা নষ্ট হলে রাষ্ট্রের জবাবদিহিতা ভেঙে পড়ে। এতে সুশাসন প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হয়।

আমলা ও রাজনীতিবিদদের নিজ নিজ অবস্থান ও ভূমিকার নেতিবাচক পরিবর্তনের কঠোর সমালোচনা করেন তিনি।

রাষ্ট্র পরিচালনায় সংসদ সদস্যদের (এমপি) ভূমিকা প্রসঙ্গে ড. মোমেন বলেন, 'এমপিদের দায়িত্ব ও ক্ষমতার সীমা স্পষ্ট না থাকায় অনিয়মের সুযোগ তৈরি হচ্ছে। তাদের দায়িত্ব স্পষ্ট করতে হবে। একজনকে সব কাজের এখতিয়ার দিয়ে দিলে, তিনি অনিয়ম করবেনই—এটাই স্বাভাবিক।'

বিচার বিভাগের স্বাধীনতার বিষয়ে সতর্ক করে দুদক চেয়ারম্যান বলেন, 'বিচার বিভাগের স্বাধীনতা যেন অনিয়ন্ত্রিত ক্ষমতা প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। ক্ষমতার ভারসাম্য, দায়িত্বের সুনির্দিষ্ট সীমা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলেই কেবল দুর্নীতি প্রতিরোধ সম্ভব হবে।'

অনুষ্ঠানে দুদক সংস্কার কমিশনের সুপারিশগুলোর বাস্তবতা নিয়েও কথা বলেন ড. মোহাম্মদ আবদুল মোমেন। তিনি বলেন, দুদক সংস্কার কমিশনের ৪৭টি সুপারিশের মধ্যে ৪২টিই আইনগত বিষয়। এর মধ্যে দুদক একটি সুপারিশ বাস্তবায়ন করেছে।

কমিশনের সুপারিশের বাস্তবভিত্তি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, 'সুপারিশ অনুযায়ী লোকবল নিয়োগ দিতে বলা হয়েছে, কিন্তু বর্তমানে দুদকে নতুন করে দুজন মানুষ বসানোর মতোও জায়গা নেই। কমিশনের সুপারিশগুলো কতটা বাস্তবসম্মত, সেটাও দেখার বিষয়।'

Related Topics

টপ নিউজ

দুদক / দুদক চেয়ারম্যান / আমলা / রাজনীতিবিদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • কোলাজ: টিবিএস
    উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

Related News

  • ৫০০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক রাষ্ট্রপতি ও এস আলমের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ
  • সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার ও হয়রানি না করার আদেশ বহাল
  • বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার চেষ্টায় দুদকের কোনো গাফিলতি নেই: বিশেষ তদন্ত মহাপরিচালক
  • বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের চাওয়া তথ্য প্রস্তুত করা হচ্ছে: দুদক 
  • সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

3
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

4
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

5
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

6
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net