Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 13, 2026
‘লন্ডন ডিলের’ মধ্যেই নির্বাচনের ঘোষণা, ইসির সামর্থ্য নিয়ে সন্দেহ: নাসীরুদ্দীন পাটোয়ারী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 December, 2025, 07:20 pm
Last modified: 11 December, 2025, 07:29 pm

Related News

  • রাজশাহীতে সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনও কার্যালয়ে তালা
  • মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া নারী আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা
  • কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: ৪ ঘণ্টা থানায়, তবুও মামলা নেয়নি পুলিশ
  • কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়িতে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর
  • রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির

‘লন্ডন ডিলের’ মধ্যেই নির্বাচনের ঘোষণা, ইসির সামর্থ্য নিয়ে সন্দেহ: নাসীরুদ্দীন পাটোয়ারী

তিনি বলেন, ‘মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর যথেষ্ট সক্ষমতা আমরা দেখছি না। আমরা শুরু থেকেই নির্বাচন কমিশন পুনর্গঠন করার কথা বলেছিলাম কিন্তু সেটিও করা হয়নি।’
টিবিএস রিপোর্ট
11 December, 2025, 07:20 pm
Last modified: 11 December, 2025, 07:29 pm
নাসীরুদ্দীন পাটোয়ারী। ছবি: টিবিএস

বর্তমান সরকারের বিচার, সংস্কার ও নির্বাচনের এজেন্ডাকে স্বাগত জানালেও নির্বাচন কমিশনের (ইসি) সামর্থ্য ও দলীয় নিয়ন্ত্রণমুক্ত থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটোয়ারী মন্তব্য করেছেন, একটি 'লন্ডন ডিলের' মধ্যেই এই নির্বাচনের ঘোষণা এসেছে। সব রাজনৈতিক দলের সঙ্গে বসে নির্বাচনের তারিখ ঠিক করলে আরও ভালো হতো বলে তিনি মনে করেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের তফসিল ঘোষণা করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, 'বর্তমান সরকারের তিন এজেন্ডা বিচার, সংস্কার ও নির্বাচন। ইতোমধ্যে শেখ হাসিনার রায় হয়েছে। সংস্কারের বিষয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে। তবে বর্তমান নির্বাচন কমিশনের সদিচ্ছা থাকলেও তাদের সামর্থ্য নিয়ে আমাদের সন্দেহ আছে। দলীয় নিয়ন্ত্রণের বিষয়েও আমরা সন্দিহান। লটারির বিষয়েও জনসম্মুখে স্বচ্ছ কিছু করা হয়নি।'

আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, 'মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর যথেষ্ট সক্ষমতা আমরা দেখছি না। আমরা শুরু থেকেই নির্বাচন কমিশন পুনর্গঠন করার কথা বলেছিলাম কিন্তু সেটিও করা হয়নি।'

তফসিল ঘোষণার টাইমিং নিয়ে মন্তব্য করতে গিয়ে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, 'লন্ডন ডিলের মধ্যে এই নির্বাচনের ঘোষণা এসেছে। সবাই একসাথে বসে আলোচনা করে নির্বাচনের তারিখ ঠিক করলে ভালো হতো। তবুও বলব, এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন যুগের সূচনা হবে এবং সব আশঙ্কা দূর হবে। প্রধান উপদেষ্টা যেমন বলেছেন, এই নির্বাচন ১০০ বছরের জন্য হবে, আমরাও তেমনটি আশা করি।'

নির্বাচনী আচরণবিধি মেনে চলার প্রতিশ্রুতি দিয়ে নাসীরুদ্দীন বলেন, 'আমরা খরচের সীমার মধ্যেই থাকব। তবে অনলাইনে আমাদের নারী প্রার্থীদের হ্যারাসমেন্ট করা হচ্ছে। নির্বাচন কমিশনকে মনিটরিং সেল গঠনের কথা বলা হলেও এ বিষয়ে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।' 

তিনি আহ্বান জানান, জনগণের ভোটকেন্দ্র যেন কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ বা ঋণখেলাপিদের দখলে না যায়।

অন্তর্বর্তী সরকারের দুইজন ছাত্র উপদেষ্টার এনসিপিতে যোগদানের গুঞ্জন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমাদের সকল সহযোদ্ধাকে আমরা এনসিপিতে চাই কিন্তু তাদেরও ব্যক্তিস্বাধীনতা আছে, তারা যেকোনো দলে যেতে পারেন।'

Related Topics

টপ নিউজ

নাসীরুদ্দীন পাটোয়ারী / এনসিপি / তফসিল / ইসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২০২৭ সালের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন চায় বিএনপি
  • ফাইল ছবি: টিবিএস
    ১৫-১৬ অক্টোবর সারাদেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা পরিবেশকদের
  • ছবি: সংগৃহীত
    ঢাকা–চট্টগ্রামে গাড়ি বিক্রি ও সেবাকেন্দ্র স্থাপনে ৪ কোটি ডলার বিনিয়োগ করছে টয়োটা
  • ছবি: সংগৃহীত
    ‘আর্টেমিস-২’ চন্দ্রাভিযানে মার্কিন নভোচারীদের পরনে বাংলাদেশে তৈরি পোশাক, দাবি রপ্তানিকারকের
  • মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
    মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইসরায়েলগামী ফ্লাইট ভূপাতিতের চেষ্টা: এয়ারলাইন ও সরকারের বিরুদ্ধে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ মামলা করবেন যাত্রীরা

Related News

  • রাজশাহীতে সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনও কার্যালয়ে তালা
  • মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া নারী আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা
  • কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: ৪ ঘণ্টা থানায়, তবুও মামলা নেয়নি পুলিশ
  • কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়িতে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর
  • রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৭ সালের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন চায় বিএনপি

2
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১৫-১৬ অক্টোবর সারাদেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা পরিবেশকদের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা–চট্টগ্রামে গাড়ি বিক্রি ও সেবাকেন্দ্র স্থাপনে ৪ কোটি ডলার বিনিয়োগ করছে টয়োটা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর্টেমিস-২’ চন্দ্রাভিযানে মার্কিন নভোচারীদের পরনে বাংলাদেশে তৈরি পোশাক, দাবি রপ্তানিকারকের

5
মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
অর্থনীতি

মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলগামী ফ্লাইট ভূপাতিতের চেষ্টা: এয়ারলাইন ও সরকারের বিরুদ্ধে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ মামলা করবেন যাত্রীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net