Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
নির্দিষ্ট কিছু সেবা নেওয়ার ক্ষেত্রে ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 December, 2025, 09:35 am
Last modified: 10 December, 2025, 09:37 am

Related News

  • বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
  • শাহজালালে ৩ সোনার ডিম উদ্ধার, আসামি আরমান ৫ দিনের রিমান্ডে
  • চট্টগ্রাম বন্দর থেকে বিপজ্জনক রাসায়নিকের ৯ কনটেইনার অপসারণ শুরু, ধ্বংস করা হবে নারায়ণগঞ্জে
  • অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার
  • জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

নির্দিষ্ট কিছু সেবা নেওয়ার ক্ষেত্রে ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

বর্তমানে ৪৩ ধরনের সেবা গ্রহণে ট্যাক্স রিটার্ন জমার প্রমাণ বা পিএসআর (প্রুফ অব সাবমিশন অব রিটার্ন) দেখানো বাধ্যতামূলক।
টিবিএস রিপোর্ট
10 December, 2025, 09:35 am
Last modified: 10 December, 2025, 09:37 am
ছবি: সংগৃহীত

ট্যাক্সের মতোই নির্দিষ্ট কিছু সেবা গ্রহণের ক্ষেত্রে ব্যবসায়ীদের ভ্যাট নিবন্ধন বা বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) বাধ্যতামূলক করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) আগারগাঁওয়ে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, "টিআইএন না থাকলে বা ট্যাক্স রিটার্ন জমা না দিলে যেমন অনেক সেবা পাওয়া যায় না, তেমনি ভ্যাটের ক্ষেত্রেও কয়েকটি সেবায় আমরা ধীরে ধীরে বাধ্যতামূলক নিবন্ধন চালু করবো।"

তিনি জানান, বিষয়টি আগামী বছর আইনে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। "গত বাজেটেই শুরু করার ইচ্ছা ছিল, কিন্তু সম্ভব হয়নি," বলেন এনবিআর চেয়ারম্যান।

বর্তমানে ৪৩ ধরনের সেবা গ্রহণে ট্যাক্স রিটার্ন জমার প্রমাণ বা পিএসআর (প্রুফ অব সাবমিশন অব রিটার্ন) দেখানো বাধ্যতামূলক। ফলে টিআইএনধারীর সংখ্যা ও রিটার্ন জমা—দুটোই সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে।

এনবিআরের হিসাব অনুযায়ী, দেশে টিআইএনধারী এখন ১ কোটি ২০ লাখের বেশি, আর রিটার্ন জমা হয়েছে প্রায় ৪৫ লাখ।

এনবিআর চেয়ারম্যান আরও বলেন, আগামী দুই বছরে ৩০ লাখের বেশি প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে। বর্তমানে নিবন্ধিত ভ্যাটদাতা মাত্র ৬ লাখ ৪৪ হাজার, যা ব্যবসার প্রকৃত পরিসরের তুলনায় অনেক কম।

তিনি আরও জানান, চলতি মাসের মধ্যেই আরও এক লাখ ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনতে কাজ চলছে।

"সবচেয়ে বড় সমস্যা হলো ভ্যাট নেট খুব ছোট। জাতীয় বিভিন্ন জরিপ ও ব্যবসায়িক বাস্তবতার সঙ্গে এই সংখ্যার কোনও সামঞ্জস্য নেই," বলেন তিনি।

সাম্প্রতিক আলোচিত প্রসঙ্গ—আমদানি করা মোবাইল ফোনে কর কমানো হবে কি না—এ প্রশ্নে তিনি বলেন, "রাষ্ট্রের স্বার্থই সবার আগে। প্রয়োজন হলে সরকার সাময়িকভাবে (সংক্ষিপ্ত মেয়াদে) কর কমানোর সুযোগ দিতে পারে। পরবর্তী সংসদ বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।"

তিনি বলেন, "যদি মনে হয় দেশের বৃহত্তর স্বার্থে এটি প্রয়োজন এবং নীতিনির্ধারকরা নির্দেশ দেন, আমরা ইতিবাচক সিদ্ধান্ত নেব।"

আজ (১০ ডিসেম্বর) দেশজুড়ে জাতীয় ভ্যাট দিবস উদযাপিত হচ্ছে। আগের মতো এবারও ১০ থেকে ১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ পালন করবে এনবিআর। এ বছরের প্রতিপাদ্য—'সময়মতো নিবন্ধন করুন, সঠিকভাবে ভ্যাট দিন।' আগামীকাল থেকে ভ্যাট নিবন্ধন বাড়াতে মাসব্যাপী প্রচারাভিযান শুরু করবে রাজস্ব বোর্ড।

Related Topics

টপ নিউজ

এনবিআর / ভ্যাট রেজিস্ট্রেশন / ভ্যাট নিবন্ধন / ট্যাক্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
  • শাহজালালে ৩ সোনার ডিম উদ্ধার, আসামি আরমান ৫ দিনের রিমান্ডে
  • চট্টগ্রাম বন্দর থেকে বিপজ্জনক রাসায়নিকের ৯ কনটেইনার অপসারণ শুরু, ধ্বংস করা হবে নারায়ণগঞ্জে
  • অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার
  • জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net