Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
যুক্তরাষ্ট্রে কোভিডে উচ্চ মৃত্যুহারের জন্য দায়ী স্থূলতা: প্রতিবেদন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 March, 2021, 04:00 pm
Last modified: 06 March, 2021, 04:20 pm

Related News

  • ইচ্ছাশক্তিই যথেষ্ট না; যেকারণে কিছু ব্যক্তির জন্য ওজন কমানো বেশি কঠিন
  • ২০৫০ সালের মধ্যে বিশ্বের অর্ধেকের বেশি প্রাপ্তবয়স্ক মানুষ স্থূলতায় ভুগবে: রিপোর্ট
  • ওজন বাড়িয়ে সামরিক দায়িত্ব এড়ানোর চেষ্টা, দক্ষিণ কোরিয়ায় যুবকের সাজা
  • প্রায় অর্ধেক ক্যান্সারের সাথে রয়েছে স্থূলতার সংশ্লিষ্টতা: গবেষণা 
  • ওজন কমাতে চাই, কিন্তু পারছি না; কেন?

যুক্তরাষ্ট্রে কোভিডে উচ্চ মৃত্যুহারের জন্য দায়ী স্থূলতা: প্রতিবেদন

প্রক্রিয়াজাত খাবার গ্রহণ পশ্চিমাদের জীবন চর্চার অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে এখন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাই এ প্রতিবেদনের ফলাফলকে তাদের জন্য ‘ ওয়েক আপ কল’ হিসেবে বিবেচনা করতে বলেছে। 
টিবিএস ডেস্ক
06 March, 2021, 04:00 pm
Last modified: 06 March, 2021, 04:20 pm
প্রতীকি ছবি; সংগৃহীত

বিশ্বের যেকোনো দেশের চেয়ে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি; সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনাও ঘটেছে এই দেশটিতেই। সম্প্রতি প্রকাশিত নতুন একটি প্রতিবেদনের মতে, ভাইরাসে উচ্চ মৃত্যুহারের জন্য দায়ী এর নাগরিকদের স্থূলতা। 

দেশটির প্রাপ্তবয়স্ক জনসংখ্যার শতকরা ৭০ভাগ অত্যধিক ওজনের অধিকারী। 

ওয়ার্ল্ড ওবেসিটি ফেডারেশনের (ডব্লিউওএফ) গবেষণায় দেখা গেছে, যে দেশের অর্ধেকেরও বেশি মানুষ অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছে সেখানে কোভিডের মৃত্যুর হার ১০ গুণ বেশি। 
 
আমেরিকাতে প্রতি এক লাখ মানুষে ১৫২.৫ জন কোভিডে আক্রান্ত হচ্ছে। এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পাঁচ লাখের অধিক আমেরিকান। 
 
শুধু কোভিডেই নয়, স্থূলতার দিক দিয়েও আমেরিকানরা সবার শীর্ষে। ডব্লিউওএফের মতে, সেখানে দুই-তৃতীয়াংশ প্রাপ্তবয়স্কের বিএমআই (বডি মাস ইনডেক্স) ২৫ এর উর্ধ্বে। সাধারণত ১৮ থেকে ২৪ বিএমআই একক স্ট্যান্ডার্ড হিসেবে বিবেচিত হয়; ৩০ এর ওপরে উঠলেই স্থূল। বর্তমানে ৭০ মিলিয়নের অধিক আমেরিকান স্থূলতায় ভুগছে।   

এমনকি কিছু মার্কিন রাজ্য স্থূলতাকে তাদের দীর্ঘমেয়াদী (ক্রনিক) রোগের তালিকাভুক্ত করেছে এবং সে অনুযায়ী আক্রান্তরা যেন যথাযথভাবে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করতে পারে সে ব্যবস্থা নিয়েছে। 
 
তবে স্থূলতার সাথে লড়াই করা হাজার হাজার আমেরিকানের কাছে ভ্যাকসিন তুলনামূলক দেরিতেই পৌঁছেছে। 
 
বিশেষজ্ঞরা বলেছেন, কৃশকায় বা ছিপছিপে গড়নের হলে দেশটিতে বিরাট সংখ্যক মানুষকে বাঁচানো যেত; হাসপাতালে মারা যাওয়ার ঝুঁকি কমত এবং এত কঠোর লকডাউন ব্যবস্থা গ্রহণেরও প্রয়োজন পড়ত না। 
 
প্রক্রিয়াজাত খাবার গ্রহণ পশ্চিমাদের জীবন চর্চার অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে এখন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাই এ প্রতিবেদনের ফলাফলকে তাদের জন্য ' ওয়েক আপ কল' হিসেবে বিবেচনা করতে বলেছে। 

প্রতিবেদনটি বলছে, এখন পর্যন্ত কোভিড-১৯ এর ফলে বিশ্বের ২৫ লাখ মৃত্যুর ভেতর ২২ লাখ মৃত্যু সেসব দেশেই ঘটেছে যেখানে মানুষ স্থূলতায় আক্রান্ত। 

সেখানে বলা হয়, 'বর্ধিত ওজন হাসপাতালে ভর্তির অন্যতম প্রভাবক এবং কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তিদের জন্য উচ্চ মৃত্যুঝুঁকির কারণ"।  

শুধু এই প্রতিবেদনেই নয়, টুফ্টস বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক আরেকটি গবেষণা অনুমান করছে যে, কোভিড-১৯ এ আক্রান্ত দুই-তৃতীয়াংশ মার্কিনীর হাসপাতালে ভর্তি হওয়ার পেছনে চারটি দীর্ঘমেয়াদী শারীরিক অবস্থা দায়ী ছিল- স্থূলত্ব, ডায়াবেটিস, হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ। 

স্থূলতা একাই বাকি তিনটি রোগ বাড়িয়ে তুলতে অবদান রাখে! 

টুফ্টসের ফ্রিডম্যান স্কুলের ডিন এবং গবেষণাটির প্রধান ড. দারিউশ মোজাফফারিয়ান বলেন, "আমরা জানি যে ওজন হ্রাস ছাড়াও কেবল  ডায়েটের পরিবর্তনের মাধ্যমেও মাত্র ছয় থেকে আট সপ্তাহের মধ্যে বিপাকক্রিয়া বাড়িয়ে দ্রুত স্বাস্থ্যের উন্নতি করা যায়।

শুধু করোনা মহামারীই নয়, ভবিষ্যতের মহামারী মোকাবিলার জন্যও এখন থেকেই জীবনচর্চায় পরিবর্তন আনতে হবে।" 

বিজ্ঞানীরা বলেছেন, অতিরিক্ত ওজনশীল বা স্থূলকায় লোকদের মারাত্মকভাবে কোভিড-১৯  এ আক্রান্তের সম্ভাবনা থাকে কেননা, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত কম থাকে। 

অন্যদিকে প্রতিবেদনে দেখানো হয়েছে, যেসব দেশে জনসংখ্যার ৪০ শতাংশেরও কম মানুষের অধিক ওজন রয়েছে, তাদের কোভিডে আক্রান্তের হার প্রতি লাখে ১০ জন মাত্র। 

কোভিডে সর্বনিম্ন মৃত্যুহারের দেশটির নাম ভিয়েতনাম; যেখানে স্থূলতার হারও সবচেয়ে কম, মাত্র ৭.৩ শতাংশ। তালিকায় আরও এসেছে জাপান এবং সিঙ্গাপুরের নাম, এ দুই দেশের স্থূলত্ব এবং কোভিডে মৃত্যুর হার উভয়ই কম।  

চীনের নিকটবর্তী হওয়া সত্ত্বেও দেশগুলো মহামারী চলাকালীন বিপর্যয় এড়াতে সক্ষম হয়।   

  • সূত্রঃ ডেইলি মেইল

 

Related Topics

টপ নিউজ

স্থূলতা / কোভিডে মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • ইচ্ছাশক্তিই যথেষ্ট না; যেকারণে কিছু ব্যক্তির জন্য ওজন কমানো বেশি কঠিন
  • ২০৫০ সালের মধ্যে বিশ্বের অর্ধেকের বেশি প্রাপ্তবয়স্ক মানুষ স্থূলতায় ভুগবে: রিপোর্ট
  • ওজন বাড়িয়ে সামরিক দায়িত্ব এড়ানোর চেষ্টা, দক্ষিণ কোরিয়ায় যুবকের সাজা
  • প্রায় অর্ধেক ক্যান্সারের সাথে রয়েছে স্থূলতার সংশ্লিষ্টতা: গবেষণা 
  • ওজন কমাতে চাই, কিন্তু পারছি না; কেন?

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত

2
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

4
ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net