Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
গাজীপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন, আহত ১০

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 December, 2025, 10:10 pm
Last modified: 07 December, 2025, 10:35 pm

Related News

  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • ১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল নিবন্ধনে লাগবে টিআইএন
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট

গাজীপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন, আহত ১০

সংঘর্ষের একপর্যায়ে কয়েকটি নির্বাচনী প্রচারণা কার্যালয় ভাঙচুর করা হয়।
টিবিএস রিপোর্ট
07 December, 2025, 10:10 pm
Last modified: 07 December, 2025, 10:35 pm
ছবি: সংগৃহীত

গাজীপুর-১ (কালিয়াকৈর-সিটি আংশিক) সংসদীয় আসনের দলীয় মনোনয়ন নিয়ে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি নির্বাচনী প্রচারণার অস্থায়ী কার্যালয় ভাঙচুর করা হয়। আগুন দেওয়া হয় কয়েকটি মোটরসাইকেলেও।  

আজ রোববার (৭ ডিসেম্বর) বিকেলে গাজীপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান এবং মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব ও বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভির আহমেদ সিদ্দিকির ছেলের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। 

স্থানীয় সূত্র জানায়, মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির সদস্যসচিব ইশরাক সিদ্দিকীর সমর্থকেরা আজ বিকেলে উপজেলার রাখালিয়াচালা এলাকায় বিক্ষোভ মিছিলের ডাক দেন। পূর্বঘোষিত এ কর্মসূচিতে যোগ দিলে মজিবুর রহমানের ২০-২৫ জন সমর্থক মোটরসাইকেল নিয়ে হঠাৎ তাদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ সময় হামলাকারীদের ১০টি মোটরসাইকেল আটক করে তাতে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান।

মনোনয়নবঞ্চিত ইশরাক সিদ্দিকীর দাবি, এই আসনের মনোনয়ন ঘিরে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাদের আজ বিক্ষোভ মিছিলের  কথা ছিল। কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের অনুসারীরা তাদের ওপর হামলা চালান। এ সময় হাতেনাতে কয়েকজনকে আটকও করা হয়। 

এ বিষয়ে জানতে মজিবুর রহমানের নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। তবে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, মজিবুর রহমানের সমর্থকেরা গণসংযোগ করতে রাখালিয়াচালা এলাকায় যান। এ সময় ইশরাক সিদ্দিকীর লোকজনের সাথে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পাশেই দাঁড়িয়ে থাকা নেতা-কর্মী ও স্থানীয়দের মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।  

Related Topics

টপ নিউজ / সারাদেশ

বিএনপি / সংঘর্ষ / আগুন / মোটরসাইকেল / অগ্নিসংযোগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • ছবি:সংগৃহীত
    ২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • ১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল নিবন্ধনে লাগবে টিআইএন
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

4
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

5
ছবি:সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net