Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 20, 2026
এনইআইআর সংস্কারে রাজি বিটিআরসি, ৯ ডিসেম্বর পর্যন্ত অবরোধ স্থগিত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 December, 2025, 09:50 pm
Last modified: 07 December, 2025, 10:03 pm

Related News

  • কোটা আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধে মিটিং করেন জয়-পলক: ট্রাইব্যুনালে বিটিআরসি কর্মকর্তা 
  • বাজি ও জুয়ার কনটেন্ট নিয়ন্ত্রণে গুগলকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান বিটিআরসির
  • এনইআইআর নীতিমালা সংশোধন করা হবে: তথ্যমন্ত্রী
  • বিটিআরসি ভবনে হামলাকারীদের কঠোর বিচারের মুখোমুখি করা হবে: ফয়েজ আহমদ তৈয়্যব
  • চড়া করের চাপে টেলিকম খাত; বাড়তি খরচের বোঝা ভোক্তার কাঁধে 

এনইআইআর সংস্কারে রাজি বিটিআরসি, ৯ ডিসেম্বর পর্যন্ত অবরোধ স্থগিত

রবিবার (৭ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারীর আশ্বাসের ভিত্তিতে অবরোধ স্থগিতের সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
টিবিএস রিপোর্ট
07 December, 2025, 09:50 pm
Last modified: 07 December, 2025, 10:03 pm
ছবি: রাজীব ধর/টিবিএস

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থার সংস্কারে সম্মতি দেওয়ায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সামনে থেকে চলমান অবরোধ ৯ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছেন দেশের মোবাইল ফোন ব্যবসায়ীরা। তবে এনইআইআর সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব মোবাইল ফোন মার্কেট বন্ধ থাকবে।

রবিবার (৭ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারীর আশ্বাসের ভিত্তিতে অবরোধ স্থগিতের সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

তিনি জানান, এনইআইআর সংক্রান্ত সব জটিলতা নিরসনে বিটিআরসিতে এক যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, এনবিআর চেয়ারম্যান, বাণিজ্য সচিব, মোবাইল ফোন ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন এবং মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের (এমবিসিবি)- প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

ছবি: রাজীব ধর/টিবিএস

ব্যবসায়ীরা আশাপ্রকাশ করেছেন, আলোচনার মাধ্যমে এনইআইআর ইস্যুর কার্যকর সমাধান বের হবে এবং বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে।

বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'বিটিআরসির সঙ্গে দুই দফায় বৈঠক শেষে কমিশন প্রস্তাবিত এনইআইআর সংস্কারে রাজি হয়েছে। আমরা কাল থেকে আন্দোলন স্থগিত করেছি। তবে শাট ডাউন কর্মসূচি চলবে।'

তিনি আরও বলেন, '৯ ডিসেম্বর কমিশনের সঙ্গে আবার বৈঠক রয়েছে। তখন হয়তো ফাইনাল সিদ্ধান্তে পৌঁছানো যাবে।'

Related Topics

টপ নিউজ

এনইআইআর সংস্কার / বিটিআরসি / অবরোধ স্থগিত / বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী
  • ১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
    ১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
  • সালমান খান ও টাইগার শ্রফ। ছবি: সংগৃহীত
    সালমানের সঙ্গে যারা কাজ করবে, এরপর তাদেরই টার্গেট করা হবে: টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি করার পর বিষ্ণোই গ্যাংয়ের হুমকি
  • ফাইল ছবি/সংগৃহীত
    আজ দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক
  • মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
    মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
  • জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
    ১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

Related News

  • কোটা আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধে মিটিং করেন জয়-পলক: ট্রাইব্যুনালে বিটিআরসি কর্মকর্তা 
  • বাজি ও জুয়ার কনটেন্ট নিয়ন্ত্রণে গুগলকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান বিটিআরসির
  • এনইআইআর নীতিমালা সংশোধন করা হবে: তথ্যমন্ত্রী
  • বিটিআরসি ভবনে হামলাকারীদের কঠোর বিচারের মুখোমুখি করা হবে: ফয়েজ আহমদ তৈয়্যব
  • চড়া করের চাপে টেলিকম খাত; বাড়তি খরচের বোঝা ভোক্তার কাঁধে 

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী

2
১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
অর্থনীতি

১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা

3
সালমান খান ও টাইগার শ্রফ। ছবি: সংগৃহীত
বিনোদন

সালমানের সঙ্গে যারা কাজ করবে, এরপর তাদেরই টার্গেট করা হবে: টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি করার পর বিষ্ণোই গ্যাংয়ের হুমকি

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

আজ দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক

5
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
বাংলাদেশ

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’

6
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net