Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
চুরি করতে গিলে ফেলেন ২৩ লাখ টাকার হীরের লকেট, যেভাবে ১ সপ্তাহ পর উদ্ধার করল নিউজিল্যান্ডের পুলিশ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
05 December, 2025, 02:40 pm
Last modified: 05 December, 2025, 02:42 pm

Related News

  • সিলেটে প্রাইভেটকারে এসে মাদ্রাসার দানবাক্সের টাকা চুরি!
  • রাঙামাটিতে পাচারকালে বিরল মালায়ান নাইট হেরন উদ্ধার
  • বিএমইউ সুপারস্পেশালাইজড হাসপাতালে চুরি, তদন্তে কমিটি গঠন
  • মুন্সীগঞ্জে অনিয়মের প্রতিবাদ করায় প্রকৌশলীর ল্যাপটপ চুরি, অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে
  • ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের ১ ক্রুকে উদ্ধারের দাবি মার্কিন বাহিনীর 

চুরি করতে গিলে ফেলেন ২৩ লাখ টাকার হীরের লকেট, যেভাবে ১ সপ্তাহ পর উদ্ধার করল নিউজিল্যান্ডের পুলিশ

জুয়েলার্সের ওয়েবসাইট অনুযায়ী, গিলে ফেলা এই অলঙ্কারটিতে ৬০টি সাদা হীরা ও ১৫টি নীলকান্তমণি বসানো আছে এবং এটি খুললে ১৮ ক্যারেট সোনার একটি ছোট্ট অক্টোপাস দেখা যায়।
টিবিএস ডেস্ক
05 December, 2025, 02:40 pm
Last modified: 05 December, 2025, 02:42 pm
চিকিৎসা ছাড়াই প্রাকৃতিক উপায়ে উদ্ধার করা হয়েছে লকেটটি। ছবি: নিউজিল্যান্ড পুলিশ

পুলিশের দাবি, চুরি করার উদ্দেশ্যে নিউজিল্যান্ডের এক ব্যক্তির গিলে ফেলা হীরা বসানো লকেটটি "উদ্ধার" করা হয়েছে। খবর বিবিসির।

৩৩ হাজার ৫৮৫ নিউজিল্যান্ড ডলার (বাংলাদেশি মূল্যে ২৩ লাখ টাকা) মূল্যের এই ফ্যাবার্গে-এর ডিম্বাকৃতির লকেটটি "প্রাকৃতিক উপায়ে" পুনরুদ্ধার করা হয়। পুলিশ বিবিসিকে জানায়, "এর জন্য কোনো চিকিৎসা পদ্ধতির দরকার হয়নি।"

কেন্দ্রীয় অকল্যান্ডের প্যাট্রজ জুয়েলার্সের দোকানে এই ৩২ বছর বয়সী লোকটি লকেটটি গিলে ফেলার কয়েক মিনিট পরই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আর তার প্রায় এক সপ্তাহ পর এটি উদ্ধার হলো।

জুয়েলার্সের ওয়েবসাইট অনুযায়ী, গিলে ফেলা এই অলঙ্কারটিতে ৬০টি সাদা হীরা ও ১৫টি নীলকান্তমণি বসানো আছে এবং এটি খুললে ১৮ ক্যারেট সোনার একটি ছোট্ট অক্টোপাস দেখা যায়।

ঐ ব্যক্তির বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়েছে।

এই সপ্তাহের প্রথম দিকে নিউজিল্যান্ড পুলিশ জানায় যে ঐ ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং তাকে নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পুলিশ তখন বলেছিল, "ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে, যেহেতু এই লোকটি আমাদের হেফাজতে রয়েছে, তাই তাকে নজরে রাখা আমাদের দায়িত্ব।"

এই লকেটটির নাম রাখা হয়েছে 'অক্টোপাসি এগ'। ১৯৮৩ সালের একটি জেমস বন্ড সিনেমা (যেটির মূল কাহিনি একটি ফ্যাবার্গে ডিম চুরি নিয়ে) থেকে অনুপ্রাণিত হয়ে এটি তৈরি করা হয়েছিল।

ফ্যাবার্গে হলো দুই শতাব্দীরও বেশি আগে রাশিয়ায় প্রতিষ্ঠিত একটি বিশ্বখ্যাত গহনা প্রতিষ্ঠান। তারা রত্ন ও মূল্যবান ধাতু দিয়ে তৈরি ডিম আকৃতির গহনা জন্য সুপরিচিত।

রেডিও এনজেড-এর তথ্য মতে, প্যাট্রজ জুয়েলার্স লকেটটি ফ্যাবার্গে-কে ফিরিয়ে দেবে।

আগামী ৮ ডিসেম্বর সন্দেহভাজন ঐ ব্যক্তিকে আবার আদালতে হাজির করার কথা রয়েছে।

বিবিসি যে অভিযোগপত্রগুলো দেখেছে, তাতে উল্লেখ আছে যে, ১২ নভেম্বর একই দোকান থেকে একটি আইপ্যাড চুরির এবং তার পরের দিন একটি ব্যক্তিগত বাড়ি থেকে প্রায় ১০০ নিউজিল্যান্ড ডলার মূল্যের ক্যাট লিটার ও পোকা নিয়ন্ত্রণের জিনিস চুরির অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে।

Related Topics

টপ নিউজ

নিউজিল্যান্ড / হীরার লকেট / চুরি / গিলে ফেলা / উদ্ধার / ২৩ লাখ টাকার হীরা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  • প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
    অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • সিলেটে প্রাইভেটকারে এসে মাদ্রাসার দানবাক্সের টাকা চুরি!
  • রাঙামাটিতে পাচারকালে বিরল মালায়ান নাইট হেরন উদ্ধার
  • বিএমইউ সুপারস্পেশালাইজড হাসপাতালে চুরি, তদন্তে কমিটি গঠন
  • মুন্সীগঞ্জে অনিয়মের প্রতিবাদ করায় প্রকৌশলীর ল্যাপটপ চুরি, অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে
  • ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের ১ ক্রুকে উদ্ধারের দাবি মার্কিন বাহিনীর 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

3
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

5
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net