Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
এলডিসি গ্র্যাজুয়েশনে ৯০ শতাংশ রপ্তানি ক্ষতির শিকার হবে বাংলাদেশ 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
04 March, 2021, 06:15 pm
Last modified: 05 March, 2021, 06:42 am

Related News

  • বাংলাদেশ–জাপান ইপিএ-র সুফল পেতে আমলাতান্ত্রিক বাধা দূর করতে হবে: ফাহমিদা খাতুন
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিলের দাবি সিপিডির
  • বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগের ক্ষেত্রে সরকার ‘দুর্বল পদক্ষেপ' নিয়েছে: সিপিডি
  • বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ ৩ বছর পেছানোর আবেদন পর্যালোচনায় সম্মত জাতিসংঘ
  • বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছরের জন্য স্থগিতের অনুরোধ জানিয়ে জাতিসংঘে চিঠি সরকারের

এলডিসি গ্র্যাজুয়েশনে ৯০ শতাংশ রপ্তানি ক্ষতির শিকার হবে বাংলাদেশ 

১২টি এলডিসি’র মধ্য এই ক্ষতি সর্বোচ্চ, যা বাংলাদেশের মোট বৈশ্বিক রপ্তানি বাণিজ্যের ১৪.৩ শতাংশ
টিবিএস রিপোর্ট
04 March, 2021, 06:15 pm
Last modified: 05 March, 2021, 06:42 am
ফাইল ছবি: টিবিএস

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের পর, ১২টি দেশের মধ্যে সবচেয়ে বেশি বা ৯০ শতাংশ রপ্তানি ক্ষতির শিকার হবে বাংলাদেশ। বিশ্ব বাণিজ্য সংস্থা'র (ডব্লিউটিও) সচিবালয়ের হিসাব সূত্রে এ তথ্য জানা যায়। 

১২টি এলডিসি'র মধ্য এই ক্ষতি সর্বোচ্চ, যা বাংলাদেশের মোট বৈশ্বিক রপ্তানি বাণিজ্যের ১৪.৩ শতাংশ। 

তারপরও, এটি বেশ বড় অংকের ঘাটতি, যা বাস্তবে রূপ নিলে দেশের অর্থনীতির উপর নেতিবাচক চাপ সৃষ্টি করবে নিঃসন্দেহে। এর প্রধান কারণ; এলডিসি গ্র্যাজুয়েশন হলে ২০২৬ সালের পর বাংলাদেশ শুল্ক ও কোটা মুক্ত বাজার সুবিধা হারাবে।  

অবশ্য, ইউরোপিয় ইউনিয়নের রপ্তানি বাজারে মিলবে আরেকটু বেশি সময়, সেখানে ২০২৯ সাল পর্যন্ত এসব সুবিধা পাবে দেশের রপ্তানি খাত। 

আজ বৃহস্পতিবার (৪ মার্চ) দেশের শীর্ষস্থানীয় বেসরকারি থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিড'র "মুভিং আউট ফ্রম দ্য এলডিসি গ্রুপ: স্ট্র্যাটেজিস ফর গ্র্যাজুয়েশনে উইথ মোমেনটাম" শীর্ষক আলোচনায় এসব কথা জানান সংস্থাটির সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।

উন্নত দেশের বাজারে রপ্তানির ক্ষেত্রে দেওয়া বিশেষ সুবিধা থেকে এলডিসি'ভুক্ত দেশের মধ্যে সবচেয়ে বেশি লাভবান হওয়ার সুযোগ পায় বাংলাদেশ। সেকারণেই, ক্ষতিটাও বেশি হবে।   

বাংলাদেশের ৭০ শতাংশ রপ্তানি বিশেষ বাজার সুবিধা পেয়ে থাকে। সামগ্রিক রপ্তানিতে বিশেষ ছাড়ের বিচারে যা পুরো বিশ্বের মধ্যে অন্যতম শীর্ষস্থান। উন্নয়নশীল দেশের কাতারে উত্তীর্ণ হওয়া ১২টি এলডিসি'র মধ্যে তাই সবচেয়ে বড় শুল্ক বাধার মুখেও পড়বে বাংলাদেশের রপ্তানি খাত।

তবে, দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুই রাষ্ট্র নেপাল ও ভুটান তাদের অন্যতম বৈদেশিক বাণিজ্য সহযোগী ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির(এফটিএ) আওতায় থাকায় তাদের উপর শুল্কের মাত্রা হবে অনেকটাই কম। সে তুলনায় বিশেষ বাজার সুবিধা হারিয়ে উল্লেখযোগ্য ক্ষতি হবে বাংলাদেশের। 

২০২৬ সালকে বাংলাদেশের এলডিসি থেকে নন-এলডিসি'ভুক্ত উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার সময় নির্ধারণ করেছে জাতিসংঘ। ১৯৭৫ সালে এলডিসি তালিকাভুক্ত হয় বাংলাদেশ। তার সাড়ে চার দশক পর চলতি বছর জানা গেল সেখান থেকে বেড়িয়ে আসার ক্ষণ, তাই ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ হিসেবে পাঁচ দশকের যাত্রা শেষ হবে।

তবে সঠিক গতিতে গ্র্যাজুয়েশন অর্জনকে সামনে রেখে বেশ কিছু কৌশল সুপারিশ করেছে সিপিডি।    

Related Topics

টপ নিউজ

এলডিসি গ্র্যাজুয়েশন / শুল্ক ও কোটামুক্ত বাজার সুবিধা / রপ্তানি ক্ষতি / সিপিডি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
    রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে
  • ছবি: সংগৃহীত
    নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ
  • ফাইল ছবি: সংগৃহীত
    জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

Related News

  • বাংলাদেশ–জাপান ইপিএ-র সুফল পেতে আমলাতান্ত্রিক বাধা দূর করতে হবে: ফাহমিদা খাতুন
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিলের দাবি সিপিডির
  • বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগের ক্ষেত্রে সরকার ‘দুর্বল পদক্ষেপ' নিয়েছে: সিপিডি
  • বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ ৩ বছর পেছানোর আবেদন পর্যালোচনায় সম্মত জাতিসংঘ
  • বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছরের জন্য স্থগিতের অনুরোধ জানিয়ে জাতিসংঘে চিঠি সরকারের

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
মতামত

আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

4
মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
বাংলাদেশ

রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net