Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 26, 2026
উচ্চাভিলাষী অনুমানের ওপর ভিত্তি করে বাজেট হয়েছে, বাস্তবায়ন হবে বড় চ্যালেঞ্জ: সিপিডি

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
12 June, 2026, 01:50 pm
Last modified: 12 June, 2026, 01:56 pm

Related News

  • সিপিডি’র নতুন নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ, সম্মানীয় ফেলো ফাহমিদা খাতুন
  • ‘ছয় মাস পরেও সরকার পতিত সরকারের নির্দেশিকা অনুযায়ী কাজ করছেন’: দেবপ্রিয় ভট্টাচার্য
  • দীর্ঘ সরবরাহ শৃঙ্খলে খাদ্যপণ্যের দাম বাড়ছে ১১৬% পর্যন্ত: সিপিডি
  • স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু?
  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস

উচ্চাভিলাষী অনুমানের ওপর ভিত্তি করে বাজেট হয়েছে, বাস্তবায়ন হবে বড় চ্যালেঞ্জ: সিপিডি

টিবিএস রিপোর্ট
12 June, 2026, 01:50 pm
Last modified: 12 June, 2026, 01:56 pm
ছবি: টিবিএস

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট অত্যন্ত উচ্চাভিলাষী অনুমানের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটি বলছে, চলমান অর্থনৈতিক চাপের মধ্যে এই বাজেট বাস্তবায়নে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। 

আজ শুক্রবার বাজেট-পরবর্তী এক আলোচনায় সিপিডির বিশিষ্ট ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, মূল্যস্ফীতি, প্রবৃদ্ধি, বিনিয়োগ এবং রাজস্ব আদায়ের বিষয়ে বাজেটে যেসব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তা বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ নয়। ফলে এর বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে।

সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন সরকারের আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে প্রশ্ন তোলেন। তার মতে, বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই লক্ষ্য অর্জন করা অত্যন্ত কঠিন হবে।

তিনি বলেন, 'মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনতে কেবল পর্যাপ্ত খাদ্য ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করলেই হবে না, বরং একটি কার্যকর ও বাস্তবসম্মত মুদ্রানীতিও প্রয়োজন হবে। সংকোচনমূলক মুদ্রানীতি হয়তো আরও কিছু সময় ধরে চালিয়ে যেতে হবে।' 

ফাহমিদা খাতুন আরও সতর্ক করেন, সরকারের পরিকল্পিত ব্যয় বৃদ্ধি যদি উৎপাদনশীলতা, কর্মসংস্থান ও বিনিয়োগ না বাড়ায়, তবে তা মূল্যস্ফীতির চাপ আরও বাড়াতে পারে।

তার ভাষায়, 'এটি একটি বড় বাজেট। সরকারি ব্যয় বাড়বে। কিন্তু সেই ব্যয় যদি উৎপাদনশীলতা না বাড়ায়, তাহলে তা মূল্যস্ফীতির চাপ আরও বাড়িয়ে দিতে পারে।'

সিপিডির মতে, দেশে বর্তমানে মূল্যস্ফীতি মূলত সরবরাহজনিত, যা শুধু মুদ্রানীতি কঠোর করেই নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। খাদ্য সরবরাহ বাড়ানো, জ্বালানি স্থিতিশীল রাখা এবং সরবরাহ শৃঙ্খল উন্নত করাকে তারা মূল্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ বলে মনে করছে।

প্রতিষ্ঠানটি সরকারের মূল্যস্ফীতি পূর্বাভাস নিয়েও সন্দেহ প্রকাশ করেছে। মে মাস পর্যন্ত ১২ মাসের গড় হিসেবে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.৬ শতাংশে, আর পয়েন্ট-টু-পয়েন্ট হিসেবে ৯.৪ শতাংশে—যা এখনো উচ্চ মূল্যচাপের ইঙ্গিত দেয়।

ফাহমিদা খাতুন বলেন, এমন একটি সময়ে এই বাজেট প্রণয়ন করা হয়েছে যখন বাংলাদেশের অর্থনীতি দীর্ঘমেয়াদি উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল বেসরকারি বিনিয়োগ, ধীরগতির কর্মসংস্থান সৃষ্টি, রাজস্ব ঘাটতি এবং ব্যাংকিং খাতের ভঙ্গুরতাসহ বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।

তিনি আরও জানান, রেমিট্যান্স প্রবাহ বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা উন্নতি হয়েছে, তবে জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক তেলের দামের অনিশ্চয়তা এখনো বড় ঝুঁকি হিসেবে রয়ে গেছে।

সরকারের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়েও দ্বিমত পোষণ করেছে সিপিডি। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬.৫ শতাংশ। অথচ চলতি অর্থবছরের সাময়িক প্রাক্কলন ধরা হয়েছে ৫ শতাংশ, যেখানে সরকারি পরিসংখ্যান অনুযায়ী প্রকৃত প্রবৃদ্ধি ৪ শতাংশের কিছুটা ওপরে রয়েছে।

এই থিংক ট্যাংকের মতে, বেসরকারি বিনিয়োগের প্রাক্কলনও অতিরিক্ত আশাবাদী বলে মনে হচ্ছে। দীর্ঘ সময় ধরে বিনিয়োগকারীদের আস্থার সংকট থাকা সত্ত্বেও, বাজেটে প্রত্যাশা করা হয়েছে যে আগামী অর্থবছরে বেসরকারি বিনিয়োগ জিডিপির ২১.৩ শতাংশে উন্নীত হবে, যা চলতি অর্থবছরের সংশোধিত প্রাক্কলনে রয়েছে ২১.২ শতাংশ।

এছাড়া বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ৯.৪ শতাংশ হবে বলে সরকারের যে প্রত্যাশা, তা নিয়েও প্রশ্ন তুলেছে সিপিডি। সংস্থাটি উল্লেখ করেছে, গত এপ্রিল মাসে এই ঋণ প্রবৃদ্ধি ছিল মাত্র ৪.৭৫ শতাংশ।

সিপিডি জোর দিয়ে বলেছে, উচ্চ প্রবৃদ্ধি অর্জন এবং মূল্যস্ফীতি কমিয়ে আনার জন্য ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা অপরিহার্য।

Related Topics

টপ নিউজ

সিপিডি / বাজেট ২০২৬-২৭

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও
  • ফুডনেভারকামস নিজেকে একটি 'ডোপামিন কিচেন' বলে দাবি করে। ছবি: পুরভাংশ পারমার
    টাকা না দিয়েই কেনাকাটার রোমাঞ্চ, ভারতে জনপ্রিয় হচ্ছে ‘ডোপামিন সাইট’
  • চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা
  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?
  • অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
    বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা
  • বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ
    বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ

Related News

  • সিপিডি’র নতুন নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ, সম্মানীয় ফেলো ফাহমিদা খাতুন
  • ‘ছয় মাস পরেও সরকার পতিত সরকারের নির্দেশিকা অনুযায়ী কাজ করছেন’: দেবপ্রিয় ভট্টাচার্য
  • দীর্ঘ সরবরাহ শৃঙ্খলে খাদ্যপণ্যের দাম বাড়ছে ১১৬% পর্যন্ত: সিপিডি
  • স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু?
  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও

2
ফুডনেভারকামস নিজেকে একটি 'ডোপামিন কিচেন' বলে দাবি করে। ছবি: পুরভাংশ পারমার
ফিচার

টাকা না দিয়েই কেনাকাটার রোমাঞ্চ, ভারতে জনপ্রিয় হচ্ছে ‘ডোপামিন সাইট’

3
চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা

4
ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?

5
অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা

6
বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ
অর্থনীতি

বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net