Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
অনুমতি না নিয়েই ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: বাণিজ্য উপদেষ্টা

বাংলাদেশ

ইউএনবি
03 December, 2025, 05:00 pm
Last modified: 03 December, 2025, 06:19 pm

Related News

  • ঢাকায় ভোজ্যতেলের সংকট, দাম বাড়ার আশঙ্কায় বাড়তি কিনছেন ক্রেতারা
  • এলপিজির দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই: বাণিজ্যমন্ত্রী
  • বিমান বাংলাদেশের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি
  • দায়িত্ব নেওয়ার পর নৈতিকতার প্রশ্নে কখনও আপোস করিনি: বাণিজ্য উপদেষ্টা
  • 'পরবর্তী সরকার চাইলে চুক্তি থেকে বের হতে পারবে', যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি নিয়ে বাণিজ্য উপদেষ্টা  

অনুমতি না নিয়েই ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: বাণিজ্য উপদেষ্টা

উপদেষ্টা বলেন, খুব শিগগিরই ব্যবসায়ীদের সঙ্গে বসবে মন্ত্রণালয়। তারা যদি দাম বাড়ানোর যৌক্তিকতা দেখাতে না পারেন, তবে নতুন দাম অনুমোদন দেওয়া হবে না।
ইউএনবি
03 December, 2025, 05:00 pm
Last modified: 03 December, 2025, 06:19 pm
ছবি: সংগৃহীত

বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই ভোজ্যতেলের দাম লিটারে ৯ টাকা বাড়ানো ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা  শেখ বশিরউদ্দীন।

তিনি আজ (৩ ডিসেম্বর) রাজধানীর কয়েকটি বাজার পরিদর্শন করে দেখেন, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল কয়েক দিন আগেও যেখানে ৯২২ টাকা ছিল, সেখানে এখন ৯৬৫ টাকায় বিক্রি হচ্ছে।

উত্তর বাড্ডা কাঁচাবাজারের মুদি দোকানি অসীম হালদার বলেন, 'কোম্পানিগুলো লিটারে ৯ টাকা করে সয়াবিন তেলের দাম বাড়িয়েছে। লিটারপ্রতি ১৮৯ টাকা যে তেল ছিল, এখন তা ১৯৮ টাকা। খোলা সয়াবিন তেলের দামও লিটারে ৫ টাকা বেড়েছে।'

দাম বৃদ্ধির জন্য মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়া হয়েছে কি না—এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, 'ব্যবসায়ীরা সরকারকে কিছু না জানিয়েই দাম বাড়িয়েছেন।'

তিনি সাংবাদিকদের বলেন, 'তারা [ব্যবসায়ীরা] মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেনি।'

তিনি আরও বলেন, 'কয়েক দিন আগেই দরপত্রের মাধ্যমে তারা আমাদের কাছে বাজার দরের চেয়ে লিটারে ২০ টাকা কম দামে সয়াবিন তেল সরবরাহের প্রস্তাব দিয়েছিল। আমরা ৫০ লাখ লিটার সয়াবিন তেল কিনেছি। এখন কোন যুক্তিতে তারা দাম বাড়াল, আমি জানি না।'

উপদেষ্টা বলেন, খুব শিগগিরই ব্যবসায়ীদের সঙ্গে বসবে মন্ত্রণালয়। তারা যদি দাম বাড়ানোর যৌক্তিকতা দেখাতে না পারেন, তবে নতুন দাম অনুমোদন দেওয়া হবে না।

সরকারের অনুমোদন ছাড়া ব্যবসায়ীরা কীভাবে দাম বাড়াল—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, 'অক্টোবরে তেলের দাম বাড়ানোর চেষ্টা করেছিল তারা। কিন্তু আমরা অনুমোদন দেইনি এবং বাজারও তা গ্রহণ করেনি। আমরা তাদের সঙ্গে আবারও বসব।'

রমজান সামনে রেখে নিত্যপণ্যের বাজার প্রসঙ্গে তিনি বলেন, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাম স্থিতিশীল থাকবে। সম্প্রতি ছোলা, চিনি ও ডালের দামও কমেছে।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, কোম্পানিগুলো ১০ নভেম্বর সয়াবিন তেলের দাম বাড়ানোর অনুমোদন চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দেয়।

২৪ নভেম্বর তারা আবারও দাম সমন্বয়ের সুপারিশ করে, তবে মন্ত্রণালয় সাড়া দেয়নি।

Related Topics

টপ নিউজ

ভোজ্যতেল / দাম / বাণিজ্য উপদেষ্টা / শেখ বশিরউদ্দীন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • ঢাকায় ভোজ্যতেলের সংকট, দাম বাড়ার আশঙ্কায় বাড়তি কিনছেন ক্রেতারা
  • এলপিজির দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই: বাণিজ্যমন্ত্রী
  • বিমান বাংলাদেশের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি
  • দায়িত্ব নেওয়ার পর নৈতিকতার প্রশ্নে কখনও আপোস করিনি: বাণিজ্য উপদেষ্টা
  • 'পরবর্তী সরকার চাইলে চুক্তি থেকে বের হতে পারবে', যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি নিয়ে বাণিজ্য উপদেষ্টা  

Most Read

1
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

2
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প

4
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net