Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
দক্ষিণ এশিয়ার তেজি অর্থনীতিতে রূপান্তরিত হচ্ছে বাংলাদেশ: ওয়ালস্ট্রিট জার্নাল

অর্থনীতি

টিবিএস ডেস্ক
04 March, 2021, 04:45 pm
Last modified: 04 March, 2021, 08:29 pm

Related News

  • ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে: ভবিষ্যতে চোখ বাংলাদেশের
  • ‘দক্ষিণ এশিয়ার উচিৎ তার উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশকে গুরুত্ব দেওয়া’ 
  • দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক পুনরুদ্ধারে নেতৃত্ব দিবে ভারত ও বাংলাদেশ, বলছে বিশ্বব্যাংক
  • দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশ থেকে শিক্ষা নিতে পারে বাইডেন সরকার

দক্ষিণ এশিয়ার তেজি অর্থনীতিতে রূপান্তরিত হচ্ছে বাংলাদেশ: ওয়ালস্ট্রিট জার্নাল

বাংলাদেশের উন্নয়ন মডেলের পক্ষে আরও কিছু কারণ কাজ করছে। যেমন- সংখ্যাগরিষ্ঠ তরুণ জনগোষ্ঠী, প্রতিযোগিতামূলক বেতন নির্ধারণে অন্যদের তুলনায় সুবিধাজনক অবস্থানে থাকা ইত্যাদি......
টিবিএস ডেস্ক
04 March, 2021, 04:45 pm
Last modified: 04 March, 2021, 08:29 pm
পোশাক শিল্পের কল্যাণে বাংলাদেশের রপ্তানি বেড়েছে। ছবি: জুমা প্রেস

জাতিসংঘের কমিটি ফর ডেভলপমেন্ট পলিসি (সিপিডি) বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশের জন্য সুপারিশ করেছে। প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল গত বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বলছে, জাতিসংঘের এই সুপারিশকে বাংলাদেশের অর্থনীতির জন্য এক বিশাল অর্জন হিসেবে দেখা হচ্ছে। গত সপ্তাহে সুপারিশ পাওয়ার মধ্য দিয়ে স্বাধীনতার ৫০ বছর ধরে এলডিসি শ্রেণিতে থাকা দেশটির অর্থনীতিতে পরিবর্তন আসতে চলেছে।

ওয়ালস্ট্রিট প্রতিবেদনে প্রকাশ , দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশের সাথে দক্ষিণ কোরিয়া, চীন এবং ভিয়েতনামে উন্নয়নের বিভিন্ন ধাপের মডেলের মিল পাওয়া গেছে। নিম্ন আয়ের দেশগুলোকে মধ্যম পর্যায়ে নিয়ে যেতে রপ্তানিমুখী উন্নয়নের ইতিহাসই সবথেকে সফল।

গত দশকে, ভারত এবং পাকিস্তানের রপ্তানির হার ধীরে ধীরে কমে আসে। অন্যদিকে, ডলারের হিসাবে, বাড়তে থাকা পোশাক শিল্পকে কেন্দ্র করে বাংলাদেশের রপ্তানি ৮০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়।

সাম্প্রতিক সময়ে ২০১১ সালে, বাংলাদেশের মাথাপিছু জিডিপি মার্কিন ডলারের নিরিখে ভারতের তুলনায় ৪০ শতাংশ কম ছিল। তবে, গত বছর মহামারির কারণে ভারতীয় অর্থনীতির ধসে, বাংলাদেশ ভারতকে ধরে ফেলে। তবে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ধারণা অনুযায়ী, এই বৈষম্য কম-বেশি একই থাকবে।

তবে, বাংলাদেশের উন্নয়ন মডেলের পক্ষে আরও কিছু কারণ কাজ করছে। যেমন- সংখ্যাগরিষ্ঠ তরুণ জনগোষ্ঠী, প্রতিযোগিতামূলক বেতন নির্ধারণে অন্যদের তুলনায় সুবিধাজনক অবস্থানে থাকা ইত্যাদি। এছাড়াও, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় শক্তিশালী এবং ক্রমবর্ধমান নারী শ্রমশক্তির দিক থেকে দেশটি এগিয়ে আছে।

তবে, এখানে কিছু সম্ভাব্য বাধাও রয়েছে। যেমন, ভিয়েতনাম কিংবা কম্বোডিয়ার চাইতে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি বেশ কম। গত দশ বছরে ভিয়েতনামে রপ্তানি বৃদ্ধির হার তিনগুণেরও বেশি। অন্যদিকে, কম্বোডিয়াতেও দশ বছরে রপ্তানি হার দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়েছে। ভারতের রপ্তানি খাত ২০০০ সাল বা শূন্য দশকের শুরুতে বাড়তে থাকলেও, পরবর্তীতে স্থবির হয়ে পড়ে। সুতরাং, চলমান রপ্তানি বৃদ্ধির হার সুনিশ্চিত কিছু নয়।

ভিয়েতনামের মতো, বাংলাদেশের পরবর্তী পদক্ষেপ হওয়া উচিত উৎপাদন এবং রপ্তানির ক্ষেত্রে উচ্চমানের দিকে ধাবিত হওয়া। দেশটির রপ্তানি খাত মাত্রাতিরিক্তভাবে পোশাক উৎপাদন নির্ভর। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গ্রোথ ল্যাব অনুসারে, ইকোনমিক কমপ্লেক্সিটি বা অর্থনৈতিক সক্ষমতার সূচকে ১৩৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৮ তম। ১৯৯৫ সালের তুলনায় নেমে এসেছে বাংলাদেশের অবস্থান।

ভারতের মতো বাংলাদেশও এশিয়ার প্রধান বাণিজ্য জোটগুলোর অন্তর্ভুক্ত নয়। দেশটি অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশনস (আসিয়ান), রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি) কিংবা, কমপ্রিহেনসিভ অ্যান্ড প্রোগ্রেসিভ ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপের (সিপিটিপিপি) সদস্য নয়। রপ্তানিমুখী উৎপাদনের বহুমুখীকরণে দেশটিকে আন্তঃএশীয় সরবরাহে অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে। একই সাথে, পূর্বাঞ্চলের প্রতিবেশিদের সাথেও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে হবে।

প্রতিবন্ধকতা থাকলেও, এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ সম্ভবত দেশটির ভবিষ্যত অগ্রগতিরই নিদর্শন। পাশপাশি, দক্ষিণ এশিয়ার প্রতিবেশি দেশগুলো যারা ভিন্ন পন্থা অনুসরণ করছে, তাদের জন্য বিষয়টি একটি সতর্কবার্তা।

সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল 

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

ওয়ালস্ট্রিট জার্নাল / বাংলাদেশের অর্থনৈতিক উত্থান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
    হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার
  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
    ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র
  • ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
    ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

Related News

  • ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে: ভবিষ্যতে চোখ বাংলাদেশের
  • ‘দক্ষিণ এশিয়ার উচিৎ তার উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশকে গুরুত্ব দেওয়া’ 
  • দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক পুনরুদ্ধারে নেতৃত্ব দিবে ভারত ও বাংলাদেশ, বলছে বিশ্বব্যাংক
  • দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশ থেকে শিক্ষা নিতে পারে বাইডেন সরকার

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

2
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

3
ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার

4
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

5
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র

6
৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
অর্থনীতি

৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net