Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
দেশে ফিরতে এখনও যোগাযোগ করেননি তারেক, চাইলেই ট্রাভেল পাস ইস্যু: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 December, 2025, 03:20 pm
Last modified: 02 December, 2025, 03:35 pm

Related News

  • দেশে আজ ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: তারেক রহমান
  • বগুড়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • সিটি করপোরেশন হলো বগুড়া
  • খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন বিপ্লব ও জাগরণ সৃষ্টি হবে: পানিসম্পদ মন্ত্রী   
  • সরকারের দুই মাস: রাষ্ট্র সংস্কারে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

দেশে ফিরতে এখনও যোগাযোগ করেননি তারেক, চাইলেই ট্রাভেল পাস ইস্যু: পররাষ্ট্র উপদেষ্টা

টিবিএস রিপোর্ট
02 December, 2025, 03:20 pm
Last modified: 02 December, 2025, 03:35 pm
তৌহিদ হোসেন। ছবি: ইউএনবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য এখনো ট্রাভেল পাস বা ভ্রমণ নথির আবেদন করেননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে তিনি চাইলেই দ্রুততম সময়ের মধ্যে তা ইস্যু করা হবে বলে জানান উপদেষ্টা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমানের ট্রাভেল পাস ইস্যু হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 'উনি চাইলেই ইস্যু হবে।' এ সময় তিনি ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন কি না জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, 'আমার জানামতে এখনো চান নাই।'

বিএনপির এই শীর্ষ নেতার কাছে বর্তমানে কোনো পাসপোর্ট আছে কি না, সে বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, 'এটা বলতে পারব না আমি।'

এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতির বিষয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, এ বিষয়ে সরকারের প্রস্তুতি রয়েছে। চিকিৎসকরা পরামর্শ দিলেই তাকে নিয়ে যাওয়া হবে।

কবে নাগাদ তাকে নেওয়া হতে পারে—এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, 'না, এটা তো আমরা কনফার্ম [নিশ্চিত] হবো না। এটা ওনার আত্মীয়স্বজন এবং পার্টির লোকেরা কনফার্ম করবে যে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে কি না। আমাদের অ্যারেঞ্জমেন্ট [ব্যবস্থা] আছে।'

এর আগে, গত শনিবার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তারেক রহমান বলেন, গুরুতর অসুস্থ মা বেগম খালেদা জিয়ার পাশে থাকার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও  বর্তমান রাজনৈতিক বাস্তবতায় চাইলেই তিনি দেশে ফিরতে পারছেন না, কারণ বিষয়টি তার 'একক নিয়ন্ত্রণাধীন' নয়। 

তবে এমন প্রেক্ষাপটে আইন উপদেষ্টা আসিফ নজরুলও সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, তারেক রহমানের দেশে ফিরতে কোনো আইনগত বাধা নেই।

'বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নেই। আর যদি কোনো বাধা থেকেও থাকে...অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা করব। ওনার নিরাপত্তার ব্যাপারেও আমরা সর্বোচ্চ সহযোগিতা করব,' বলেছিলেন তিনি।

উল্লেখ্য, ২০০৮ সালে জরুরি অবস্থার মধ্যে পরিবার নিয়ে দেশ ছাড়ার পর গত ১৭ বছর লন্ডনে বসবাস করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। 

Related Topics

টপ নিউজ

তারেক রহমান / পররাষ্ট্র উপদেষ্টা / পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন / ট্রাভেল পাস / দেশে ফেরা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • দেশে আজ ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: তারেক রহমান
  • বগুড়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • সিটি করপোরেশন হলো বগুড়া
  • খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন বিপ্লব ও জাগরণ সৃষ্টি হবে: পানিসম্পদ মন্ত্রী   
  • সরকারের দুই মাস: রাষ্ট্র সংস্কারে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net