Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 19, 2026
প্রমাণ দিতে না পারলে জাবির অভিযোগকারীদের শাস্তি পেতে হবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
07 November, 2019, 04:05 pm
Last modified: 07 November, 2019, 04:17 pm

Related News

  • পক্ষাঘাতগ্রস্ত মানুষও দাঁড়াতে পারে শোভনের স্ট্যান্ডিং হুইলচেয়ারে  
  • জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত পোস্টের অভিযোগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ ছাড়লেন অধ্যাপক রশিদুল আলম
  • র‍্যাগিংয়ের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার   
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন দুই উপ-উপাচার্য

প্রমাণ দিতে না পারলে জাবির অভিযোগকারীদের শাস্তি পেতে হবে: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা জানান, ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগকারীদের সমস্ত অভিযোগ, বক্তব্য এবং ভিডিও ফুটেজ সংরক্ষণে রাখার নির্দেশনা দিয়েছেন তিনি
ইউএনবি
07 November, 2019, 04:05 pm
Last modified: 07 November, 2019, 04:17 pm
ছবি : ফাইল ফটো

দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে আন্দোলনকারীদের প্রতি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হলে অভিযোগকারীদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিকদের পরিবারের পাশাপাশি অসুস্থ, আর্থিকভাবে অসচ্ছ্বল ও আহত সাংবাদিকদের বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তার চেক বিতরণকালে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “যদি তারা (আন্দোলনকারীরা) অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয় তবে তারা মিথ্যা অভিযোগ আনার জন্য শাস্তি পাবে ... আমরা অবশ্যই এটি করব। কারণ দিনের পর দিন ক্লাস বন্ধ রাখা সহ্য করা হবে না। মিথ্যা অভিযোগ উত্থাপন করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

শেখ হাসিনা জানান, ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগকারীদের সমস্ত অভিযোগ, বক্তব্য এবং ভিডিও ফুটেজ সংরক্ষণে রাখার নির্দেশনা দিয়েছেন তিনি। 

অভিযোগকারীদের অবশ্যই অভিযোগের প্রমাণ দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, “যদি কেউ প্রমাণ করতে ব্যর্থ হয় তবে অভিযোগকারীকে একই শাস্তির মুখোমুখি হতে হবে যেহেতু আইনে এটি বর্ণিত আছে।”

“তারা মিথ্যা অভিযোগ উত্থাপন করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আমরা এই জাতীয় পদক্ষেপ গ্রহণ করব। আমি এটি পরিষ্কারভাবে জানিয়েছি,” যোগ করেন তিনি।

শেখ হাসিনা বলেন, “তারা ভিসিকে দুর্নীতিগ্রস্ত বলছে। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে যারা দুর্নীতির অভিযোগ আনছেন, তাদের এই অভিযোগ প্রমাণ করতে হবে এবং তথ্য সরবরাহ করতে হবে। যদি তারা তথ্য সরবরাহ করতে পারে তবে আমরা অবশ্যই ব্যবস্থা নেব (দুর্নীতির বিরুদ্ধে)।”

জাবি উপাচার্যের অপসারণের দাবিতে বুধবার বিক্ষোভ মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা/ ছবি: রেহমান আসাদ

প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের নামে উপাচার্যের বাড়ি, অফিস, ভাঙচুরের পাশাপাশি ক্লাস ও বিশ্ববিদ্যালয় চালাতে বাধা দেয়াও এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড।

প্রসঙ্গত, দুর্নীতির বিভিন্ন অভিযোগ এনে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বেশ কয়েকদিন ধরে উপাচার্য অধ্যাপক ড, ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে শিক্ষক-শিক্ষার্থীরা। সম্প্রতি আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থী এবং ভিসিপন্থী শিক্ষক ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনার পর ক্যাম্পাস অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে আন্দোলনকারীরা প্রশাসনের সিদ্ধান্ত উপেক্ষা করে উপাচার্য বিরোধী আন্দোলন অব্যাহত রেখেছে।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান, তথ্যমন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হাসানুল হক ইনু।

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা / জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় / জাবি উপাচার্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল
  • শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
    শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ছবি: সংগৃহীত
    ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক
  • ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
    ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ
  • ছবি: টিবিএস
    মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

Related News

  • পক্ষাঘাতগ্রস্ত মানুষও দাঁড়াতে পারে শোভনের স্ট্যান্ডিং হুইলচেয়ারে  
  • জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত পোস্টের অভিযোগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ ছাড়লেন অধ্যাপক রশিদুল আলম
  • র‍্যাগিংয়ের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার   
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন দুই উপ-উপাচার্য

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল

2
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
বাংলাদেশ

শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক

4
ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
বাংলাদেশ

ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও

6
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net