Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
সরকারি ব্যাংকগুলো ঝুঁকি মোকাবেলায় সক্ষম নয়: কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন

অর্থনীতি

ফরহাদ হোসেন
03 March, 2021, 10:45 am
Last modified: 03 March, 2021, 10:54 am

Related News

  • বড় বিনিয়োগ আসতে হবে পুঁজিবাজার থেকে, ব্যাংকের ওপর নির্ভরতা কমাতে হবে: অর্থমন্ত্রী
  • কেন্দ্রীয় ব্যাংকে দলকানা গভর্নর বসিয়ে ইসলামী ব্যাংক দখলে ব্যস্ত সরকার: শফিকুর রহমান
  • ৫,৬০০ কোটি টাকার তহবিল ঘাটতিতে আটকে গেছে আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন প্রক্রিয়া
  • স্বর্ণের মজুত বাড়াচ্ছে দেশগুলো—কারণ কী?
  • কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা

সরকারি ব্যাংকগুলো ঝুঁকি মোকাবেলায় সক্ষম নয়: কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন

যেহেতু এগুলো সরকারের প্রতিষ্ঠান তাই যে কোন ধরনের দুর্যোগে সরকারকে পাশে পাওয়া যাবে এমন মনোভাব কাজ করে। এছাড়া মূলধন ঘাটতিতে পড়লে সরকার এসব ব্যাংককে মূলধন যোগান দেয়। সব মিলিয়ে ব্যাংকগুলো মূলধন পর্যাপ্ততা নিয়ে অতটা চিন্তিত থাকে না।
ফরহাদ হোসেন
03 March, 2021, 10:45 am
Last modified: 03 March, 2021, 10:54 am

সরকারি ব্যাংকগুলো যে কোন ধরনের আর্থিক দুর্যোগ সামাল দিতে সক্ষম নয়।আন্তর্জাতিক মানদন্ড বা ব্যাসেল-থ্রি অনুযায়ী যে পর্যাপ্ত মূলধন থাকা দরকার, ব্যাংকগুলোর তা নেই। গেল বছর ঋণ শ্রেণীকরণ বন্ধ থাকায় প্রভিশনের জন্য বাড়তি খরচের চাপ না থাকার সুবিধাও কাজে লাগতে পারেনি ব্যাংকগুলো।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে পাওয়া 'ক্যাপিটাল এডেকোয়েসী অব ব্যাংকস আন্ডার ব্যাসেল-থ্রি' প্রতিবেদন বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে। এই প্রতিবেদনে ২০২০ সাল শেষে ব্যাংকগুলোর মূলধন পর্যাপ্ততা অনুপাত বা সিএআর পরিস্থিতি তুলে ধরা হয়েছে। 

আমানতকারীদের সুরক্ষা, ব্যাংকের স্থিতিশীলতা ও আর্থিক ব্যবস্থাপনার দক্ষতা পরিমাপের মাপকাঠি হিসেবে বিবেচনা করা হয় মূলধন পর্যাপ্ততা অনুপাত (সিএআর)। যে ব্যাংকের মূলধন পর্যাপ্ততা অনুপাত  বা সিএআর যত বেশি, অর্থনৈতিক দুর্যোগ মোকাবেলায় সে ব্যাংকের সক্ষমতা ততটাই শক্তিশালী।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, সরকারি, বাণিজ্যিক ও বিশেষায়িত ৯টি ব্যাংকের মধ্যে ৭টি ব্যাংকের ঝুঁকি মোকাবেলায় ব্যাসেল-থ্রি অনুযায়ী প্রয়োজনীয় মূলধন পর্যাপ্ততা নেই। বরং বড় ধরনের ঘাটতিতে  আছে। ব্যাসেল থ্রি অনুযায়ী এই অনুপাত ১০.৫%। 

এ প্রসঙ্গে জানতে চাইলে এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এর সাবেক সভাপতি নুরুল আমিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, সরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণ বেশি হওয়ায় এসব ঋণের বিপরীতে যে প্রভিশনিং রাখতে হয় তাতে অনেক টাকা চলে যায়। 

অন্যদিকে যেহেতু এগুলো সরকারের প্রতিষ্ঠান তাই যে কোন ধরনের দুর্যোগে সরকারকে পাশে পাওয়া যাবে এমন মনোভাবও কাজ করে। এছাড়া মূলধন ঘাটতিতে পড়লে সরকার এসব ব্যাংককে মূলধন যোগান দেয়। সব মিলিয়ে ব্যাংকগুলো মূলধন পর্যাপ্ততা নিয়ে অতটা চিন্তিত থাকে না।

গেল ডিসেম্বর শেষে সরকারি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ ছিল যথাক্রমে ৪২ হাজার ও ৪ হাজার কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের যথাক্রমে ২১ ও ১৩ শতাংশ। যদিও গেল বছর শেষে সার্বিক ব্যাংক খাতে খেলাপির হার ছিল ৭.৬৬ শতাংশ। 

সরকারি ব্যাংকগুলোর তুলনায় বেসরকারি ব্যাংকগুলো ঝুঁকি মোকাবেলায় অনেক সক্ষম। আন্তর্জাতিক মানদন্ডে বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে মাত্র তিনটি ব্যাংকের যথাযথ মূলধন পর্যাপ্ততায় ঘাটতি আছে। ব্যাংক তিনটি হলো বাংলাদেশ কমার্স ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক এবং পদ্মা ব্যাংক।  

এদিকে মূলধন পর্যাপ্ততায় সবচেয়ে উপরের দিকে আছে বিদেশি দুটি ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এইচএসবিসি ব্যাংক। এরপরই আছে দেশীয় মালিকানাধীন ইসলামী ব্যাংক। 

২০১৯ সাল শেষে সার্বিকভাবে ব্যাংকখাতে সিএরআর বা মূলধন পর্যাপ্ততা অনুপাত ছিল ১১.৬ শতাংশ। ২০২০ সাল শেষে এটি অপরিবর্তিত আছে। অর্থাৎ গেল এক বছরে সার্বিকভাবে ব্যাংকখাতের মূলধন পর্যাপ্ততা পরিস্থিতির উন্নতি হয়নি। 

এ প্রসঙ্গে নুরুল আমিন বলেন, যেহেতু গেল বছর জুড়েই ঋণ শ্রেণীকরণ বন্ধ ছিল, তাই প্রভিশনিং এর পিছনে বাড়তি খরচ হয়নি। আবার যারা ঋণের কিস্তি শোধ করতে পেরেছিল তাদেরটা নেয়া হয়েছে। এতে পরিস্থিতি আগের মতই ছিল। তবে আসছে মার্চ প্রান্তিক শেষে প্রকৃত চিত্র ফুটে উঠবে বলে তিনি মনে করেন। 

 

Related Topics

টপ নিউজ

কেন্দ্রীয় ব্যাংক / মূলধন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • বড় বিনিয়োগ আসতে হবে পুঁজিবাজার থেকে, ব্যাংকের ওপর নির্ভরতা কমাতে হবে: অর্থমন্ত্রী
  • কেন্দ্রীয় ব্যাংকে দলকানা গভর্নর বসিয়ে ইসলামী ব্যাংক দখলে ব্যস্ত সরকার: শফিকুর রহমান
  • ৫,৬০০ কোটি টাকার তহবিল ঘাটতিতে আটকে গেছে আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন প্রক্রিয়া
  • স্বর্ণের মজুত বাড়াচ্ছে দেশগুলো—কারণ কী?
  • কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net