Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
সবার জন্য ভ্যাকসিন, খাদ্য, আশ্রয় নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

বাংলাদেশ

ইউএনবি
02 March, 2021, 05:25 pm
Last modified: 02 March, 2021, 05:24 pm

Related News

  • কোটা সহিংসতার ক্ষয়ক্ষতি দেখতে সেতু ভবন, আহতদের দেখতে নিটোর পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • দেখুন: '৪০০ কোটি টাকার পিয়ন' কেতলি জাহাঙ্গীরের নজরকাড়া দুই বাড়ি
  • কেতলি জাহাঙ্গীর: চা দোকানি থেকে যেভাবে ‘৪০০ কোটি টাকার পিয়ন’
  • গ্রেট হল অব পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
  • ‘ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ’: কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

সবার জন্য ভ্যাকসিন, খাদ্য, আশ্রয় নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

‘তারা (জনগণ) যাতে উন্নত জীবনযাপন করতে পারে এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় আমাদের সেটা নিশ্চিত করাই অগ্রাধিকার।’
ইউএনবি
02 March, 2021, 05:25 pm
Last modified: 02 March, 2021, 05:24 pm
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অলংকরণ: টিবিএস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বলেছেন, এই কোভিড-১৯ মহামারিতে সরকারের অগ্রাধিকার হলো ভ্যাকসিন নিশ্চিত করার পাশাপাশি মানুষের খাদ্য ও আশ্রয় নিশ্চিত করা।

'আমাদের অগ্রাধিকার সম্পর্কে ভাবা দরকার। আমাদের অগ্রাধিকার হলো খাদ্য এবং আশ্রয় দেওয়া। বাজেটের এই পর্যায়ে, আমি মনে করি না অতিরিক্ত তহবিল (বিভিন্ন মন্ত্রণালয়ের) অনুমোদনের কোনো প্রয়োজনীয়তা আছে,' বলেন তিনি।

প্রধানমন্ত্রী এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় ২০২০-২১ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অনুমোদনের সময় এ কথা বলেন।

তিনি তার সরকারি বাসভবন গণভবন থেকে এই অনুষ্ঠানে যোগ দেন।

শেখ হাসিনা বলেন, 'মন্ত্রণালয়ের অতিরিক্ত বরাদ্দের দাবি জানানোর এটা সঠিক সময় (মহামারিজনিত কারণে) নয়... তবে প্রয়োজনীয় উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা যেতে পারে।'

করোনাভাইরাসের ফলে বিশ্বজুড়ে স্থবির অর্থনৈতিক পরিস্থিতির কারণে বর্তমান পরিস্থিতিকে সংকটপূর্ণ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, সরকারের কাছে এখন বড় বিষয় হলো কোভিড-১৯-এর কারণে জনগণ যাতে ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করা। খাদ্য ও চিকিৎসা ব্যবস্থার ঘাটতি যেন না হয় এবং যোগ্য সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করা।

'তারা (জনগণ) যাতে উন্নত জীবনযাপন করতে পারে এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় আমাদের সেটা নিশ্চিত করাই অগ্রাধিকার।'

শেখ হাসিনা বলেন, সরকার কোভিড-১৯ ভ্যাকসিন সংগ্রহ করেছে এবং দেশের ১৭ কোটি মানুষের জন্য এটি নিশ্চিত করতে আরও বেশি সংগ্রহ করবে।

কোভিড-১৯ মহামারির প্রথম দিনগুলোর কথা স্মরণ করে তিনি বলেন, সরকার পরবর্তী সময়ে কী হবে তা নিয়ে উদ্বিগ্ন ছিল।

'শেষ পর্যন্ত আমরা কিছু সময়োপযোগী পদক্ষেপ নিয়েছি যাতে আমরা আমাদের উন্নতির ধারা বজায় রাখতে পারি। যারা অতিরিক্ত তহবিলের জন্য প্রস্তাব নিয়ে এসেছেন তাদের মনে রাখা উচিত, আমরা আমাদের দেশকে অস্বাভাবিক পরিস্থিতিতে চালিয়ে নিচ্ছি,' তিনি বলেন।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, গ্রামাঞ্চলের মানুষ যাতে খাদ্য, স্বাস্থ্য, চিকিৎসা সুবিধা এবং নিরাপত্তা সহজেই পেতে পারে সেজন্য সরকারকে বিশেষ মনোযোগ দিতে হবে।

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১
  • হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
    ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
  • ফাইল ছবি: সংগৃহীত
    দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

Related News

  • কোটা সহিংসতার ক্ষয়ক্ষতি দেখতে সেতু ভবন, আহতদের দেখতে নিটোর পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • দেখুন: '৪০০ কোটি টাকার পিয়ন' কেতলি জাহাঙ্গীরের নজরকাড়া দুই বাড়ি
  • কেতলি জাহাঙ্গীর: চা দোকানি থেকে যেভাবে ‘৪০০ কোটি টাকার পিয়ন’
  • গ্রেট হল অব পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
  • ‘ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ’: কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১

4
হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

6
প্রতীকী ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net