Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 06, 2026
প্রথমে ‘পিগি’, এবার ‘কুৎসিত’: নারী সাংবাদিকদের একের পর এক কটূক্তি করেই যাচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক

সিএনএন
27 November, 2025, 12:15 pm
Last modified: 27 November, 2025, 12:39 pm

Related News

  • ট্রাম্পের সফরের এক সপ্তাহ আগেই বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ইরানের সঙ্গে চুক্তিতে ‘বড় অগ্রগতি’, হরমুজে জাহাজ পাহারা স্থগিত করলেন ট্রাম্প
  • ইরানের সামরিক বাহিনীকে আমরা পুরোপুরি ধ্বংস করে দিয়েছি: ট্রাম্প
  • যুদ্ধও নেই, চুক্তিও নেই: হরমুজ পাহারা দিয়ে জাহাজ পার করার কৌশল ধরেছেন হতাশ ট্রাম্প! 
  • ট্রাম্পের ‘বিভ্রান্তিকর পোস্ট’ দিয়ে হরমুজ পরিচালিত হবে না: জ্যেষ্ঠ ইরানি আইনপ্রণেতা

প্রথমে ‘পিগি’, এবার ‘কুৎসিত’: নারী সাংবাদিকদের একের পর এক কটূক্তি করেই যাচ্ছেন ট্রাম্প

ট্রাম্পকে নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনটি লিখেছিলেন ডিলান ফ্রেডম্যান এবং কেটি রজার্স। ডিলানের নাম উল্লেখ না করলেও ট্রাম্প লেখেন, ‘কেটি রজার্সকে নিয়োগই দেওয়া হয়েছে আমার সম্পর্কে কেবল বাজে কথা লেখার জন্য। সে একজন তৃতীয় শ্রেণির সাংবাদিক; ভেতর ও বাইর—উভয় দিক থেকেই কুৎসিত।’
সিএনএন
27 November, 2025, 12:15 pm
Last modified: 27 November, 2025, 12:39 pm
ছবি: সংগৃহীত

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে তথ্য-উপাত্তভিত্তিক একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে দ্য নিউইয়র্ক টাইমস। আর এতেই চটেছেন ৭৯ বছর বয়সী ট্রাম্প। বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'–এ দেওয়া এক পোস্টে ওই প্রতিবেদনের সহলেখক এক নারী সাংবাদিককে 'কুৎসিত' বলে আক্রমণ করেন তিনি।

এর মাত্র দুই সপ্তাহ আগেই আরেক নারী সাংবাদিককে 'চুপ করো, পিগি' বলে ধমক দিয়েছিলেন ট্রাম্প। সেই রেশ না কাটতেই আবারও নারী সাংবাদিককে লক্ষ্য করে তার এই কটুকাটব্য জেন্ডার–সংবেদনশীল আচরণ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় বুধবার সকালে ট্রাম্প বলেন, 'ব্যর্থ হতে চলা নিউইয়র্ক টাইমসের ওই জঘন্য লোকগুলো আবারও তাদের কাজ শুরু করেছে।'

প্রতিবেদনটি লিখেছিলেন দুজন—পত্রিকাটির এআই ইনিশিয়েটিভ টিমের ডিলান ফ্রেডম্যান এবং হোয়াইট হাউস প্রতিনিধি কেটি রজার্স। ট্রাম্প তার পোস্টে পুরুষ সাংবাদিক ডিলানের নাম উল্লেখ না করলেও ব্যক্তিগত আক্রমণের লক্ষ্য বানিয়েছেন নারী সাংবাদিক কেটিকে।

ট্রাম্প লিখেছেন, 'প্রতিবেদক কেটি রজার্সকে নিয়োগই দেওয়া হয়েছে আমার সম্পর্কে কেবল বাজে কথা লেখার জন্য। সে একজন তৃতীয় শ্রেণির সাংবাদিক; যে ভেতর ও বাইর—উভয় দিক থেকেই কুৎসিত।'

ওই পোস্টে ট্রাম্প এ বছর তিনি কত কঠোর পরিশ্রম করেছেন, তারও ফিরিস্তি দিয়েছেন। তিনি দাবি করেন, জনমত জরিপে তিনি এখন সর্বকালের সেরা অবস্থানে আছেন। যদিও দাবিটি ভুয়া; বরং দ্বিতীয় মেয়াদের সর্বোচ্চ অবস্থানের তুলনায় এখন তার জনসমর্থন অনেকটাই কমেছে।


আরও পড়ুন: সংক্ষিপ্ত কর্মদিবস, ঘুমঘুম চোখ: ট্রাম্প কি বয়সের কাছে হার মানছেন?


নিজের স্বাস্থ্য নিয়ে ট্রাম্প লিখেছেন, 'এমন একটা দিন আসবে, যখন আমারও শক্তি ফুরিয়ে আসবে, এটা সবার ক্ষেত্রেই ঘটে। কিন্তু আমার জন্যে সেই সময়টা এখনও আসেনি নয়।' সম্প্রতি বিভিন্ন শারীরিক ও কগনিটিভ টেস্টে তিনি দারুণ ফল করেছেন বলেও দাবি করেন।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, অক্টোবরের শুরুর দিকে ট্রাম্প একবার এমআরআই স্ক্যান করিয়েছিলেন। কিন্তু কী কারণে সেই পরীক্ষা করানো হয়েছিল, তা এখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি। পত্রিকাটি জানিয়েছে, ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে তারা বিস্তারিত প্রশ্ন পাঠিয়েছিল, কিন্তু কোনো জবাব পায়নি।

এর বদলে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে উল্টো বাইডেনকে কটাক্ষ করে দাবি করেন, ট্রাম্প ও তার প্রশাসন সব সময়ই 'খোলামেলা ও স্বচ্ছ'।

নিজের পোস্টে নিউইয়র্ক টাইমসকেও একহাত নিয়েছেন ট্রাম্প। তিনি পত্রিকাটিকে 'শিগগিরই বন্ধ হতে চলা' প্রতিষ্ঠান বলে আখ্যা দেন। যদিও পত্রিকাটি এখন বেশ লাভজনক অবস্থানে রয়েছে এবং তাদের ডিজিটাল গ্রাহকসংখ্যাও বাড়ছে।

মানহানির অভিযোগে নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে একটি মামলাও করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, মামলাটির ভিত্তি বেশ দুর্বল এবং এটি খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি।

এদিকে ট্রাম্পের কুরুচিকর মন্তব্যের কড়া জবাব দিয়েছে নিউইয়র্ক টাইমস। বুধবার পত্রিকাটির একজন মুখপাত্র সাংবাদিক কেটি রজার্স ও প্রতিষ্ঠানের পক্ষ নিয়ে বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, 'দ্য টাইমসের প্রতিবেদনটি নির্ভুল এবং সরাসরি তথ্যের ভিত্তিতে তৈরি। বাজে নামে ডাকা বা ব্যক্তিগত আক্রমণ—কোনো কিছুই সত্যকে বদলাতে পারবে না। ভয়ভীতি দেখানোর এমন কৌশলের মুখেও আমাদের সাংবাদিকেরা বর্তমান প্রশাসনের সংবাদ সংগ্রহে বিন্দুমাত্র পিছপা হবেন না।'

তিনি আরও বলেন, 'কেটি রজার্সের মতো দক্ষ ও নিবেদিতপ্রাণ সাংবাদিকেরাই প্রমাণ করেন যে কীভাবে একটি স্বাধীন ও মুক্ত গণমাধ্যম যুক্তরাষ্ট্রের জনগণকে তাদের সরকার ও নেতাদের আরও ভালোভাবে বুঝতে সহায়তা করে।'

Related Topics

টপ নিউজ

নারী সাংবাদিক / কটুক্তি / ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের প্রলোভনে ৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১
  • ইলাস্ট্রেশন: আশরাফুন নাহার অনন্যা/ টিবিএস ক্রিয়েটিভ
    বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদকে চট্টগ্রামে বদলি  
  • ছবি: টিবিএস
    খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  
  • ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

Related News

  • ট্রাম্পের সফরের এক সপ্তাহ আগেই বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ইরানের সঙ্গে চুক্তিতে ‘বড় অগ্রগতি’, হরমুজে জাহাজ পাহারা স্থগিত করলেন ট্রাম্প
  • ইরানের সামরিক বাহিনীকে আমরা পুরোপুরি ধ্বংস করে দিয়েছি: ট্রাম্প
  • যুদ্ধও নেই, চুক্তিও নেই: হরমুজ পাহারা দিয়ে জাহাজ পার করার কৌশল ধরেছেন হতাশ ট্রাম্প! 
  • ট্রাম্পের ‘বিভ্রান্তিকর পোস্ট’ দিয়ে হরমুজ পরিচালিত হবে না: জ্যেষ্ঠ ইরানি আইনপ্রণেতা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের প্রলোভনে ৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১

2
ইলাস্ট্রেশন: আশরাফুন নাহার অনন্যা/ টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদকে চট্টগ্রামে বদলি  

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net