Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
মনোনয়ন ঘিরে অসন্তোষ, দেশজুড়ে বিএনপির অন্তর্কোন্দল বাড়ছে

বাংলাদেশ

আকরাম হোসেন
27 November, 2025, 09:45 am
Last modified: 27 November, 2025, 09:50 am

Related News

  • অপরাধের বিরুদ্ধে দলের কঠোর অবস্থান, আতঙ্কে বিএনপি নেতাদের একাংশ
  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
  • চাঁদাবাজি ও দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

মনোনয়ন ঘিরে অসন্তোষ, দেশজুড়ে বিএনপির অন্তর্কোন্দল বাড়ছে

মনোনয়ন ইস্যু ছাড়াও আধিপত্য বিস্তার, ব্যবসা প্রতিষ্ঠান দখল, কমিটি ঘোষণা, খেলাধুলা এবং দলীয় কর্মসূচি ঘিরেও নানা সংঘর্ষের ঘটনা ঘটছে দলটির মধ্যে। এতে বিএনপির বহু নেতাকর্মী আহত হচ্ছেন।
আকরাম হোসেন
27 November, 2025, 09:45 am
Last modified: 27 November, 2025, 09:50 am
মেহেরপুর-২ (গাংনী) আসনে জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন মনোনয়ন না পাওয়ার জেরে দলীয় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হন। ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে জড়িয়ে পড়ছেন দলটির নেতাকর্মীরা। প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী ও বঞ্চিত প্রার্থীর সমর্থকদের মধ্যে এসব সংঘর্ষ হচ্ছে।

এছাড়া আধিপত্য বিস্তার, ব্যবসা প্রতিষ্ঠান দখল, কমিটি ঘোষণা, খেলাধুলা এবং দলীয় কর্মসূচি ঘিরেও নানা সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে বিএনপির বহু নেতাকর্মী আহত হচ্ছেন।

এদিকে, দলের শৃঙ্খলা বজায় রাখতে কঠোর ব্যবস্থা নিচ্ছে বিএনপি। বিশৃঙ্খলায় জড়িত থাকার অভিযোগে নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপও নেওয়া হচ্ছে।

২৫ নভেম্বর সন্ধ্যায় রাজশাহী-১ আসনের তানোর উপজেলায় মনোনয়নঘিরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া শরীফ উদ্দিন ও মনোনয়নবঞ্চিত সুলতানুল ইসলাম তারেকের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ ঘটে।

টাঙ্গাইল-১ আসনে মনোনয়নকে কেন্দ্র করে ১৯ নভেম্বর মধুপুর পৌরশহরে স্বপন ফকির ও মনোনয়নবঞ্চিত মোহাম্মদ আলীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এ ঘটনায় দুটি বেসরকারি ক্লিনিক ভাঙচুর, একটি মোটরসাইকেলে আগুন দেওয়া এবং অন্তত তিনজন আহত হওয়ার খবর পাওয়া যায়।

নোয়াখালী-৬ আসনে মনোনয়ন বিরোধে ২২ নভেম্বর হাতিয়ার ওছখালী এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হন। স্থানীয় সূত্র জানায়, বিএনপির মনোনীত প্রার্থী সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম এবং সাবেক সংসদ সদস্য ফজলুল আজিমের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ ঘটে।

এছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার, ফরিদপুরের বোয়ালমারীতে বিপ্লব ও সংহতি দিবস পালন, নোয়াখালী সদরে ফুটবল খেলা এবং চট্টগ্রামের রাউজানসহ বিভিন্ন স্থানে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)–এর তথ্যে জানা গেছে, চলতি বছরের প্রথম ১০ মাসে বিএনপি ও এর অঙ্গসংগঠনের অভ্যন্তরীণ কোন্দলে ৪৩২টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪,০৬৫ জন আহত এবং ৭০ জন নিহত হয়েছেন।

এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী টিবিএসকে বলেন, সংঘর্ষ বা বিশৃঙ্খলার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, অনেককে ইতোমধ্যে বহিষ্কারও করা হয়েছে। 

তিনি বলেন, "নেতাকর্মীদের নিজস্ব পছন্দ থাকতে পারে, দল যাকে মনোনয়ন দেবে তাকে নিয়ে আপত্তি থাকতে পারে। কিন্তু প্রকাশ্যে রাস্তা বা রেললাইন অবরোধ করার অধিকার কারও নেই। যারা এসব করছে, তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।"

এদিকে, অভ্যন্তরীণ বিরোধ নিরসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের পৃথকভাবে দায়িত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লন্ডন থেকে ভার্চ্যুয়ালি মনোনয়নবঞ্চিতদের সঙ্গেও কথা বলছেন। আলোচনায় দলের ঐক্য বজায় রাখা, দলীয় সিদ্ধান্ত মেনে চলা এবং নীতিমালা অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Related Topics

টপ নিউজ

বিএনপি / বিএনপির অন্তর্কোন্দল / বিএনপির মনোনয়ন / দ্বন্দ্ব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

Related News

  • অপরাধের বিরুদ্ধে দলের কঠোর অবস্থান, আতঙ্কে বিএনপি নেতাদের একাংশ
  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
  • চাঁদাবাজি ও দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

5
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net