Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
অভ্যুত্থান ষড়যন্ত্রের মামলায় বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

আন্তর্জাতিক

সিএনএন
26 November, 2025, 10:00 am
Last modified: 26 November, 2025, 10:11 am

Related News

  • সুনির্দিষ্ট মামলা ছাড়া সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার না করার নির্দেশ
  • আবু সাঈদ হত্যা মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য গ্রেপ্তার
  • মাইলস্টোন দুর্ঘটনা: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • জমা না হওয়া ১০ হাজার অস্ত্র বাজেয়াপ্ত করে মামলার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয়ভাবে মামলা হবে: ডিএমপি

অভ্যুত্থান ষড়যন্ত্রের মামলায় বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দ্রে দে মোরায়েস রায় দেন যে বোলসোনারো তার পুরো সাজাটিই পুলিশ সদর দপ্তরেই ভোগ করবেন।
সিএনএন
26 November, 2025, 10:00 am
Last modified: 26 November, 2025, 10:11 am
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। ছবি: রয়টার্স

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে বলে মঙ্গলবার রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দ্রে দে মোরায়েস।

২০২২ সালে নির্বাচনের পর তার উত্তরসূরি প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে সরিয়ে দেওয়ার জন্য অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর বোলসোনারোর আইনজীবী দল চূড়ান্ত আপিল দায়ের না করার সিদ্ধান্ত নেয়। ফলে মোরায়েস রায়টি চূড়ান্ত ঘোষণা করার অনুরোধ জানান। এর ফলে ভবিষ্যতে আর কোনো আপিলের সুযোগ পাবেন না বোলসোনারো এবং তাকে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। ইতোমধ্যে এ সাজা কার্যকরের প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

শনিবার থেকে বোলসোনারো ব্রাজিলের ফেডারেল পুলিশ সদর দপ্তরে আটক রয়েছেন। কারচুপির অভিযোগে পুলিশ হেফাজতে নেওয়ার পর আদালতের নির্দেশে পায়ে ইলেকট্রনিক মনিটর বা অ্যাংকল মনিটর পরানো অবস্থা থেকেই তিনি সেখানে রয়েছেন। মঙ্গলবার মোরায়েস রায় দেন যে বোলসোনারো তার পুরো সাজাটিই ওই সদর দপ্তরেই ভোগ করবেন।

বোলসোনারোর আইনজীবী পাওলো কুনিয়া বুয়েনো 'এক্স'-এ এক পোস্টে বলেন, আদালত রায়টি চূড়ান্ত ঘোষণা করলেও সাবেক প্রেসিডেন্ট দণ্ডের বিরুদ্ধে আপিল করার চেষ্টা চালিয়ে যাবেন।

শনিবার বোলসোনারোর আইনজীবীরা তার গ্রেপ্তারকে 'অযৌক্তিক' বলে বর্ণনা করেন এবং দাবি করেন, কারাগারে থাকা অবস্থায় তার স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।

পরে সুপ্রিম কোর্ট একটি ভিডিও প্রকাশ করে, যেখানে আদালতের দাবির পরিপ্রেক্ষিতে বোলসোনারোকে তার অ্যাংকল মনিটর একটি সল্ডারিং আয়রন দিয়ে নষ্ট করার কথা স্বীকার করতে দেখা যায়।

অভিযোগ অনুযায়ী, তিনি ভিডিওতে বলেন যে এটি তিনি গৃহবন্দি অবস্থা থেকে পালানোর উদ্দেশ্যে করেননি; বরং তিনি দাবি করেন যে নতুন কিছু ওষুধ গ্রহণের ফলে সৃষ্ট বিভ্রমের (হ্যালুসিনেশন) কারণে তিনি এ কাজটি করেছেন।

যে মামলাটি শেষ পর্যন্ত বোলসোনারোকে কারাগারে পাঠিয়েছে, তার সূত্রপাত ২০২২ সালের নির্বাচনে লুলা দা সিলভার কাছে পরাজয়ের পরপরই। ফেডারেল কর্তৃপক্ষের দাবি, সাবেক প্রেসিডেন্ট ও তার সহযোগীরা ক্ষমতায় টিকে থাকার অবৈধ উপায় খুঁজতে তৎক্ষণাৎ পরিকল্পনা শুরু করেন। এর ফলেই ২০২৩ সালের ৮ জানুয়ারি ব্রাসিলিয়ায় সরকারি ভবনগুলোর ওপর বোলসোনারো সমর্থকরা নাটকীয় হামলা চালায়।

২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প, যিনি বোলসোনারোর ঘনিষ্ঠ মিত্র, পুনর্নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্র এই মামলাকে তাদের পররাষ্ট্রনীতির অংশ হিসেবে মন্তব্য করতে শুরু করে। জুলাইয়ে ট্রাম্প এমনকি ব্রাজিলের কিছু রপ্তানি পণ্যের ওপর কঠিন শুল্ক আরোপ করেন এবং ব্রাজিলকে বোলসোনারোর বিরুদ্ধে তার ভাষায় 'উইচ হান্ট' বন্ধ করার আহ্বান জানান।

তবে সপ্তাহান্তে যখন বোলসোনারোকে হেফাজতে নেওয়া হয়, তার আগেই হোয়াইট হাউস ব্রাজিলের সবচেয়ে বড় রপ্তানি পণ্যের জন্য শুল্ক থেকে অব্যাহতি ঘোষণা করে। 

শনিবার বোলসোনারোর গ্রেপ্তার নিয়ে সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করলে তিনি বলেন, তিনি এখনো বিষয়টি শোনেননি, তবে একে 'দুঃখজনক' বলে মন্তব্য করেন।

Related Topics

টপ নিউজ

ব্রাজিল / সাবেক প্রেসিডেন্ট / জাইর বোলসোনারো / অভ্যুত্থান চেষ্টা / ষড়যন্ত্র / মামলা / কারাদণ্ড / রায় কার্যকর / ২৭ বছর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  • প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
    অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • সুনির্দিষ্ট মামলা ছাড়া সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার না করার নির্দেশ
  • আবু সাঈদ হত্যা মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য গ্রেপ্তার
  • মাইলস্টোন দুর্ঘটনা: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • জমা না হওয়া ১০ হাজার অস্ত্র বাজেয়াপ্ত করে মামলার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয়ভাবে মামলা হবে: ডিএমপি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

3
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

5
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net