Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 12, 2026
বোরকা পরে পার্লামেন্টে হাজির হওয়া অস্ট্রেলিয়ার সেই সিনেটর বরখাস্ত

আন্তর্জাতিক

বিবিসি
25 November, 2025, 05:45 pm
Last modified: 25 November, 2025, 06:13 pm

Related News

  • ১৫০ বছর আগে ধার নেওয়া বই অবশেষে লাইব্রেরিতে ফেরত; জরিমানা মওকুফ
  • সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি
  • মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা
  • ড্রোন যুদ্ধের রূপকার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ফেদোরভকে বরখাস্ত করলেন জেলেনস্কি
  • জর্জিয়ার পার্লামেন্টে সরকারি ও বিরোধী দলের এমপিদের মধ্যে হাতাহাতি, কিল-ঘুসি

বোরকা পরে পার্লামেন্টে হাজির হওয়া অস্ট্রেলিয়ার সেই সিনেটর বরখাস্ত

৫৫-৫ ভোটে সিনেটে তার বিরুদ্ধে নিন্দাপ্রস্তাব পাস হয়। প্রস্তাবে বলা হয়েছিল, হ্যানসনের কাজের ‘উদ্দেশ্য ধর্মের ভিত্তিতে মানুষকে অবমাননা ও বিদ্রূপ করা’ এবং এটি ‘অস্ট্রেলিয়ার মুসলিমদের প্রতি অসম্মানজনক’।
বিবিসি
25 November, 2025, 05:45 pm
Last modified: 25 November, 2025, 06:13 pm
ছবি: রয়টার্স

বোরকা পরে পার্লামেন্টে উপস্থিত হওয়া অস্ট্রেলিয়ার ডানপন্থি রাজনীতিক ও 'ওয়ান নেশন' দলের নেতা সিনেটর পলিন হ্যানসনকে সাত কার্যদিবসের জন্য বরখাস্ত করেছে দেশটির সিনেট।

৫৫-৫ ভোটে সিনেটে তার বিরুদ্ধে নিন্দাপ্রস্তাব পাস হয়।

প্রস্তাবে বলা হয়েছিল, হ্যানসনের কাজের 'উদ্দেশ্য ধর্মের ভিত্তিতে মানুষকে অবমাননা ও বিদ্রূপ করা' এবং এটি 'অস্ট্রেলিয়ার মুসলিমদের প্রতি অসম্মানজনক'।

এর আগে, জনসমক্ষে বোরকা নিষিদ্ধের দাবি জোরদার করতে সোমবার (২৪ নভেম্বর) তিনি বোরকা পরে সিনেটে প্রবেশ করেন। এমনকি তাকে বোরকা খুলে আসতে বলা হলেও তিনি অস্বীকৃতি জানান। এর ফলে পার্লামেন্টের কার্যক্রম কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়।

তার এই আচরণকে ক্ষমতাসীন লেবার পার্টির সিনেটরসহ মুসলিম আইনপ্রণেতারা 'বিদ্বেষমূলক' ও 'বর্ণবাদী' বলে নিন্দা জানান।

পলিন হ্যানসন সাংবাদিকদের বলেন, ভোটাররা তার বিচার করবে, সিনেটর সহকর্মীরা নয়। প্যার্লামেন্টে ড্রেসকোড নেই। তাই তাদের [সিনেটরদের] যদি তার পোশাক না পছন্দ হয়, তাহলে এটা [বোরকা] নিষিদ্ধ করুক।'

এ নিয়ে দ্বিতীয়বারের মতো পার্লামেন্টে বোরকা পরে হাজির হলেন কুইন্সল্যান্ড থেকে নির্বাচিত সিনেটর পলিন। অভিবাসনবিরোধী দলের সিনেটর পলিন জনসমক্ষে বোরকা নিষিদ্ধ করার জন্য প্রস্তাবিত একটি বিল উপস্থাপন করতে চাইছিলেন। বিষয়টি নিয়ে তিনি বহুদিন ধরেই প্রচারণা চালাচ্ছেন।

পলিন বলেন, তার বিলটি সিনেট বাতিল করে দেওয়ার প্রতিবাদেই তিনি এ কাজ করেছেন।

তবে তার এই কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন অন্য সিনেটরেরা।

একজন সিনেটর এটিকে 'স্পষ্ট বর্ণবাদ' বলে মন্তব্য করেছেন।

সোমবার অন্যান্য আইনপ্রণেতারা যখন পলিনকে বিলটি উপস্থাপনা থেকে বিরত রাখেন, তখনই তিনি বেরিয়ে গিয়ে বোরকা পরে আবার পার্লামেন্টে হাজির হন।

বোরকা পরে পার্লামেন্টে হাজির হওয়ায় অস্ট্রেলিয়ার কট্টর ডানপন্থি সিনেটরের সমালোচনা

নিউ সাউথ ওয়েলসের মুসলিম গ্রিনস সিনেটর মেহরিন ফারুকি বলেন, 'তিনি একজন বর্ণবাদী সিনেটর এবং তার আচরণ স্পষ্ট বর্ণবাদ প্রদর্শন করছে।'

পশ্চিম অস্ট্রেলিয়ার স্বতন্ত্র সিনেটর ফাতিমা পেইমান এ ঘটনাকে 'লজ্জাজনক' বলে অভিহিত করেছেন। 

সরকারি দলের সিনেট নেতা এবং পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ঘটনাটিকে 'অসম্মানজনক' বলে নিন্দা করেছেন। 

তিনি আরও বলেন, পলিন অস্ট্রেলিয়ান সিনেটের হওয়ার যোগ্য নন। বোরকা না খোলায় তিনি তাকে সাময়িকভাবে বরখাস্ত করার প্রস্তাব দেন। 

ফেসবুকে এক পোস্টে হ্যানসন লেখেন, 'যদি তারা না চায় আমি এটা পরি—তাহলে বোরকা নিষিদ্ধ করুক।'

২০১৭ সালেও তিনি সংসদে বোরকা পরে পার্লামেন্টে এসেছিলেন এবং তখনও দেশব্যাপী নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছিলেন।

সিনেটে পলিনের ওয়ান ন্যাশন পার্টির চারটি আসন রয়েছে।

গত বছরও ফেডারেল কোর্ট হ্যানসনকে বর্ণবিদ্বেষের অভিযোগে দোষী সাব্যস্ত করেছিল এবং হ্যানসন সেই রায়ে আপিল করছেন।

Related Topics

টপ নিউজ

বোরকা / পার্লামেন্ট / সিনেটর / বরখাস্ত / অস্ট্রেলিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিকস: টিবিএস
    কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা
  • ঢাকা মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/ টিবিএস
    সুদের খরচ বাদ দিয়ে এমআরটি লাইন-৫-এর ব্যয় কমল ২,২১৭ কোটি টাকা
  • প্রতীকী ছবি
    বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি
  • ফাইল ছবি: টিবিএস
    নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

Related News

  • ১৫০ বছর আগে ধার নেওয়া বই অবশেষে লাইব্রেরিতে ফেরত; জরিমানা মওকুফ
  • সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি
  • মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা
  • ড্রোন যুদ্ধের রূপকার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ফেদোরভকে বরখাস্ত করলেন জেলেনস্কি
  • জর্জিয়ার পার্লামেন্টে সরকারি ও বিরোধী দলের এমপিদের মধ্যে হাতাহাতি, কিল-ঘুসি

Most Read

1
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা

3
ঢাকা মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/ টিবিএস
বাংলাদেশ

সুদের খরচ বাদ দিয়ে এমআরটি লাইন-৫-এর ব্যয় কমল ২,২১৭ কোটি টাকা

4
প্রতীকী ছবি
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net