Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 November, 2025, 09:05 pm
Last modified: 24 November, 2025, 09:22 pm

Related News

  • আশির দশকের কয়েনবক্স টেলিফোন: হাজারো স্মৃতির জাদুর বাক্স
  • গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
  • পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২ আসামি কারাগারে
  • চট্টগ্রামে এক দিনে তিন জায়গায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল

সমাবেশে সংগীতশিল্পী শায়ান বলেন, অন্তর্বর্তী সরকার প্রত্যেক মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।
টিবিএস রিপোর্ট
24 November, 2025, 09:05 pm
Last modified: 24 November, 2025, 09:22 pm

মানিকগঞ্জে বাউল সাধকদের ওপর হামলার বিচার ও বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে বাম ছাত্রসংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্রজোট। 

একই দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও মিছিল করেছেন শিক্ষার্থীরা। 

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর, কলা ভবন, কেন্দ্রীয় লাইব্রেরি ও শাহবাগ ঘুরে পুনরায় টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

এদিকে মিছিলে 'জঙ্গিবাদী সন্ত্রাসীদের বিচার করো, বিচার করো', 'আবুল সরকার গ্রেফতার কেন, ইন্টেরিম জবাব চাই', 'বাউলদের উপর হামলা কেন, ইউনুস জবাব চাই', 'বাহ ইউনুস চমৎকার, সন্ত্রাসীদের পাহাড়াদার'সহ নানা স্লোগান দেন তারা।

সমাবেশে সংগীতশিল্পী শায়ান অন্তর্বর্তীকালীন সরকারকে দায়ী করে বলেন, সরকার প্রত্যেক মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। যারা ঘৃণা চর্চা করে, তাদের দমন না করে তাদের প্রশ্রয় দিচ্ছে। যতগুলো মব হয়েছে সবগুলোর দায় এ সরকারের। 

তিনি বলেন, এই বাংলাদেশে বাউলদের অধিকার, গানের অধিকার, শোনার ও প্রার্থনার অধিকার, মানুষের ধর্মচর্চার অধিকার —কোনো কিছুর ওপর কোনো আক্রমণ এখানকার মানুষ মানবে না। 

সমাবেশে ডাকসুর কার্যনির্বাহী কমিটির সদস্য হেমা চাকমা বলেন, '২৪ এর গণ-অভ্যুত্থান প্রতিটি মানুষের জন্য প্রতিটি ধর্মের জন্য। কিন্তু গণ-অভ্যুত্থানের পরপরই আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ একটি গোষ্ঠী দ্বারাই সবকিছু পরিচালিত হচ্ছে। 

তিনি বলেন, কোনো পাহাড়ি মানুষ যখন রাস্তায় আন্দোলন করতে নামে, তখন তাদের ওপর আক্রমণ হচ্ছে। কোনো শিল্পী যখন গান করতে রাস্তায় নামে, কোনো বাউল গান করতে যান, তখন আক্রমণ করা হয়৷ '২৪ এর গণ-অভ্যুত্থানের পর কোনো বৈষম্য চলবে না। এখানে সব ধর্ম জাতি গোষ্ঠীর সক্রিয় মানুষের কথা বলার অধিকার থাকতে হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল

এদিকে বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে এবং সারা দেশে বাউল-ফকির-সুফিদের ওপর হামলা ও নিপীড়নের প্রতিবাদে জাহাঙ্গীরনগরে মশাল মিছিল কর্মসূচি পালিত হয়েছে। আজ সন্ধ্যায় নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে এ কর্মসূচি করেন  বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। 

ছবি: টিবিএস

আজ রাত ৮ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন হয়ে বটতলায় গিয়ে শেষ হয়। 

এই সময় শিক্ষার্থীরা হামলা মামলা হুলিয়া নিতে হবে তুলিয়া, রাষ্ট্র তুমি দায় নাও বাউলের ওপর হামলা থামাও, কথা বলার স্বাধীনতা, বাউলের স্বাধীনতা, দিতে হবে দিয়ে দাও, ভিন্ন মতের স্বাধীনতা দিতে হবে দিয়ে দাও, লাগবো রে লাগবো স্বাধীনতা লাগবো ইত্যাদি স্লোগান দেন। ।

Related Topics

টপ নিউজ

বাউল / মিছিল / ঢাকা বিশ্ববিদ্যালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
    শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: ইউএনবি
    এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

Related News

  • আশির দশকের কয়েনবক্স টেলিফোন: হাজারো স্মৃতির জাদুর বাক্স
  • গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
  • পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২ আসামি কারাগারে
  • চট্টগ্রামে এক দিনে তিন জায়গায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net