Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
যুক্তরাষ্ট্রে জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনের অনুমোদন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
28 February, 2021, 01:30 pm
Last modified: 28 February, 2021, 01:54 pm

Related News

  • মার্কিন বিমানবাহী রণতরী ‘জেরাল্ড আর ফোর্ড’ মেরামতে লাগতে পারে দীর্ঘ ১৪ মাস
  • ইরান যুদ্ধের দুই মাস: যে সংঘাতে প্রায় সকলেই হারছে, খাদের কিনারে বিশ্ব
  • ইরান যুদ্ধের অচলাবস্থা ট্রাম্পকে আরও খারাপ অবস্থায় ফেলতে পারে
  • হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধ ‘খুবই লাভজনক ব্যবসা’: ট্রাম্প 
  • যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

যুক্তরাষ্ট্রে জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনের অনুমোদন

মাঝারি-গুরুতর অসুস্থ হওয়ার ক্ষেত্রে ভ্যাকসিনটির ৬৬ শতাংশ কার্যকারিতার প্রমাণ পাওয়া গেছে। আর হাসপাতালে ভর্তি হওয়া ঠেকাতে ও মৃত্যু রোধে ভ্যাকসিনটির কার্যকারিতা শতভাগ। 
টিবিএস ডেস্ক
28 February, 2021, 01:30 pm
Last modified: 28 February, 2021, 01:54 pm
ছবি: জাস্টিন টালিস/এএফপি

এক ডোজের জনসন অ্যান্ড জনসনের কোভিড-২৯ ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এরফলে সামনের কয়েক সপ্তাহে আরও কয়েক লাখ মানুষ ভ্যাকসিন পাবেন, বিশ্বজুড়ে অন্যান্য দেশেও ভ্যাকসিন

জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন যুক্তরাষ্ট্রে অনুমোদন পাওয়া তৃতীয় ভ্যাকসিন, এর আগে দেশটিতে দু ডোজের ফাইজার/বায়োএনটেক ও মডার্নার ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয়। 

শুক্রবার যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ১৮ বছর বা ততোর্ধ বয়সীদের জন্য এই ভ্যাকসিনের জরুরি ব্যবহার অনুমোদনের ঘোষণা দেয়। রোববার বা সোমবার থেকে টিকাদান কেন্দ্রে ভ্যাকসিন সরবরাহ শুরু হবে। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ভ্যাকসিনটির অনুমোদন প্রসঙ্গে এক বিবৃতিতে বলেছেন, "নতুন স্ট্রেইন ছড়িয়ে পড়ে অবস্থা আরও খারাপ হওয়ার আশঙ্কাও আছে,"

একারণে জনসাধারণকে হাত ধোয়া, মাস্ক পরা ও সামাজিক সূরত্ব বজায় রাখার মতো স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার আহ্বান জানান তিনি। 

তৃতীয় পর্যায়ের ট্রায়ালে একডোজের জনসন অ্যান্ড জনসনের চেয়ে দুই ডোজের এমআরএনএ ভিত্তিক দুটি ভ্যাকসিন ফাইজার ও মডার্নার বেশি কার্যকারিতার প্রমাণ মিলেছে। তবে এর সরাসরি তুলনাও সম্ভব নয়, কারণ ভ্যাকসিনগুলোর ট্রায়ালের উদ্দেশ্য ভিন্ন ছিল, এছাড়া জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনের ট্রায়ালের সময় অধিক সংক্রামক অভিযোজিত নতুন স্ট্রেইন ছড়িয়ে পড়ছিল।  

যাদের ভ্যাকসিন নেওয়ার সুযোগ আছে তাদের ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান এফডিএ'র ভারপ্রাপ্ত কমিশনার ড. জ্যানেট উডকক। 

"আমরা মনে করি সবগুলো ভ্যাকসিনই কার্যকর, সবগুলো ভ্যাকসিনই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ও মৃত্যুহার কমাতে ভূমিকা রাখবে," বলেন তিনি। 

জনসন অ্যান্ড জনসনের বিশ্বব্যাপী ৪৪ হাজার মানুষের ওপর চালানো ট্রায়ালে ভ্যাকসিন গ্রহণের চার সপ্তাহ পরে মাঝারি-গুরুতর অসুস্থ হওয়ার ক্ষেত্রে ৬৬ শতাংশ কার্যকারিতার প্রমাণ পাওয়া গেছে। আর হাসপাতালে ভর্তি হওয়া ঠেকাতে ও মৃত্যু রোধে ভ্যাকসিনটির কার্যকারিতা শতভাগ। 

জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন সাধারণ রেফ্রিজারেটরেই সংরক্ষণ ও সরবরাহ সম্ভব, একারণে বিশ্বব্যাপী ভ্যাকসিনটির ব্যবহার হবে এমনটাই আশা করা হচ্ছে। ফাইজার/বায়োএনটেক বা মডার্নার ভ্যাকসিনের চেয়ে সহজেই ভ্যাকসিনটির বিতরণ সম্ভব। 

ইতোমধ্যেই ভ্যাকসিনটির ১০০ মিলিয়ন ডোজ কিনে নিয়েছে যুক্তরাষ্ট্র, আগামী সপ্তাহের মধ্যেই ৩-৪ মিলিয়ন ডোজ বিতরণের পরিকল্পনা চলছে। এখন পর্যন্ত ৯০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন বিতরণ করেছে মার্কিন সরকার, এরমধ্যে কিছু ডোজ দ্বিতীয় ডোজ হিসেবেও ব্যবহৃত হয়েছে।

মার্কিন সরকারের প্রকাশিত তথ্যানুযায়ী, এখন পর্যন্ত ১৪ শতাংশ আমেরিকান অন্তত এক ডোজ ভ্যাকসিন পেয়েছেন। 

 

  • সূত্র: রয়টার্স 
     

Related Topics

টপ নিউজ

যুক্তরাষ্ট্র / এফডিএ / জনসন অ্যান্ড জনসন / কোভিড-১৯ / কোভিড-১৯ ভ্যাকসিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 
  • ছবি: ডগলাস আর. ক্লিফোর্ড/তাম্পা বে টাইমস/এপি
    যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

Related News

  • মার্কিন বিমানবাহী রণতরী ‘জেরাল্ড আর ফোর্ড’ মেরামতে লাগতে পারে দীর্ঘ ১৪ মাস
  • ইরান যুদ্ধের দুই মাস: যে সংঘাতে প্রায় সকলেই হারছে, খাদের কিনারে বিশ্ব
  • ইরান যুদ্ধের অচলাবস্থা ট্রাম্পকে আরও খারাপ অবস্থায় ফেলতে পারে
  • হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধ ‘খুবই লাভজনক ব্যবসা’: ট্রাম্প 
  • যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

6
ছবি: ডগলাস আর. ক্লিফোর্ড/তাম্পা বে টাইমস/এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net