Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
অধ্যাদেশ জারির পর গণভোট নিয়ে করণীয় বিষয়ে পদক্ষেপ: সিইসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 November, 2025, 06:30 pm
Last modified: 19 November, 2025, 06:47 pm

Related News

  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিলের পরিকল্পনা: সিইসি
  • রাষ্ট্রপতি নির্বাচন: আগামীকাল ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক
  • গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান
  • গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংঘাত হতে পারে: গোলাম পরওয়ার
  • সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানসহ ৬ দফা দাবিতে স্পিকারের কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি 

অধ্যাদেশ জারির পর গণভোট নিয়ে করণীয় বিষয়ে পদক্ষেপ: সিইসি

সিইসি বলেন, ‘‘ইলেকশন নিয়ে আমাদের কম অভিজ্ঞতা হয়নি। যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে।  শুধু আমাদের উচিত হবে এদেশের আর্থ-সামাজিক, রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা মেনে নিয়েই আমাদের চিন্তাভাবনা করা।’
টিবিএস রিপোর্ট
19 November, 2025, 06:30 pm
Last modified: 19 November, 2025, 06:47 pm
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। ফাইল ছবি

গণভোট আইন হওয়ার পরে এটা নিয়ে কী কী করণীয় তা জানাবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

তিনি বলেন, 'ওই (গণভোট অধ্যাদেশ) আইনটা হলে তখন আমার একটা দায়বদ্ধতা আসবে এ ব্যাপারে বক্তব্য দেওয়ার। আমি তো এখনো এ ব্যাপারে বক্তব্য দিতে পারি না। কিন্তু রাজনীতিবিদরা অনেক জিজ্ঞাসা করছেন- কীভাবে করবেন। কীভাবে এগুলোর জবাব দেবে, কতটা বাক্স করবেন। এগুলোর সব চিন্তা, এক্সারসাইজ শুরু করব আমরা ওই আইনটা হওয়ার পরে।'

বুধবার (১৯ নভেম্বর) বিকালে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের চতুর্থ দিনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দলসহ পাঁচটি দলের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। 

এসময় সিইসি বলেন, 'গণভোটের কথা এসেছে। রেফারেন্ডামটা-কীভাবে ভোট করব। আগে আইনটা তো হতে হবে। রেফারেন্ডামের একটা ল'- ওখানে বলা আছে, ঘোষণার মধ্যে, অর্ডারের মধ্যে একটা আইন হবে। রেফারেন্ডাম যেটা ইলেকশন কমিশনকে অথরাইজড করবে। প্রেসক্রাইব করে দেবে-কী বিষয়ে গণভোট হবে, কীভাবে হবে ইত্যাদি।'

তিনি বলেন, ১৯৯১ সালের গণভোটের আইনটা আপনাদের মনে আছে? সাবেক প্রেসিডেন্ট জিয়া করেছিলেন মার্সাল ল এর আন্ডারে। এরশাদ করেছিলেন মার্শাল ল এর আন্ডারে গণভোট। এখন গণভোটের ওই আইনটাতো হতে হবে আগে। আইন হলে সেই আলোকে আমরা কাজ করতে পারব। এরইমধ্যে প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচন ও গণভোট একইদিনে করার ঘোষণা দিয়েছেন। 

সিইসি বলেন, ''ইলেকশন নিয়ে আমাদের কম অভিজ্ঞতা হয়নি। যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে।  শুধু আমাদের উচিত হবে এদেশের আর্থ-সামাজিক, রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা মেনে নিয়েই আমাদের চিন্তাভাবনা করা।'

তিনি বলেন, রাজনৈতিক বাস্তবতা কী রাজনীতিবিদরা তা জানেন। আমি আর খোলাসা করে বলতে চাই না। এগুলোর হিটওয়েব আমি ফিল করি এখানে বসে। রাজনৈতিক বাস্তবতার হিটওয়েবটা আমাকে ফিল করতে হয়। কারণ এটা খুব মসৃণ বাস্তবতা নয়।

তিনি আরও বলেন, সামাজিক বাস্তবতাও সেরকম। এগুলো বিবেচনায় নিয়েই আমাদেরকে আগাতে হচ্ছে।' 

রাজনীতিবিদদের উদ্দেশ্য করেন তিনি বলেন, 'কোনো নির্বাচন কমিশনের পক্ষে এগুলোকে ইগনোর করে যাওয়া সম্ভব নয়। বাস্তবতা যেটা আছে সেটা বিবেচনায় নিয়ে স্মার্টলি ইউ হ্যাভ টু ট্রাই টু ওভার কাম দ্য চ্যালেঞ্জেস। একদম ইগনোর করে যাওয়া সম্ভব না বাস্তবতাটা।'

সিইসি জানান, সবকিছু বিবেচনায় নিয়ে আমরা সেই স্লো অ্যান্ড স্টেডি ওয়েতে, কম কথায় কাজ বেশি, কথা কম কাজ বেশি সেইভাবে এগিয়ে যাচ্ছি। এ পর্যন্ত ইনশাহআল্লাহ সাকসেফুলি আগাতে পেরেছি।

আজ দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের ( বাসদ-মার্কসবাদী) সঙ্গে সংলাপ করেছে ইসি।

Related Topics

টপ নিউজ

সিইসি / গণভোট / অধ্যাদেশ জারি / এএমএম নাসির উদ্দিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • ছবি: সংগৃহীত
    বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • ছবি: সংগৃহীত
    বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার
  • ফাইল ছবি: এপি
    ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে
  • ফাইল ছবি
    বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিলের পরিকল্পনা: সিইসি
  • রাষ্ট্রপতি নির্বাচন: আগামীকাল ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক
  • গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান
  • গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংঘাত হতে পারে: গোলাম পরওয়ার
  • সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানসহ ৬ দফা দাবিতে স্পিকারের কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি 

Most Read

1
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

2
ছবি: সংগৃহীত
বিনোদন

বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল

3
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার

5
ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে

6
ফাইল ছবি
অর্থনীতি

বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net