Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 30, 2026
হাসিনা-কামালের সব সম্পত্তি ক্রোক; পলাতক থাকায় আসামিদের আপিলের সুযোগ নেই: অ্যাটর্নি জেনারেল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 November, 2025, 03:20 pm
Last modified: 17 November, 2025, 03:25 pm

Related News

  • ট্রাইব্যুনাল নিয়ে এইচআরডব্লিউ-এর প্রতিবেদন পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর
  • শাপলা চত্বরের হত্যাকাণ্ড ছিল জেনোসাইড: চিফ প্রসিকিউটর
  • কাউন্সিলর একরামুল হত্যা; হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে
  • শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

হাসিনা-কামালের সব সম্পত্তি ক্রোক; পলাতক থাকায় আসামিদের আপিলের সুযোগ নেই: অ্যাটর্নি জেনারেল

টিবিএস রিপোর্ট
17 November, 2025, 03:20 pm
Last modified: 17 November, 2025, 03:25 pm
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি: বাসস

মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, পলাতক থাকায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আপিল করার কোনো সুযোগ নেই । 

আজ রোববার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা জানান অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, রাষ্ট্র এই রায় বাস্তবায়নে সব ধরনের আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।

অ্যাটর্নি জেনারেল আরও জানিয়েছেন, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বাংলাদেশে থাকা সমস্ত সম্পত্তি ক্রোক ও বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয়েছে। 

একই সঙ্গে, আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্যও আদালত নির্দেশনা দিয়েছেন।

পলাতক আসামিদের আপিলের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, 'পলাতক থাকা অবস্থায় আপিল করার সুযোগ বাংলাদেশে না, বিশ্বের কোনো দেশে আছে বলে আমার জানা নাই।'

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনার গণমাধ্যমে বক্তব্য প্রচারের বিষয়ে সরকারের পদক্ষেপ কী হবে—এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, 'বাংলাদেশ সরকার আইনসংগতভাবে যত রকম পদক্ষেপ আছে, সবগুলো নেবে বলে আমরা মনে করি।' 

তিনি আরও জানান, রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর সরকার তা পর্যালোচনা করে পরবর্তী সব আইনি পদক্ষেপ গ্রহণ করবে।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবির বিষয়ে আদালত কোনো মন্তব্য করেননি বলে জানান অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, 'আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে... আদালত বলেছেন, এই মামলার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু ছিল না বলে ওই বিষয়ে উনারা কোনো মন্তব্য করেননি।'

রায় বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, 'রায় বাস্তবায়ন আইনি পথেই হবে, আইনসংগতভাবেই হবে। বেআইনি বা আইনসংগত নয়, এরকম কোনো পথ সরকার অবলম্বন করবে না।'

Related Topics

টপ নিউজ

অ্যাটর্নি জেনারেল / শেখ হাসিনা / মৃত্যুদণ্ডাদেশ / মানবতাবিরোধী অপরাধের মামলা / আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
    মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
    জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের
  • মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার
  • ফাইল ছবি: সংগৃহীত
    টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

Related News

  • ট্রাইব্যুনাল নিয়ে এইচআরডব্লিউ-এর প্রতিবেদন পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর
  • শাপলা চত্বরের হত্যাকাণ্ড ছিল জেনোসাইড: চিফ প্রসিকিউটর
  • কাউন্সিলর একরামুল হত্যা; হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে
  • শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক

3
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

4
জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের

5
মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net