Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপিপ্রার্থীকে মনোনয়নের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 November, 2025, 04:45 pm
Last modified: 15 November, 2025, 06:14 pm

Related News

  • চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে: রিজভী
  • হাসিনা ফিরে এলে ফেসবুক প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে: সংসদে বিএনপি এমপি
  • মনোনয়নের সময় দুই বস্তা টাকা নিয়ে এলে সাধারণ ও যোগ্য প্রার্থীদের আর জায়গা থাকে না: রুমিন ফারহানা
  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপিপ্রার্থীকে মনোনয়নের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি।
টিবিএস রিপোর্ট
15 November, 2025, 04:45 pm
Last modified: 15 November, 2025, 06:14 pm
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে বিএনপির দলীয় প্রার্থী মনোনয়নের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির নেতা-কর্মীরা। 

আজ শনিবার (১৫ নভেম্বর) বিকেল সোয়া ৩টা থেকে পৌনে ৪টা পর্যন্ত আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকায় মহাসড়ক অবরোধ করেন উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজের কর্মী-সমর্থকরা। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি। 

ধারণা করা হচ্ছে, শরিক দলের জন্য আসনগুলো ফাঁকা রাখা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ ও কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাসহ অর্ধ ডজন প্রার্থী দলের মনোনয়ন প্রত্যাশী।

অবরোধ চলাকালে আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান বিক্ষুব্ধরা। পরে জনদুর্ভোগ বিবেচনায় বিকেল পৌনে ৪টায় বিক্ষুব্ধরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। পরে শাহজাহান সিরাজের সমর্থনে মহাসড়কে মোটরসাইকেল শোডাউন বের করা হয়।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

বিএনপি / ব্রাহ্মণবাড়িয়া / মনোনয়ন / অবরোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি
  • এই ছবিটি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেছে এবং সিএনএন-এর জিওলোকেশন অনুযায়ী এটি ইসফাহান শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ২০২৬ সালের ৫ এপ্রিল কয়েকটি বিধ্বস্ত বিমান ধ্বংসাবশেষের দৃশ্য বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, ছবিতে দেখা বিমানগুলো ইরানি বাহিনী ভূপাতিত করেছে। ছবি: আইআরজিসি
    ‘জেলিফিশ’ আকৃতিতে উড়ছিল ইরানি ড্রোনের ঝাঁক—ইরান থেকে বেঁচে ফেরা মার্কিন পাইলটের বর্ণনা
  • ছবি: সংগৃহীত
    পেনশন প্রক্রিয়ায় ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করল সরকার
  • ছবি: সংগৃহীত
    মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

Related News

  • চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে: রিজভী
  • হাসিনা ফিরে এলে ফেসবুক প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে: সংসদে বিএনপি এমপি
  • মনোনয়নের সময় দুই বস্তা টাকা নিয়ে এলে সাধারণ ও যোগ্য প্রার্থীদের আর জায়গা থাকে না: রুমিন ফারহানা
  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

2
এই ছবিটি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেছে এবং সিএনএন-এর জিওলোকেশন অনুযায়ী এটি ইসফাহান শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ২০২৬ সালের ৫ এপ্রিল কয়েকটি বিধ্বস্ত বিমান ধ্বংসাবশেষের দৃশ্য বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, ছবিতে দেখা বিমানগুলো ইরানি বাহিনী ভূপাতিত করেছে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

‘জেলিফিশ’ আকৃতিতে উড়ছিল ইরানি ড্রোনের ঝাঁক—ইরান থেকে বেঁচে ফেরা মার্কিন পাইলটের বর্ণনা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পেনশন প্রক্রিয়ায় ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করল সরকার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net