Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 26, 2026
অস্ট্রেলিয়ায় মিলল প্রাচীন গাছে-চড়া কুমিরের অস্তিত্বের প্রমাণ

আন্তর্জাতিক

বিবিসি
14 November, 2025, 07:50 pm
Last modified: 14 November, 2025, 07:51 pm

Related News

  • হামাস সদস্যদের বন্দি রাখা কারা-উইংয়ের চারপাশে কুমিরের জন্য পরিখা খনন করছে ইসরায়েল
  • ফিলিস্তিনি বন্দিদের ‘পালানো’ ঠেকাতে কারাগারে কুমির রাখবে ইসরায়েল, সংশোধন করল আইন
  • খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • ৪০ কোটি বছর আগে পৃথিবীর বুকে হেঁটে বেড়াত বিশ্বের বৃহত্তম কাঁকড়াবিছা; আকারে ছিল কুকুরের সমান!
  • সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজারের শিশুমৃত্যুর জন্য দায়ী কুমিরটিকে

অস্ট্রেলিয়ায় মিলল প্রাচীন গাছে-চড়া কুমিরের অস্তিত্বের প্রমাণ

প্রায় সাড়ে পাঁচ কোটি বছরের পুরনো এই ডিমের খোসাগুলো কুইন্সল্যান্ডের এক মেষ খামারির বাড়ির উঠোন থেকে আবিষ্কার করা হয়েছে। এই যুগান্তকারী গবেষণার ফলাফল জার্নাল অফ ভার্টিব্রেট প্যালিওন্টোলজি-তে প্রকাশিত হয়েছে।
বিবিসি
14 November, 2025, 07:50 pm
Last modified: 14 November, 2025, 07:51 pm
‘ড্রপ ক্রক’ বা মেকোসুকাইন কুমির দেখতে কেমন ছিল—তার এআই-নির্ভর পুনর্নির্মিত রূপ।

অস্ট্রেলিয়ায় বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন দেশটির সবচেয়ে প্রাচীন কুমিরের ডিমের খোসা। ধারণা করা হচ্ছে, এই ডিমগুলো ছিল 'ড্রপ ক্রোক'-দের, অর্থাৎ এমন এক প্রজাতির কুমির যারা গাছে চড়ে শিকার ধরত!

প্রায় সাড়ে পাঁচ কোটি বছরের পুরনো এই ডিমের খোসাগুলো কুইন্সল্যান্ডের এক মেষ খামারির বাড়ির উঠোন থেকে আবিষ্কার করা হয়েছে। এই যুগান্তকারী গবেষণার ফলাফল জার্নাল অফ ভার্টিব্রেট প্যালিওন্টোলজি-তে প্রকাশিত হয়েছে।

ডিমের খোসাগুলো মেকোসুকাইন নামক এক বিলুপ্ত কুমির প্রজাতির, যারা সেই সময়ে অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ জলাশয়ে বাস করত, যখন অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা এবং দক্ষিণ আমেরিকা একই মহাদেশের অংশ ছিল।

এই গবেষণার সহ-লেখক অধ্যাপক মাইকেল আর্চার বলেন, 'ড্রপ ক্রোক'-এর ধারণাটি বেশ 'অদ্ভুত'। তবে তাঁর মতে, কিছু কুমির হয়তো 'চিতাবাঘের মতো শিকার করত—গাছের ডাল থেকে লাফিয়ে পড়ে নিচে থাকা যেকোনো নিরীহ প্রাণীকে রাতের খাবার বানিয়ে ফেলত।'

নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের জীবাশ্মবিজ্ঞানী অধ্যাপক আর্চার জানান, আজ থেকে সাড়ে পাঁচ কোটি বছর আগে এই মেকোসুকাইন কুমিরদের (যারা প্রায় পাঁচ মিটার পর্যন্ত লম্বা হতে পারত) সংখ্যা ছিল প্রচুর। তাদের অনেক পরেই, প্রায় ৩৮ লক্ষ বছর আগে, অস্ট্রেলিয়ায় আজকের নোনা পানি ও মিষ্টি পানির কুমিরদের আগমন ঘটে।

'ড্রপ ক্রোক'-এর ডিমের খোসাগুলো কয়েক দশক আগে আবিষ্কৃত হলেও, সম্প্রতি স্পেনের বিজ্ঞানীদের সহায়তায় সেগুলো বিশ্লেষণ করা হয়েছে।

'ড্রপ ক্রোক' সম্পর্কে অধ্যাপক আর্চার আবারও বলেন, 'এটি একটি অদ্ভুত ধারণা,' তবে কিছু কুমির সম্ভবত 'জঙ্গলের মধ্যে মাটিতেও শিকার করত।'

এই আবিষ্কারটি কুইন্সল্যান্ডের অন্য একটি স্থানে পাওয়া ২৫ মিলিয়ন বছরের পুরনো মেকোসুকাইন জীবাশ্মের পূর্ববর্তী আবিষ্কারগুলোকে আরও শক্তিশালী করেছে।

অধ্যাপক আর্চার বলেন, 'কিছু কুমির যে আংশিকভাবে গাছে চড়ত, সেই 'ড্রপ ক্রোক'-এর প্রমাণও মিলেছে।'

১৯৮০-এর দশকের শুরু থেকে, তিনি একদল বিজ্ঞানীর সঙ্গে ব্রিসবেন থেকে প্রায় ২৭০ কিলোমিটার (১৬৮ মাইল) উত্তর-পশ্চিমে অবস্থিত একটি ছোট আঞ্চলিক শহর মারগনের একটি কাদামাটির খনিতে খননকাজ চালাচ্ছেন।

কয়েক দশক ধরে এই জায়গাটি অস্ট্রেলিয়ার অন্যতম প্রাচীন জীবাশ্ম ক্ষেত্র হিসেবে পরিচিতি পেয়েছে, কারণ একসময় এটি এক ঘন, সবুজ অরণ্যে ঘেরা ছিল।

রিপোর্টের আরেক সহ-লেখক ড. মাইকেল স্টেইন বলেন, 'এই জঙ্গলটি ছিল বিশ্বের সবচেয়ে প্রাচীন গায়ক পাখি, অস্ট্রেলিয়ার প্রথম দিকের ব্যাঙ ও সাপ, দক্ষিণ আমেরিকার সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন ছোট স্তন্যপায়ী প্রাণী এবং বিশ্বের অন্যতম প্রাচীন বাদুড়ের আবাসস্থল।'

অধ্যাপক আর্চার ১৯৮৩ সালের একটি স্মৃতিচারণা করে বলেন, তিনি এবং তাঁর এক সহকর্মী 'গাড়ি চালিয়ে মারগনে গিয়েছিলেন, রাস্তার পাশে গাড়ি পার্ক করে, বেলচা হাতে নিয়ে এক বাড়ির দরজায় কড়া নাড়েন এবং জিজ্ঞেস করেন, 'আমরা কি আপনার বাড়ির উঠোন খুঁড়তে পারি?'

'যখন আমরা তাঁদের বোঝালাম যে তাঁদের মেষ চারণভূমির নিচে হয়তো প্রাগৈতিহাসিক সম্পদ লুকিয়ে আছে এবং এই এলাকায় ইতিমধ্যেই কচ্ছপের জীবাশ্ম পাওয়া গেছে, তখন তাঁরা হেসে বললেন, 'অবশ্যই!'

'এবং এটা স্পষ্ট যে, ১৯৮৩ সাল থেকে আমরা এই জায়গা থেকে যত চমৎকার প্রাণীর জীবাশ্ম পেয়েছি, তাতে আমরা নিশ্চিত যে আরও খনন করলে আরও অনেক বিস্ময় আমাদের জন্য অপেক্ষা করছে।'

Related Topics

টপ নিউজ

প্রাচীন / জীবাশ্ম / ফসিল / কুমির / গাছে চড়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ
  • পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামক (৪৩) । ছবি: সংগৃহীত
    ৫,৩১০ পিস ইয়াবাসহ উত্তরা থেকে পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
  • প্রতীকী ছবি: টিবিএস
    এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে
  • ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিও। ছবি: এপি
    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

Related News

  • হামাস সদস্যদের বন্দি রাখা কারা-উইংয়ের চারপাশে কুমিরের জন্য পরিখা খনন করছে ইসরায়েল
  • ফিলিস্তিনি বন্দিদের ‘পালানো’ ঠেকাতে কারাগারে কুমির রাখবে ইসরায়েল, সংশোধন করল আইন
  • খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • ৪০ কোটি বছর আগে পৃথিবীর বুকে হেঁটে বেড়াত বিশ্বের বৃহত্তম কাঁকড়াবিছা; আকারে ছিল কুকুরের সমান!
  • সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজারের শিশুমৃত্যুর জন্য দায়ী কুমিরটিকে

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
ফিচার

কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

2
পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামক (৪৩) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৫,৩১০ পিস ইয়াবাসহ উত্তরা থেকে পল্লবী থানার এএসআই গ্রেপ্তার

3
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে

5
ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিও। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net