Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
করোনাকালে কৃষিকে সহায়তার যত উদ্যোগ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
25 February, 2021, 10:40 am
Last modified: 25 February, 2021, 10:41 am

Related News

  • ২০৫০ সালের মধ্যে টেকসই ও বাজারমুখী কৃষির লক্ষ্য বাংলাদেশের
  • রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে মিশর থেকে টিএসপি সার আমদানি করবে সরকার
  • অর্থবছরের ২য় প্রান্তিকে প্রবৃদ্ধি ৪.৪৮ শতাংশ, তবে ‘দরিদ্রবান্ধব নয়’
  • বহুমুখী সমবায়ের মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ করা হবে: প্রধানমন্ত্রী
  • কৃষিঋণে জামানতের বিকল্প হিসাবে কৃষি কার্ড বা কৃষি কর্মকর্তাদের প্রত্যয়ন আমলে নেয়ার সুপারিশ

করোনাকালে কৃষিকে সহায়তার যত উদ্যোগ

বর্তমানে ঋণের সুদহার ৯ শতাংশ। কিন্তু কৃষকরা সুদ দিবেন ৪ শতাংশ হারে। বাকি ৫ শতাংশ সরকার ভর্তুকি হিসেবে দিবে। এই স্কিমের মেয়াদ চলতি বছরের ৩০ জুন পর্যন্ত।
টিবিএস রিপোর্ট
25 February, 2021, 10:40 am
Last modified: 25 February, 2021, 10:41 am
ছবি: উইকিমিডিয়া

কোভিডের অভিঘাত ও বন্যা মোকাবেলায় গেল বছর কৃষিখাতের জন্য প্রণোদনা প্যাকেজসহ বেশ কিছু উদ্যোগ নেয়া হয়েছে। যার ধারবাহিকতা চলতি বছরও থাকবে।

এসব উদ্যোগের সুফল হিসেবে কৃষকরা যেমন তার প্রয়োজনে ঋণ পাচ্ছেন, তেমনি ফসলের ভালো দাম পাওয়ায় ঋণ পরিশোধও বাড়িয়েছেন।

বুধবার কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত 'মান্থলি রিপোর্ট অন এগ্রিকালচার এন্ড রুরাল ফাইন্যান্সিং, ডিসেম্বর ২০২০' শীর্ষক একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।  

গেল বছর কৃষিকে সহায়তার জন্য চলতি মূলধন সরবরাহের উদ্দেশ্যে শস্য ও ফসল খাত ছাড়া অন্যান্য খাতের জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ গঠন করা হয়। এই প্যাকেজ বাস্তবায়নের মেয়াদ বাড়িয়ে চলতি বছরের ৩১ মার্চ করা হয়েছে।

অন্যদিকে শস্য ও ফসলখাতকে সুবিধা দিতে গেল বছরের ১৪ এপ্রিল ৪ শতাংশ রেয়াতি সুদে ঋণ সুবিধা দেয়া হয়েছে।

বর্তমানে ঋণের সুদহার ৯ শতাংশ। কিন্তু কৃষকরা সুদ দিবেন ৪ শতাংশ হারে। বাকি ৫ শতাংশ সরকার ভর্তুকি হিসেবে দিবে। এই স্কিমের মেয়াদ চলতি বছরের ৩০ জুন পর্যন্ত।

করোনা চালকালীন গেল বছর আকস্মিক বন্যায় অনেক অঞ্চলের কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের ক্ষতি মোকবেলায় গেল বছরের ২৩ জুলাই কেন্দ্রীয় ব্যাংক এক নির্দেশনায়, কৃষকদের নতুন ঋণ দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেয়। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কৃষি ঋণ আদায় স্থগিত ও ডাউন পেমেন্ট শর্ত শিথিল করতে বলেছিল।

একই মাসের শেষে এসে পার্বত্য তিন জেলার কৃষক, বর্গাচাষী ও জুমচাষিদের জন্য ১০ টাকায় ব্যাংক একাউন্ট খোলা এবং ডাল ও মসলা জাতীয় ফসল উৎপাদেন ৪ শতাংশ সুদে ঋণ সুবিধা দেয়ার নির্দেশ দেয়া হয়।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে কৃষিখাতের অবদান কমে গেলেও খাদ্য নিরাপত্তা ও শ্রমিকদের অংশগ্রহণ বিবেচনায় এই খাতকে গুরুত্ব দেয়া হচ্ছে।
সেখানে বলা হয়, টেকসই অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কৃষিক্ষেত্র ও বেসরকারী সকল কার্যক্রমের ক্রেডিট প্রবাহকে ত্বরান্বিত করার জন্য ধারাবাহিকভাবে নীতিমালা সরবরাহ করছে বাংলাদেশ ব্যাংক। 

কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলা হয়, আরও বেশি ক্রেডিট চ্যানেলের মাধ্যমে উত্পাদনশীলতা বাড়াতে হবে। পাশাপাশি ফসল অ-ফসল উভয় ক্ষেত্রেই সর্বাধিক প্রযুক্তি ব্যবহারে উত্সাহিত করতে হবে যা এই খাতের টেকসই বৃদ্ধি বাড়ানোর জন্যও প্রয়োজনীয়।

প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরের জন্য প্রায় ৯ শতাংশ বাড়িয়ে কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৬,২৯২ কোটি টাকা। 

অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) লক্ষ্যমাত্রা প্রায় ৪৬ শতাংশ ঋণ বিতরণ করা হয়েছে, যার পরিমাণ ১২ হাজার কোটি টাকার কিছু বেশি। 

জুলাই-ডিসেম্বর সময়ে কৃষকরা ১৪ হাজার কোটি টাকার বেশি ঋণ পরিশোধ করেছেন, যা গেল অর্থবছরের একই সময়ের তুলনায় ২২.৫৩ শতাংশ বেশি। 
 
Related Topics

টপ নিউজ

কৃষিখাতে করোনার প্রভাব / কৃষিখাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • ২০৫০ সালের মধ্যে টেকসই ও বাজারমুখী কৃষির লক্ষ্য বাংলাদেশের
  • রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে মিশর থেকে টিএসপি সার আমদানি করবে সরকার
  • অর্থবছরের ২য় প্রান্তিকে প্রবৃদ্ধি ৪.৪৮ শতাংশ, তবে ‘দরিদ্রবান্ধব নয়’
  • বহুমুখী সমবায়ের মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ করা হবে: প্রধানমন্ত্রী
  • কৃষিঋণে জামানতের বিকল্প হিসাবে কৃষি কার্ড বা কৃষি কর্মকর্তাদের প্রত্যয়ন আমলে নেয়ার সুপারিশ

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net