Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
কিউকমের সিইও রিপনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 November, 2025, 03:55 pm
Last modified: 12 November, 2025, 04:00 pm

Related News

  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলককে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে দুদক
  • প্রতারণার মামলা: ভারতীয় নাগরিক জগদীশ সিংকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
  • সাবেক ছাত্রলীগ নেতা জোবায়েরকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
  • সোহাগ পরিবহন কার্যালয়ে হামলা: স্বেচ্ছাসেবক নেতা বিল্লালকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
  • ধামাকা শপিংয়ের চেয়ারম্যান মুজতবা আলী কারাগারে

কিউকমের সিইও রিপনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

বুধবার (১২ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এই আদেশ দেন।
টিবিএস রিপোর্ট
12 November, 2025, 03:55 pm
Last modified: 12 November, 2025, 04:00 pm
ছবি: সংগৃহীত

ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রিপন মিয়ার বিরুদ্ধে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ ও প্রতারণা করার অভিযোগে করা মামলায় জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১২ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এই আদেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

গত ১১ নভেম্বর আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার আনিসুর রহমান মোড়ল।

আদালত ওইদিন কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানি জন্য বুধবার দিন ধার্য করেন।

এদিন, আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির রিমান্ড ও জামিন নামঞ্জুর করে এক দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

রিমান্ড আবেদনে বলা হয়, আসামি মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে কৌশলে এড়িয়ে যায় এবং উল্টো বিভ্রান্তমূলক উত্তর দেয়। আসামি অত্যন্ত চতুর প্রকৃতির। জিজ্ঞাসাবাদে উল্টোপাল্টা তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে।

আসামির বিরুদ্ধে এ মামলার ঘটনায় জড়িত থাকার সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। মামলাটি তদন্তাধীন। আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার সম্ভাবনাসহ পুনরায় এরকম কর্মকাণ্ডের সঙ্গে জাড়িত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া মামলাটি সুষ্ঠ তদন্ত ও বিচার কাজে বিঘ্ন ঘটবে। এমতাবস্থায় মামলাটি সুষ্ঠ তদন্তের স্বার্থে মামলার চাহিদা মোতাবেক তথ্য সংগ্রহ, মামলার মূল রহস্য উদঘাটনসহ অজ্ঞাতনামা আসামি শনাক্ত ও আত্মসাৎকৃত টাকা উদ্ধারের লক্ষ্যে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ ও সঙ্গে নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করার জন্য পাঁচ দিনের পুলিশ রিমান্ড একান্ত প্রয়োজন।

এর আগে, ১১ নভেম্বর রাতে খিলক্ষেত থানা এলাকায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ই-কর্মাস প্রতিষ্ঠান কিউকম.কম নামে ওয়েব সাইটের মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন পণ্য বিক্রি করতেন।

২০২১ সালের ৩০ মে থেকে ১৯ জুলাই পর্যন্ত কিউকম ডটকমের চটকদার বিজ্ঞাপন দেখে বাদীসহ ৩৪ জন আকৃষ্ট হয়ে আসামিদের প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্রান্ডের মোটরসাইকেলসহ বিভিন্ন প্রোডাক্ট কেনার জন্য সর্বমোট ১ কোটি ৩০ লাখ ৩ হাজার ৭৮৯ টাকা দেন।

শর্ত অনুযায়ী ৭ থেকে ৩৫ কার্যদিবসের মধ্যে পণ্য ডেলিভারি দেওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত বাদীসহ অন্যানা ভুক্তভোগীদের কোনো বাইক বা প্রোডাক্ট ডেলিভারি দেওয়া হয়নি কিংবা টাকাও ফেরত দেয়নি। গত ৪ বছর যাবৎ আসামিরা প্রোডাক্ট দিবে দিবে বলে কালক্ষেপণ করেছেন।

পরবর্তীতে আসামিদের বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বললে আসামিরা নানান রকম হুমকি, ধামকি এবং মামলার ভয় দেখিয়ে আসছেন। ওই ঘটনায় গত ২ আগস্ট সুজন মিয়া নামে এক ভুক্তভোগী বাদী হয়ে বাড্ডায় থানায় মামলাটি দায়ের করেন।

Related Topics

টপ নিউজ

কিউকম / জেলগেটে জিজ্ঞাসাবাদ / ই-কমার্স প্রতিষ্ঠান / রিপন মিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
    দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • ইনফোগ্রাফ: টিবিএস
    পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 
  • বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
    স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

Related News

  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলককে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে দুদক
  • প্রতারণার মামলা: ভারতীয় নাগরিক জগদীশ সিংকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
  • সাবেক ছাত্রলীগ নেতা জোবায়েরকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
  • সোহাগ পরিবহন কার্যালয়ে হামলা: স্বেচ্ছাসেবক নেতা বিল্লালকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
  • ধামাকা শপিংয়ের চেয়ারম্যান মুজতবা আলী কারাগারে

Most Read

1
২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও

2
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

3
ইনফোগ্রাফ: টিবিএস
বাংলাদেশ

পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 

4
বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net