Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
ট্রেজারি বিলের সুদের হার আবারও কেন ১০ শতাংশ ছাড়াল?

অর্থনীতি

এ.এস.এম. সাদ
10 November, 2025, 11:05 am
Last modified: 10 November, 2025, 11:05 am

Related News

  • প্রথমবারের মতো সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম করল বাংলাদেশ ব্যাংক
  • সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে
  • সরকারের ঋণের চাহিদা বাড়ায় দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের সুদ ফের ঊর্ধ্বমুখী
  • মূল্যস্ফীতির চাপ সামলাতে জাপানে সুদের হার ৩১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে
  • তিন বছরের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে বাড়লো সুদের হার

ট্রেজারি বিলের সুদের হার আবারও কেন ১০ শতাংশ ছাড়াল?

অর্থনীতিবিদ, ব্যাংকার, কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ব্যাংকের ট্রেজারি বিভাগের কর্মকর্তারা বলছেন—মূলত দুটি কারণে ট্রেজারি বিলের সুদের হার আবার বেড়েছে।
এ.এস.এম. সাদ
10 November, 2025, 11:05 am
Last modified: 10 November, 2025, 11:05 am
ইনফোগ্রাফ: টিবিএস

বাংলাদেশে সব মেয়াদের ট্রেজারি বিলের (টি-বিল)  সুদের হার আবারও ১০ শতাংশ ছাড়িয়েছে। সরকারি ঋণগ্রহণ বৃদ্ধি ও ব্যাংক খাতে তারল্য সংকটের কারণে সুদহার বেড়ে গেছে।

রোববার ৯১, ১৮২ ও ৩৬৫ দিনের ট্রেজারি বিলের সুদের হার ৫ থেকে ৫৫ বেসিস পয়েন্ট পর্যন্ত বেড়েছে। এদিন ৯১ দিনের ট্রেজারি বিলের সুদ দাঁড়িয়েছে ১০ দশমিক ০৮ শতাংশ, ১৮২ দিনের ১০ দশমিক ৩০ শতাংশ এবং ৩৬৪ দিনের ১০ দশমিক ০৪ শতাংশে। অথচ দুই সপ্তাহ আগেও ৯১ দিনের সুদ ছিল ৯ দশমিক ৫২ শতাংশ, ১৮২ দিনের ৯ দশমিক ৯৭ শতাংশ এবং ৩৬৪ দিনের ৯ দশমিক ৯৯ শতাংশ।

অর্থনীতিবিদ, ব্যাংকার, কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ব্যাংকের ট্রেজারি বিভাগের কর্মকর্তারা বলছেন—মূলত দুটি কারণে ট্রেজারি বিলের সুদের হার আবার বেড়েছে। প্রথমত, সরকার সেপ্টেম্বর থেকে ডিসেম্বর প্রান্তিক পর্যন্ত ট্রেজারি বিল ও বন্ডের মাধ্যমে ঋণগ্রহণ বাড়িয়েছে, কারণ বর্তমানে সরকারের হাতে নগদ অর্থের ঘাটতি রয়েছে। ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মতে, এ প্রান্তিকে সরকার নিট ২২,০০০ কোটি টাকা বেশি ধার নেবে, ফলে চাহিদা বেড়ে যোগানের তুলনায় সুদের হারও বাড়ছে।

দ্বিতীয়ত, বাজারে তারল্য সংকট দেখা দিয়েছে। কারণ বাংলাদেশ ব্যাংক সম্প্রতি নিলামের মাধ্যমে ডলার কেনা বন্ধ রেখেছে। টানা তিন মাস ডলার কেনার ফলে বাজারে টাকা বেড়ে গেলেও এখন সে সরবরাহ নেই। একই সঙ্গে ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধিও আশানুরূপ নয়।

অর্থনীতিবিদরা বলছেন, রাজস্ব আদায় প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় সরকারের তহবিল ঘাটতি বেড়েছে, বিপরীতে ব্যয়ের চাপও বেশি।

বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, "দুটি কারণে ট্রেজারি বিলের সুদের হার বাড়তে পারে—সরকারের ঋণগ্রহণ বাড়লে এবং বাজারে তারল্য কমে গেলে।" তিনি আরও বলেন, "চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রাজস্ব আদায় ভালো ছিল, তবে এখন তা কিছুটা ধীর হয়েছে।"

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, "সরকার ব্যাংক খাত থেকে ট্রেজারি বিল-বন্ডের মাধ্যমে ঋণ নেওয়া বাড়িয়েছে। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কম থাকায় ব্যাংকগুলোও সরকারি সিকিউরিটিজে বিনিয়োগে আগ্রহী, কারণ এটি শতভাগ নিরাপদ এবং ভালো রিটার্ন দেয়।"

তিনি আরও বলেন, "বাংলাদেশ ব্যাংক ডলার কেনা বন্ধ রাখায় বাজারে তারল্য টাইট হয়ে গেছে, ফলে সুদের হার বেড়েছে। একই সঙ্গে সরকারের ফান্ড সংকটও আছে। আইএমএফ জানিয়েছে, নির্বাচিত সরকার গঠনের পর কিস্তির বাকি অর্থ পরিশোধ করা হবে। ফলে সরকারের তাৎক্ষণিক অর্থের চাহিদা মেটাতে ট্রেজারি বিল ও বন্ডের ওপর নির্ভরতা বেড়েছে।"
 
Related Topics

টপ নিউজ

ট্রেজারি বিল / সরকারি ট্রেজারি বন্ড / সুদের হার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
    সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: রয়টার্স
    ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
    দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • প্রথমবারের মতো সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম করল বাংলাদেশ ব্যাংক
  • সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে
  • সরকারের ঋণের চাহিদা বাড়ায় দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের সুদ ফের ঊর্ধ্বমুখী
  • মূল্যস্ফীতির চাপ সামলাতে জাপানে সুদের হার ৩১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে
  • তিন বছরের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে বাড়লো সুদের হার

Most Read

1
সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
বাংলাদেশ

সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

3
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা

5
ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
আন্তর্জাতিক

দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net