Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
সাইফ-কারিনার কোল আলো করে এল পুত্রসন্তান

বিনোদন

হিন্দুস্তান টাইমস
21 February, 2021, 01:55 pm
Last modified: 21 February, 2021, 02:01 pm

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

সাইফ-কারিনার কোল আলো করে এল পুত্রসন্তান

গত কয়েক মাসে একের পর এক মৃত্যু সংবাদে জর্জরিত কাপুর খানদানে একরাশ খুশির জোয়ার নিয়ে এল এই খুদে অতিথি।
হিন্দুস্তান টাইমস
21 February, 2021, 01:55 pm
Last modified: 21 February, 2021, 02:01 pm
প্রথম সন্তান তৈমুরের সঙ্গে সাইফ ও কারিনা। ছবি: সংগৃহীত

রোববার সকালে ফের ছেলের জন্ম দিয়েছেন বলিউড তারকা কারিনা কাপুর খান। নতুন সদস্যের আগমনে খুশির জোয়ার কাপুর ও খান পরিবারে।

গত কয়েক মাসে একের পর এক মৃত্যু সংবাদে জর্জরিত কাপুর খানদানে একরাশ খুশির জোয়ার নিয়ে এল এই খুদে অতিথি। সাইফিনার (সাইফ-কারিনা দম্পতি) প্রথম সন্তান তৈমুর খালি খান সোশ্যাল মিডিয়া সেনসেশন। তৈমুরকে লেন্সবন্দি করতে সারাক্ষণ এই স্টারকিডের পিছু ধাওয়া করে হাজারো ক্যামেরা। এবার তৈমুরের ফেম ভাগ করে নিয়ে এসে গিয়েছে তার ছোট ভাই।

তৈমুরের নামকরণ নিয়ে নজিরবিহীন বিতর্কের মুখে পড়েছিলেন সাইফিনা। তাই দ্বিতীয় সন্তানের তারা কী নাম রাখবেন, সেই নিয়ে মুখিয়ে রয়েছেন অনেকেই। দ্বিতীয় দফায় আগেভাগে সন্তানের নাম ঠিক না করবার সিদ্ধান্ত নিয়েছিলেন এই তারকা জুটি। নেহা ধুপিয়ার সঙ্গে একান্ত আলাপচারিতায় মাসখানেক আগে তেমনটাই জানিয়েছেন বোবো। ওয়াট ওমেন ওয়ান্টের এক এপিসোডে কারিনা বলেন, তৈমুরের নাম ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল তা ভেবে আতঙ্কিত তারা।

'গতবার তৈমুরের নাম নিয়ে যে কাণ্ড হয়েছিল! আমি আর সাইফু দুজনেই এই নিয়ে ভাবিনি কিছু। শেষ মুহূর্তের জন্য তুলে রেখেছি, এরপর একটা সারপ্রাইজ নিয়ে আসব', হাসতে হাসতে বলেছিলেন কারিনা।

২০১৬ সালের ডিসেম্বরে জন্ম তৈমুরের। তৈমুরের নামকরণ নিয়ে ব্যাপক বিতর্ক দেখা গিয়েছিল। অনেকের মতেই তুরস্কের স্বৈরাচারী শাসক তৈমুর লঙের নামের কথা মাথায় রেখে সাইফিনার এই নামটা সন্তানের জন্য বাছা একেবারেই উচিত হয়নি। তবে সেই সময়ই কারিনা জানিয়েছিলেন, তারা সুলতানের নামে নাম রাখেননি। 'তৈমুর' শব্দের অন্য অর্থ হলো 'লোহা'। সেই হিসেবে তারা ছেলের নাম রেখেছেন তৈমুর আলি খান।

কারিনা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তৈমুরের জন্মের পর ফয়জ নামটি প্রথমে ছেলের জন্য পছন্দ করেছিলেন সাইফ। কিন্তু শেষমেষ তৈমুর নামটি রাখেন সাইফ-কারিনা। ফয়জ (Faiz) আরবি শব্দ, এই নামের অর্থ সফল ও বিজয়ী। এবার হয়তো তৈমুরের ছোটভাইয়ের নাম হিসাবে নিজের প্রথম পছন্দকেই বেছে নেবেন সাইফ।

এই খুদে অতিথির নাম কী হবে এখন সেটাই লাখ টাকার প্রশ্ন!

Related Topics

টপ নিউজ

কারিনা কাপুর খান / সাইফ আলী খান / বলিউড / স্টারকিড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ফাইল ছবি: রয়টার্স
    ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প
  • সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
    তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

Most Read

1
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

2
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প

4
সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
ফিচার

তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা

5
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net