Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
আগে গণভোট পরে সংসদ নির্বাচন, এই ধারণা আইনের পরিপন্থী: ড. শাহদীন মালিক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 November, 2025, 05:10 pm
Last modified: 03 November, 2025, 05:13 pm

Related News

  • গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান
  • ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি এর লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের 
  • গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংঘাত হতে পারে: গোলাম পরওয়ার
  • সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানসহ ৬ দফা দাবিতে স্পিকারের কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি 
  • শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে আইন প্রণয়নের প্রয়োজন: শিক্ষামন্ত্রী

আগে গণভোট পরে সংসদ নির্বাচন, এই ধারণা আইনের পরিপন্থী: ড. শাহদীন মালিক

তিনি বলেন, ‘আরও বলা হচ্ছে, নির্বাচিত সংসদ ২৭০ দিনের মধ্যে সংবিধান সংশোধন করবে। এখানে ব্যর্থ হলে ঐকমত্য কমিশনের প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে প্রতিস্থাপন হবে। প্রশ্ন হলো স্বয়ংক্রিয়ভাবে প্রতিস্থাপনের সিদ্ধান্ত হয়ে থাকলে ২৭০ দিনে আলোচনার যুক্তি কী? ফলাফল আগে বলে দিয়ে থাকলে আলোচনা করে লাভ কী। এটি সম্পূর্ণ যুক্তিহীন একটি অবাস্তব প্রস্তাব।’
টিবিএস রিপোর্ট
03 November, 2025, 05:10 pm
Last modified: 03 November, 2025, 05:13 pm
সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবী ড. শাহদীন মালিক। ফাইল ছবি: সংগৃহীত

আগে গণভোট পরে সংসদ নির্বাচন, এই ধারণা সম্পূর্ণ আইনের পরিপন্থী বলে মনে করেন সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবী ড. শাহদীন মালিক।
তিনি বলেন, 'সম্পূর্ণ অবাস্তব একটা ধারণা থেকে সংসদ নির্বচনের আগেই গণভোটের কথা বলা হচ্ছে। সাধারণত সংসদ একটি আইন পাশ করলে বা সংবিধানের সংশোধন পাশ করলে, দ্বিতীয় ধাপে গিয়ে জনগণ সেটাকে গ্রহণ করছে কি না- সেজন্য গণভোট হয়।'

সোমবার (৩ নভেম্বর) দুপুরে সুপ্রিমকোর্ট প্রঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে 'আগে গণভোট না কি সংসদ নির্বাচন'- এ প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, 'গণভোট নিয়ে বিএনপি যে অভিযোগ করেছে, সেটি নিঃসন্দেহে গুরুতর অভিযোগ। কারণ বিএনপি আলোচনায় ছিল। এরপর ওনারা বলছেন, এসব বিষয়ে আলোচনা হয়নি বা আলোচনায় বাদ পড়েছে। এটি অত্যন্ত গুরুতর অভিযোগ।'

শাহদীন মালিক বলেন, 'আর আমি যদি আইনি দৃষ্টি থেকে বলি, দুনিয়ার সব দেশের রেওয়াজ হলো একটি প্রস্তাব সংসদে পাশ হবে, তারপর জনগণের কাছে গণভোটে যাওয়া হবে। আগে গণভোট পরে সংসদ, এটি আইনের পরিপন্থি।' 

তিনি বলেন, 'আরও বলা হচ্ছে, নির্বাচিত সংসদ ২৭০ দিনের মধ্যে সংবিধান সংশোধন করবে। এখানে ব্যর্থ হলে ঐকমত্য কমিশনের প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে প্রতিস্থাপন হবে। প্রশ্ন হলো স্বয়ংক্রিয়ভাবে প্রতিস্থাপনের সিদ্ধান্ত হয়ে থাকলে ২৭০ দিনে আলোচনার যুক্তি কী? ফলাফল আগে বলে দিয়ে থাকলে আলোচনা করে লাভ কী। এটি সম্পূর্ণ যুক্তিহীন একটি অবাস্তব প্রস্তাব।'

তিনি আরও বলেন, 'সংসদের উচ্চকক্ষ করার প্রস্তাব, এটিও বর্তমান সংবিধানের পরিপন্থি। সংবিধানে এ পর্যন্ত ১৭টি সংশোধনী হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৬টি সংশোধনী উচ্চ আদালত বাতিল করেছেন। এই বাতিল করার কারণ ছিল সংবিধানপরিপন্থি সিদ্ধান্ত। উনারা যেগুলো প্রস্তাব দিয়েছেন সব সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।'

শাহদীন মালিক বলেন, 'বর্তমান সংবিধানে লেখা আছে বাংলাদেশে এক কক্ষবিশিষ্ট জাতীয় সংসদ থাকবে। এখন যদি দুই কক্ষবিশিষ্ট করা হয়, তাহলে সাংঘর্ষিক নয় কি?'

এ সংবিধান বিশেষজ্ঞের মতে, 'নতুন এসব প্রস্তাবের মানে হলো বর্তমান সংবিধানকে বাতিল ঘোষণা। কারণ বর্তমান সংবিধান বলবৎ রেখে সংবিধানপরিপন্থি কোনো সংশোধনী করা যায় না। অন্যদিকে সংসদকে বলে দিচ্ছেন তারা কী করবে। এটা যদি আপনি তাদের বলে দেন, তাহলে সংসদের সার্বভৌমত্ব থাকে না। কী আইন পাশ করবে, কী করবে না এটা সংসদ সিদ্ধান্ত নেবে।'

Related Topics

টপ নিউজ

গণভোট / নির্বাচন / শাহদীন মালিক / সংবিধান বিশেষজ্ঞ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
    সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
  • মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
    মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
    বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 
  • ‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
    কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা
  • ছবি: টিবিএস
    ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

Related News

  • গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান
  • ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি এর লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের 
  • গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংঘাত হতে পারে: গোলাম পরওয়ার
  • সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানসহ ৬ দফা দাবিতে স্পিকারের কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি 
  • শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে আইন প্রণয়নের প্রয়োজন: শিক্ষামন্ত্রী

Most Read

1
‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
আন্তর্জাতিক

সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ

2
মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
অর্থনীতি

মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

5
‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
অর্থনীতি

কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net