Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
ত্যাজ্যপুত্র কী, সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করা আইনত বৈধ নাকি অবৈধ?

বাংলাদেশ

আরিফুল ইসলাম
01 November, 2025, 04:50 pm
Last modified: 01 November, 2025, 05:19 pm

Related News

  • স্বাস্থ্য সুরক্ষা আইনে রোগীর অধিকার ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিশেষজ্ঞদের
  • আইনের সমান সুরক্ষা না পেলে নাগরিকের আস্থা কমে: দেবপ্রিয় ভট্টাচার্য 
  • আসামি ধরার প্রতিযোগিতায় ভুলের দায় নেবে কে? এক ঘটনা, দুই বাহিনী–ভিন্ন আসামি
  • তথ্য অধিকার আইন জানেন মাত্র ১০%, ব্যবহারের পদ্ধতি জানা ৮ শতাংশের
  • আইন লঙ্ঘন করে চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান পদে বিএনপি নেতা ইদ্রিসকে নিয়োগ

ত্যাজ্যপুত্র কী, সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করা আইনত বৈধ নাকি অবৈধ?

বাংলা চলচ্চিত্র, নাটক ও দৈনন্দিন কথোপকথনে ‘ত্যাজ্যপুত্র’ শব্দটি প্রায়ই ব্যবহৃত হয়। ফলে অনেকের ধারণা, সন্তানকে ‘ত্যাজ্য’ ঘোষণা করলে সে পারিবারিক সম্পর্ক ও সম্পত্তির অধিকার থেকে পুরোপুরি বঞ্চিত হয়। কিন্তু বাংলাদেশের আইন সে ধারণাকে সমর্থন করে না।
আরিফুল ইসলাম
01 November, 2025, 04:50 pm
Last modified: 01 November, 2025, 05:19 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

বহুল প্রচলিত 'ত্যাজ্যপুত্র' বা 'ত্যাজ্যকন্যা' শব্দটি সমাজে বহুদিন ধরে ব্যবহৃত হলেও বাংলাদেশের কোনো আইনে এর অস্তিত্ব নেই। আইন বিশেষজ্ঞরা বলছেন, এটি সম্পূর্ণ সামাজিক ও ধর্মীয় ভুল ধারণা, যার কোনো আইনি ভিত্তি নেই।

বাংলা চলচ্চিত্র, নাটক ও দৈনন্দিন কথোপকথনে 'ত্যাজ্যপুত্র' শব্দটি প্রায়ই ব্যবহৃত হয়। ফলে অনেকের ধারণা, সন্তানকে 'ত্যাজ্য' ঘোষণা করলে সে পারিবারিক সম্পর্ক ও সম্পত্তির অধিকার থেকে পুরোপুরি বঞ্চিত হয়। কিন্তু বাংলাদেশের আইন সে ধারণাকে সমর্থন করে না।

ত্যাজ্যপুত্র ধারণা ও বাস্তবতা

ত্যাজ্যপুত্র মূলত মা-বাবার ক্ষোভ বা অভিমান প্রকাশের একটি সামাজিক রীতি, যার কোনো আইনি মূল্য নেই। সাধারণত অবাধ্য বা বেপরোয়া সন্তানদের 'শিক্ষা' দিতে মা-বাবা এ ধরনের ঘোষণা দেন। অনেক সময় এটি মৌখিকভাবে হয়, আবার কেউ কেউ এ বিষয়ে হলফনামাও করেন। এমনকি কিছু ক্ষেত্রে শর্তসাপেক্ষে ত্যাজ্য ঘোষণা করা হয় যে, যদি সন্তান সঠিক পথে ফিরে আসে, তবে ঘোষণাটি বাতিল হবে।

তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, 'ত্যাজ্যপুত্র' একটি ভ্রান্ত ধারণা, যা বাংলাদেশের কোনো আইনেই নেই। মুসলিম পারিবারিক আইন সম্পর্কে অজ্ঞতার কারণেই এমন বিভ্রান্তি ছড়িয়েছে, যার ফলে সামাজিক জটিলতা ও বিরোধ তৈরি হয়।

আইন কী বলে

বাংলাদেশে উত্তরাধিকার বা সম্পত্তি বণ্টন মুসলমান ও হিন্দুদের নিজ নিজ ধর্মীয় আইনে নিয়ন্ত্রিত। মুসলিম আইনে জন্মসূত্রেই সন্তানের উত্তরাধিকার নির্ধারিত হয়, যা কোনোভাবেই পিতা-মাতা বাতিল করতে পারেন না। ১৯২৫ সালের উত্তরাধিকার আইনে ( The Succession Act, 1925) এই বিষয়ে আলোচনা করা হয়েছে।

পিতা-মাতা চাইলে জীবদ্দশায় সম্পত্তি দান বা হেবা করতে পারেন, তবে সেটি ১৯০৮ সালের রেজিষ্ট্রেশন আইনের আওতায় নিবন্ধিত হতে হবে। তাতেও সর্বোচ্চ এক-তৃতীয়াংশ সম্পত্তি দান করা যায়। বাকি অংশ উত্তরাধিকারসূত্রে সন্তানদের মধ্যে বণ্টিত হবে।

তবে মুসলিম আইনে কিছু ব্যতিক্রম রয়েছে; যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত বা ভুলবশত কাউকে হত্যা করে, কিংবা ধর্ম পরিবর্তন করে, তবে সে উত্তরাধিকার থেকে বঞ্চিত হবে।

হিন্দু আইনে কিছু শর্তসাপেক্ষে সন্তানকে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করার বিধান রয়েছে, তবে মুসলিম আইনে এর কোনো সুযোগ নেই।

আইনের প্রয়োগ ও বিভ্রান্তি

বাংলাদেশে 'ত্যাজ্যপুত্র' ধারণা অনেক মুসলমানের সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাওয়ায়, বাবার মৃত্যুর পর অন্য উত্তরাধিকারীরা অনেক সময় ওই সন্তানের অংশ দিতে অনীহা প্রকাশ করেন। গ্রামীণ সালিশে আইনের ভুল ব্যাখ্যার কারণে এমন অন্যায় সিদ্ধান্ত দেখা যায়, যা মুসলিম আইনের পরিপন্থী।

এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ১৮৯৩ সালের বাটোয়ারা আইনের আওতায় ৫০০ টাকা কোর্ট ফি দিয়ে দেওয়ানি আদালতে মামলা করে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারেন।

বিশেষজ্ঞের মতামত

সুপ্রিম কোর্টের আইনজীবী খাদেমুল ইসলাম বলেন, 'ত্যাজ্যপুত্র বিষয়টা আসলে একটা সামাজিক মিথ। মুসলিম পারিবারিক আইনে এমন কোনো বিধানের অস্তিত্ব নেই। কেউ সন্তানকে ত্যাজ্য করলেও সে রেখে যাওয়া সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত হবে না। তবে মৃত্যুর আগেই সম্পত্তি হস্তান্তর করলে সেটি ভিন্ন বিষয়।'

ঢাকার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা সংক্রান্ত কাজে আসা মো. ফয়সাল বলেন, 'ত্যাজ্যপুত্র বা ত্যাজ্যকন্যা নিয়ে কোনো আইন আছে কি না জানি না, তবে নাটক-সিনেমায় শব্দটি বহুবার শুনেছি। আমার ধারণা, ত্যাজ্যপুত্র মানে সবকিছু থেকেই বঞ্চিত করা।'

আইনজীবীদের মতে, বাস্তবে এমন কোনো আইনি বিধান না থাকলেও সমাজে প্রচলিত ভুল ধারণাই বহু পরিবারে বিভেদ ও জটিলতার জন্ম দিচ্ছে। তাই উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে সচেতনতা বাড়ানোই এখন সময়ের দাবি।
 

Related Topics

টপ নিউজ

আইন / বাংলাদেশের আইন / ত্যাজ্যপুত্র / উত্তরাধিকার আইন / উত্তরাধিকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • স্বাস্থ্য সুরক্ষা আইনে রোগীর অধিকার ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিশেষজ্ঞদের
  • আইনের সমান সুরক্ষা না পেলে নাগরিকের আস্থা কমে: দেবপ্রিয় ভট্টাচার্য 
  • আসামি ধরার প্রতিযোগিতায় ভুলের দায় নেবে কে? এক ঘটনা, দুই বাহিনী–ভিন্ন আসামি
  • তথ্য অধিকার আইন জানেন মাত্র ১০%, ব্যবহারের পদ্ধতি জানা ৮ শতাংশের
  • আইন লঙ্ঘন করে চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান পদে বিএনপি নেতা ইদ্রিসকে নিয়োগ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত

2
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

4
ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net