Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

ব্ল্যাকহোলের আকার ধারণার চেয়েও অনেক বড়: নতুন অনুসন্ধান

কোনো বস্তু যখন ব্ল্যাকহোলের ঘটনা দিগন্তে প্রবেশ করে, সেটি আর কখনোই ফিরে আসতে পারে না; বরং ধাবিত হয় এর কেন্দ্রে।
ব্ল্যাকহোলের আকার ধারণার চেয়েও অনেক বড়: নতুন অনুসন্ধান

ফিচার

টিবিএস ডেস্ক
19 February, 2021, 01:25 pm
Last modified: 19 February, 2021, 01:45 pm

Related News

  • ডার্ক এনার্জি নিয়ে রহস্য আরও বাড়ল; কেন মহাবিশ্ব ধ্বংস হতে পারে ‘মহাসংকোচনে’
  • মহাবিশ্বের রহস্য জানতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক বিশেষ আয়োজন অনুষ্ঠিত
  • আমরা হাই তুলি কেন? কারণ কিন্তু আপনি যা ভাবছেন, তা নয়!
  • নারকেল ‘ফারাওয়ের বাদাম’!
  • মস্তিষ্ক যেভাবে সিদ্ধান্ত নেয় তার মানচিত্র প্রকাশ করলেন বিজ্ঞানীরা

ব্ল্যাকহোলের আকার ধারণার চেয়েও অনেক বড়: নতুন অনুসন্ধান

কোনো বস্তু যখন ব্ল্যাকহোলের ঘটনা দিগন্তে প্রবেশ করে, সেটি আর কখনোই ফিরে আসতে পারে না; বরং ধাবিত হয় এর কেন্দ্রে।
টিবিএস ডেস্ক
19 February, 2021, 01:25 pm
Last modified: 19 February, 2021, 01:45 pm

আমাদের মহাবিশ্বে যত রহস্য আছে, তার মধ্যে ব্লাকহোল বা কৃষ্ণগহবর অন্যতম। এখনো পর্যন্ত এই কৃষ্ণগহবর কেউ দেখেনি। তবে এর সন্ধানে বিজ্ঞানীরা প্রতিনিয়ত নতুন নতুন অনুসন্ধান করে যাচ্ছেন।

একেবারে প্রথম যে ব্ল্যাকহোল শনাক্ত হয়েছিল, সেটি নিয়ে নতুন তথ্য প্রকাশ পেয়েছে। ১৯৬৪ সালে সর্বপ্রথম এটির অস্তিত্ব টের পাওয়া যায়। সম্প্রতি জানা গেল, যতটা ধারণা করা হয়েছিল, এর আকার তার চেয়েও বড়।

জার্নাল সায়েন্সে প্রকাশিত সমীক্ষায় এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার গবেষকরা জানান, সিগনাস এক্স-১ ব্ল্যাকহোলটি আমাদের সূর্যের ভরের চেয়ে ২১ গুণ বড় এবং পূর্ববর্তী ধারণার চেয়ে ৫০ শতাংশ বৃহৎ।

এখন পর্যন্ত শনাক্ত হওয়া এটিই নিকটতম ব্ল্যাকহোল। ৭,২০০ আলোকবর্ষ দূরে রয়েছে সিগনাস এক্স-১- যা আগের গণনার চেয়েও বেশি দূরে! বলে রাখা ভালো, এক আলোকবর্ষ সমান ৯.৫ ট্রিলিয়ন কিলোমিটার বা ৫.৯ ট্রিলিয়ন মাইল।

তীব্র মহাকর্ষীয় টানের ক্ষমতাসম্পন্ন ব্ল্যাকহোল তার অভিকর্ষজ টানে আলো শুষে নিতে পারে। 'সুপারম্যাসিভ' ব্ল্যাক হোল রীতিমতো প্রকাণ্ড, অনেকটা আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রের মতো, যা সূর্যের ভরের ৪ মিলিয়ন। অন্যদিকে, অপেক্ষাকৃত ছোট স্টেলার-মাস ব্ল্যাকহোলের ভর একক তারকার ভরের সমান। তাই স্টেলার ব্ল্যাকহোলের তুলনায় সুপারম্যাসিভ ব্ল্যাকহোলকে সম্রাট বলা যায়।

কার্টিন ইউনিভার্সিটি এবং দ্য ইন্টারন্যাশনাল সেন্টার ফর রেডিও অ্যাস্ট্রোনমি রিসার্চ ইন অস্ট্রেলিয়ার জ্যোতির্বিদ এবং সমীক্ষাটির প্রধান জেমস মিলার-জোনস বলেন, সিগনাস এক্স-১ মিল্কিওয়ে ছায়াপথের সবচেয়ে বড় স্টেলার-মাস ব্ল্যাকহোল। পৃথিবী থেকে যেসব শক্তিশালী রঞ্জনরশ্মি পাওয়া যায়, তার মধ্যেও এটি অন্যতম।

মিলার-জোনস আরও  বলেন, এই ব্ল্যাকহোল এত দ্রুতগতিতে ঘুরতে পারে যে, এটি পদার্থবিদ আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ তত্ত্বের কল্পিত সর্বোচ্চ গতিকেও হার মানায়।

আজ থেকে ৪০ অথবা ৫০ লাখ বছর আগে নক্ষত্র হিসেবেই এটি আবির্ভূত হয়েছিল, যার ভর সূর্যের চেয়ে ৭৫ গুণ বড় ছিল; তারপর হয়তো কয়েক হাজার বছর  আগে নিভে গিয়ে সংকুচিত হতে হতে ক্ষুদ্রতম অবস্থায় পতিত হয়ে এটি ব্ল্যাকহোলে পরিণত হয়।

কোনো বস্তু যখন ব্ল্যাকহোলের ঘটনা দিগন্তে প্রবেশ করে, সেটি আর কখনোই ফিরে আসতে পারে না; ধাবিত হয় এর কেন্দ্রে।

গবেষণাটিতে ১০টি মার্কিন পর্যবেক্ষণ স্টেশনের সমন্বিত ভেরি লং বেসলাইন অ্যারে রেডিও টেলিস্কোপের ডেটা অন্তর্ভুক্ত করা করেছে।

বলে রাখি, সিগনাস এক্স -১ যখন প্রথমে ব্ল্যাকহোল হিসাবে চিহ্নিত হয়েছিল, তখন বিজ্ঞানীরা এটি নিয়ে বাজির খেলায় মেতে উঠেছিলেন! পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং দাবি করেছিলেন, এটিই মহাবিশ্বে একমাত্র ব্ল্যাকহোল নয়; অন্যদিকে আরেকজন বিজ্ঞানী কেপ থর্ন ঠিক বিপরীত কথা বলেছিলেন।

মজা করে তাই মিলার-জোনস বলে ওঠেন, 'অন্তত আমার অনুসন্ধানের ওপর এখনো কেউ বাজি ধরে বসেনি!'

  • সূত্র: রয়টার্স 

Related Topics

টপ নিউজ

ব্ল্যাকহোল / বিজ্ঞান / মহাবিশ্ব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • ডার্ক এনার্জি নিয়ে রহস্য আরও বাড়ল; কেন মহাবিশ্ব ধ্বংস হতে পারে ‘মহাসংকোচনে’
  • মহাবিশ্বের রহস্য জানতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক বিশেষ আয়োজন অনুষ্ঠিত
  • আমরা হাই তুলি কেন? কারণ কিন্তু আপনি যা ভাবছেন, তা নয়!
  • নারকেল ‘ফারাওয়ের বাদাম’!
  • মস্তিষ্ক যেভাবে সিদ্ধান্ত নেয় তার মানচিত্র প্রকাশ করলেন বিজ্ঞানীরা

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab