Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 11, 2026
অনুশীলনে কাঁধে বলের আঘাতে তরুণ অস্ট্রেলীয় ক্রিকেটারের মৃত্যু

খেলা

বিবিসি
31 October, 2025, 10:40 am
Last modified: 31 October, 2025, 10:42 am

Related News

  • মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • বিশ্বকাপে খারাপ খেলার শাস্তি: পাক ক্রিকেটারদের ৫০ লাখ রুপি করে জরিমানা—দাবি পাক মিডিয়ার

অনুশীলনে কাঁধে বলের আঘাতে তরুণ অস্ট্রেলীয় ক্রিকেটারের মৃত্যু

সাইডআর্ম থ্রোয়ার থেকে ছোড়া বলে কাঁধে আঘাত পাওয়ার পর মারা যান ১৭ বছর বয়সী ক্রিকেটার বেন অস্টিন। ২০১৪ সালে শেফিল্ড শিল্ডে ব্যাটিং করার সময় একইভাবে বলের আঘাতে ঘাড়ে চোট পেয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিলিপ হিউজ মারা যান।
বিবিসি
31 October, 2025, 10:40 am
Last modified: 31 October, 2025, 10:42 am
ছবি: ক্রিকেট ভিক্টোরিয়া

অনুশীলনের সময় ক্রিকেট বলের আঘাতে অস্ট্রেলিয়ায় বেন অস্টিন নামের ১৭ বছর বয়সী এক ক্রিকেটার মারা গেছেন। মঙ্গলবার মেলবোর্নের ফার্নট্রি গালি ক্রিকেট ক্লাবে অনুশীলনের সময় তার কাঁধে বল আঘাত করলে এই দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, হাতে ব্যবহৃত সাইডআর্ম থ্রোয়ারের (ওয়ানগার) মাধ্যমে তখন তাকে বোলিং করা হচ্ছিল। সে সময় অস্টিন হেলমেট পরে থাকলেও কোনো নেক গার্ড ছিল না। 

থ্রোয়ার থেকে ছোড়া বলে কাঁধে আঘাত পাওয়ার পর তাকে গুরুতর অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে লাইফ সাপোর্টে রাখা হলেও বৃহস্পতিবার মারা যান তিনি।

বেনের বাবা জেস অস্টিন এক বিবৃতিতে জানান, এই দুর্ঘটনায় তাদের পরিবার 'সম্পূর্ণ বিধ্বস্ত'। তিনি বলেন, 'কিছুটা সান্ত্বনা পাই এই ভেবে যে আমাদের ছেড়ে যাওয়ার আগে বেন ঠিক সেই কাজটাই করছিল, যা সে বহু বছর ধরে করে আসছিল, প্রতি গ্রীষ্মে তার বন্ধুদের সঙ্গে নেটে ক্রিকেট খেলা। স্থানীয় ক্রিকেটে বেন যেমন মেধাবী ছিল, তেমনি সবার প্রিয়।'

'দুর্ঘটনার সময় নেটে যে সতীর্থ বোলিং করছিল, আমরা তার প্রতিও সমর্থন জানাতে চাই। এ দুর্ঘটনা দুই তরুণের জীবনকেই গভীরভাবে নাড়া দিয়েছে, আমাদের চিন্তায় সে এবং তার পরিবারও আছে,' বলেন তিনি। পাশাপাশি তিনি উদ্ধারকর্মী, চিকিৎসক এবং স্থানীয় ক্রিকেট সম্প্রদায়ের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ক্রিকেট ভিক্টোরিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা নিক কামিন্স বলেন, 'প্রায় দশ বছর আগে ফিল হিউজের সঙ্গে যেমন দুর্ঘটনা ঘটেছিল, তেমনি বলটি বেনের ঘাড়ে আঘাত করে।'

উল্লেখ্য, ২০১৪ সালে শেফিল্ড শিল্ডে ব্যাটিং করার সময় বলের আঘাতে ঘাড়ে চোট পেয়ে মারা যান অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিলিপ হিউজ। তার মৃত্যুর পর খেলাধুলায় ব্যবহৃত সুরক্ষা সরঞ্জামে ব্যাপক উন্নতি আনা হয়।

কামিন্স বলেন, 'ভিক্টোরিয়া ও সারাদেশের ক্রিকেট সম্প্রদায় বেনের মৃত্যুতে শোকাহত। এটি আমাদের মনে দীর্ঘদিন থাকবে। বেন একজন প্রতিভাবান খেলোয়াড়, জনপ্রিয় সতীর্থ ও অধিনায়ক ছিলেন। মেলবোর্নের দক্ষিণ-পূর্বাঞ্চলের অনূর্ধ্ব-১৮ দলে তিনি বেশ পরিচিত ছিলেন।'

তিনি যোগ করেন, 'বেন যে কাজটি সবচেয়ে বেশি ভালোবাসত, তা করতে গিয়ে এমন একটি তরুণ জীবনের অবসান হওয়া সত্যিই হৃদয়বিদারক।'

 

Related Topics

টপ নিউজ

ক্রিকেট / অস্ট্রেলীয় ক্রিকেটার / ফিল হিউজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • বিশ্বকাপে খারাপ খেলার শাস্তি: পাক ক্রিকেটারদের ৫০ লাখ রুপি করে জরিমানা—দাবি পাক মিডিয়ার

Most Read

1
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net